৫৩ বছর বাদে ফের বাংলাদেশে ‘অসহযোগ আন্দোলন’ শুরু

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: একেই বোধ হয় বলে ‘ইতিহাসের পুনরাবৃত্তি’। স্বৈরাচারী পাক শাসকদের বিরুদ্ধে আজ থেকে ৫৩ বছর আগে ‘অসহযোগ আন্দোলনের’ ঘোষণা করেছিলেন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তাঁর ডাকা ওই অসহযোগ আন্দোলন চলেছিল ১৯৭১ সালের ২ মার্চ থেকে ২৫ মার্চ। আর ২৫ মার্চের মধ্যরাতেই শুরু হয়েছিল মুক্তিযুদ্ধ। ৫৩ বছর বাদে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে স্বৈরাচারী আখ্যা দিয়ে আজ রবিবার থেকে দেশজুড়ে অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে কোটা সংস্কার আন্দোলনের মূলমঞ্চ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। শনিবার রাতে সংগঠনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ বাংলাদেশের জনগণের প্রতি যে আর্জি জানিয়েছেন, তার সঙ্গে ৫৩ বছর আগে বঙ্গবন্ধুর আর্জির অদ্ভুত মিল লক্ষ্য করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।

শনিবারই শহীদ মিনারে উত্তাল জনসমুদ্রের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের পতনের দাবি ঘোষণা করেছিলেন কোটা আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম। রবিবার থেকে সরকারের সঙ্গে অসহযোগিতার রাস্তায় হাঁটার অনুরোধ জানিয়েছিলেন। আর তার কয়েক ঘন্টা বাদে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের  তরফে এ বিষয়ে স্পষ্ট নির্দেশিকা জারি করেছেন সংগঠনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ। এক বিবৃতিতে বাংলাদেশের আমজনতার কাছে বেশ কয়েকটি আর্জি জানিয়েছেন তিনি। সেই আর্জিগুলি হল-

১) বাংলাদেশের কোনও নাগরিক সরকারকে কোনও কর বা খাজনা দেবেন না।

২) বিদ্যুৎ বিল, গ্যাস বিল, জলের বিল-সহ কোনও ধরনের বিল পরিশোধ করবেন না।

৩) সব ধরনের সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, অফিস-আদালত ও কল-কারখানা বন্ধ থাকবে।

৪) কেউ অফিসে যাবেন না। মাস শেষে বেতন তুলবেন।

৫) শিক্ষাপ্রতিষ্ঠানগুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে।

৬) প্রবাসীরা ব্যাংকিং চ্যানেলে কোনও ধরনের রেমিট্যান্স দেশে পাঠাবেন না।

৭) ব ধরনের সরকারি সভা-সেমিনার ও আয়োজন বর্জন করবেন।

৮) বন্দরের কর্মীরা কাজে যোগ দেবেন না। কোনও ধরনের পণ্য খালাস করবেন না।

৯) গণপরিবহন বন্ধ থাকবে। শ্রমিকরা কেউ কাজে যাবেন না।

১০) জরুরি ব্যক্তিগত লেনদেনের জন্য প্রতি সপ্তাহের রবিবার ব্যাঙ্ক খোলা থাকবে।

১১) পুলিশ সদস্যরা রুটিন দায়িত্ব ছাড়া কোনও ধরনের প্রটোকল ডিউটি, রায়ট ডিউটি ও প্রটেস্ট ডিউটিতে যাবেন না। শুধু থানা-পুলিশ নিয়মিত থানার রুটিন দায়িত্ব পালন করবে। ১২) বিজিবি ও নৌবাহিনী ছাড়া অন্যান্য বাহিনী ক্যান্টনমেন্টের বাইরে দায়িত্ব পালন করবে না। বিজিবি ও নৌবাহিনী ব্যারাক ও উপকূলীয় এলাকায় থাকবে।

১২) আমলারা সচিবালয়ে যাবেন না। জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী কর্মকর্তারা নিজ নিজ কার্যালয়ে যাবেন না।

১৩) দেশ থেকে যেন একটি টাকাও পাচার না হয়, তার জন্য সব অফশোর লেনদেন বন্ধ থাকবে।

১৪) বিলাসদ্রব্যের দোকান, শোরুম, বিপণিবিতান, হোটেল-মোটেল, রেস্তোরাঁ অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দোকানপাট বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত খোলা থাকবে।

আসিফ জানিয়েছেন, অসহযোগ আন্দোলন চলাকালীন হাসপাতাল, ওষুধের দোকান, জরুরি পরিবহন সেবা (ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম পরিবহন), অ্যাম্বুলেন্স সেবা, ফায়ার সার্ভিস, গণমাধ্যম, নিত্যপ্রয়োজনীয় দ্রব্য পরিবহন, জরুরি ইন্টারনেট-সেবা, জরুরি ত্রাণসহায়তা ও এ খাতে কর্তব্যরত কর্মকর্তা-কর্মচারীর পরিবহন সেবা চালু থাকবে।

 

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে পদোন্নতি, ধার দেওয়া-নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন

কলকাতা থেকে মাত্র ৩ ঘণ্টা দূরে ইতিহাসের হাতছানি! একদিনের ছুটিতে ঘুরে আসুন চকদিঘী জমিদার বাড়ি

শীতের রাতে রুটির সাথে বানিয়ে ফেলুন টমেটো-ধনেপাতা বেগুন মাখানি, রইল সহজ রেসিপি

১০০০ টাকার কমেই ৯৮ দিনের রিচার্জ, সঙ্গে পাবেন AI সাবস্ক্রিপশন ও OTT-র সুবিধা

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

অঙ্গনওয়াড়ির খাবারে মিলল সেদ্ধ টিকটিকি! ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা, চাঞ্চল্য  গোবরডাঙায় 

ভারতে এসে তাজমহল ও নিজামুদ্দিন ভ্রমণের ইচ্ছাপ্রকাশ পাক মন্ত্রীর, অনুমতি দিল না কেন্দ্র

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে খেলেছে বেশি বয়সের পাকিস্তানি ক্রিকেটাররা? বিস্ফোরক প্রাক্তন পাক স্পিনার

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

ফের নবান্নে শুভেন্দুর সঙ্গে বৈঠকে বিমল গুরুং, আলোচনা করলেন পাহাড়ের একাধিক সমস্যা নিয়ে

শক্তি হারালেও স্বস্তি নেই, আকভানের প্রভাবে বাংলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, ভাসবে কলকাতা

শৃঙ্খলা ভাঙলে কাউকেই রেয়াত নয়! সল্টলেক থেকে বিজেপির একাংশকে কড়া বার্তা সুনীল বনসলের

পুতিনের হুঁশিয়ারির পরেই কিয়েভে ভয়াবহ ড্রোন হামলা রাশিয়ার, নিহত ৩

টানা ১৬ ঘন্টার জন্য আবারও বন্ধ বিদ্যাসাগর সেতু! জেনে নিন বিকল্প রুট