ভারী বৃষ্টিতে ডুবল তারাপীঠের মহাশ্মশান, অমাবস্যায় হল না হোম-যজ্ঞ

Share:

নিজস্ব প্রতিনিধি,বীরভূম: ভারী বৃষ্টির জেরে ডুবল তারাপীঠের মহাশ্মশান । প্রতি অমাবস্যায় শ্মশান চত্বরে হোম যজ্ঞ হলেও , শনিবার তা করা সম্ভব নয় বলে জানিয়েছেন সাধু সন্তরা।ভারী বৃষ্টির জেরে জেলাজুড়ে বন্যা পরিস্থিতি বেশ কয়েকটি গ্রামে। এছাড়াও বিভিন্ন নদীর জলস্তর বেড়ে যাওয়ায় ভেঙেছে একের পর এক ফেরিঘাট । এমনকি কোপাই নদীর জলস্তল বেড়ে কঙ্কালীতলা মন্দির চত্বর জলমগ্ন হয়ে যাওয়ায় শুক্রবারই কঙ্কালিতলা মন্দিরে বন্ধ করা হয়েছিল পুণ্যার্থীদের প্রবেশ । জলে ডুবেছিল বোলপুর রেল স্টেশনের একাংশ । এরই মধ্যে দ্বারকা নদীর জলস্তর বেড়ে যাওয়ায় এবার ডুবল তারাপীঠের মহাশ্মশান ।

প্রতি অমাবস্যাই এই তারাপীঠ মহাশ্মশান(Tarapith Burning Ghat) চত্বরে হয় হোম যজ্ঞ। কিন্তু শনিবার অমাবস্যা তিথি(Amabassa Tithi) থাকলেও এই পরিস্থিতিতে যজ্ঞ করা সম্ভব নয় বলে জানিয়েছেন সাধু সন্তরা । শ্মশান চত্বরে বন্যা পরিস্থিতির কারণে ডুবেছে সাধু-সন্তদের বসার ছাউনি। এমনকি সাধুদের বসবাসের জন্য যে ঘর গুলি করে দেওয়া হয়েছিল তার সিঁড়ি পর্যন্ত উঠেছে জল। সাধুদের আশঙ্কা আর একটু বৃষ্টি হলেই তাদের ঘরও ডুবে যাবে। যদিও ইলেকট্রিক চুল্লি গুলি একটু উঁচুতে থাকায় সেখানে জল ওঠেনি । সব মিলিয়ে দ্বারকার জল ছাপিয়ে বন্যা পরিস্থিতি তারাপীঠের মহাশ্মশান চত্বরে ।

এদিকে, উত্তর ২৪ পরগনা জেলার কল্যাণী এক্সপ্রেসওয়ের(Kalyani Express Way) রোডে হাইড্রেনের সংস্কার কাজ তদারকি করছেন বিলকান্দা ২ নং গ্রাম পঞ্চায়েত প্রধান দীপা পাইক।ব্যারাকপুর- ২ ব্লকের তেঘরিয়া মৌজার কল্যাণী এক্সপ্রেসওয়ের রোড রাস্তা সম্প্রসারণে হাইড্রেন বন্ধ ছিল। শুক্রবার ভারী বৃষ্টিতে এলাকা জলমগ্ন হতেই,কল্যাণী এক্সপ্রেসওয়ের রোডে হাইড্রেনের নিকাশি সংস্কার কাজ জোরকদমে শুরু হয় শনিবার সকাল থেকে। তেঘরিয়া শশীভূষণ হাই স্কুলে সংলগ্ন কল্যাণী এক্সপ্রেসওয়ের রোডে জেসিপি দিয়ে নিকাশির কাজ তদারকি করেন পঞ্চায়েত প্রধান দীপা পাইক ।অতি ভারী বৃষ্টিতে কল্যাণী এক্সপ্রেসওয়ের রোডে ড্রেনে নোংরা মাটি ময়লা আবর্জনা তুলে ফেলার কাজ চলে জোরকদমে।প্রধানের সাথে ছিলেন পঞ্চায়েত সমিতির সদস্যরা ও এলাকাবাসীরা ।

এগরোল-চাওমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের

‘পুলিশ বাধা দিলে কালীঘাট মন্দিরের সামনে পুজো করব’, হুঁশিয়ারি মমতার

‘অভিষেকের বাড়ির সামনে হামলার ঘটনায় বিজেপি যুক্ত নয়,’ সাফ জানালেন শমীক

শান্তিপুরের প্রায় ৫০০ বছরের পুরানো চাঁদুনী বাড়ির পুজোয় বাজল নহবৎ

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

ভারতীয় বোলারদের দাপটে বিপাকে নিউজিল্যান্ড, শুভমনদের ১৩৫ রানের টার্গেট দিল কিউয়িরা

ফের বৃষ্টির ভ্রুকুটি বঙ্গজুড়ে, শনি-রবিতে কতটা কমবে তাপমাত্রা?

স্বাধীনতার পর প্রথম জ্বলল আলো, কালীপুজোর আগে খুশির হাওয়া তারকেশ্বরের এই গ্রামে

কবে ওটিটি-তে মুক্তি পাচ্ছে বক্স অফিস কাঁপানো ‘হনুমান অংশ’? জানুন তারিখ

মাঠেই মেজাজ হারালেন বিরাট! ভাইরাল ভিডিও, কি এমন করলেন তিনি?