Loading live market data...
Loading active stocks...
Connecting...

ছেলে ঘুমোচ্ছে না দেখে কী বললেন আলানা ?

Share:

নিজস্ব প্রতিনিধি : সদ্যই মা হয়েছেন অনন্যা পান্ডের বোন আলানা পান্ডে। আজ থেকে এক বছর আগে বিদেশী প্রেমিক আইভর ম্যাকক্রের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন আলানা পান্ডে। সবে কোল আলো করে এক ফুটফুটে সন্তানের জন্ম দিয়েছেন আলানা। স্বাদ করে ছেলের নাম রেখেছেন ‘রিভার’।মাঝেমধ্যে ছেলে রিভারকে নিয়ে একান্তে সময় কাটান আলানা। সেই ছবিও সামাজিক মাধ্যমে ভাগ করে নেন অনুরাগীদের সঙ্গে। এবারও তার ব্যতিক্রম হয় নি।

রবিবার(৪ আগস্ট)ছবিতে দেখা যাচ্ছে নবজাতককে কোলে করে নিয়ে বসে আছে আলানা। সাদা রঙের সোয়েটার পরে সোফায় বসে ছেলে রিভারের দিকে আদুরে দৃষ্টিতে চেয়ে আছেন। রিভার গায়ে সবুজ রঙের জামা। আলানা রিভারকে আলতো হাতে ঘুম পাড়ানোর চেষ্টা করছিল। কিন্তু রিভার কিছুতেই ঘুমোবে না। পিটপিট করে তাকিয়ে আছে আলানার দিকে। তখন আলানা উপরে তাকান। যেখানে একটি সিলিং ফ্যান চলছিল। ভিডিয়োটির ক্যাপশনে আলানা লিখেছেন, রিভার ঘুমোচ্ছে না, ঘুমের সময় এড়িয়ে যাচ্ছে। শেষে আলানা আরও লিখেছেন, ‘ঘুমের সময় সবকিছুই সুন্দর।’

ভিডিয়োটি দেওয়া মাত্রই কমেন্ট বক্সে ভরে যায়। একজন কমেন্টে লেখেন, আমি লক্ষ্য করেছি যে অনেক শিশু ফ্যান ঘোরার দিকে তাকিয়ে থাকতে ভাল লাগে। অন্যজন লিখেছেন, তোমার ছেলে ফ্যান(পাখা) পছন্দ করে।

কিছুদিন আগেই ছেলেকে নিয়ে রেস্তেরায় ঘুরতে গিয়েছিলেন আলানা। শান্ত মনে বসে হাসিমুখে পোজ দিয়েছিলেন আলানা। অন্যদিকে ছেলে রিভার নিশ্চিন্তে শুয়ে ছিল। সে দোলনায় শুয়ে বিশ্রাম নিচ্ছিল। এমতবস্থায় মজার সেই ছবি তুলে সামাজিক মাধ্যমে ভাগ করে নিয়েছিলেন তিনি।     

উল্লেখ্য, ফ্যাশনের দিক থেকে কম যায় না বোন আলানা পান্ডে। অভিনেত্রী অনন্যা পান্ডের মত তাঁরও রয়েছে নিজের একটা পরিচিত জগত। কে না চেনে আলানা পান্ডে কে ! আলানা পান্ডে পেশায় একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। তাঁর স্বামী একজন ফটোগ্রাফার এবং ভিডিয়োগ্রাফার। দু’জনেই বর্তমানে লস অ্যাঞ্জেলসে থাকেন। ১৬ই মার্চ ২০২৩ বিদেশি প্রেমিকের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছিলেন আলানা। সোশাল মিডিয়া ইনফ্লুয়েন্সার আইভর ম্যাক্রো এবং আলানার কোল জুড়ে তাঁদের প্রথম সন্তানের কথাও সামাজিক মাধ্যমে ভাগ করে নিয়েছিলেন তাঁরা। আলানা পান্ডে হল অভিনেতা চাঙ্কি পান্ডের ভাই চিক্কির মেয়ে।

শনির রেবতী নক্ষত্রে প্রবেশ, ১৭ মে পর্যন্ত সতর্ক থাকুন এই রাশির জাতকরা…

আজকের রাশিফল: পরিবারে সাঙ্ঘাতিক বিপদ আসছে, সতর্ক থাকুন..

তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত ন্যাজাট, গুলিবিদ্ধ পুলিশ ও কনস্টেবল

রাজ্যে পালাবদলের জেরে মুখ্যমন্ত্রীর মুখ‍্য উপদেষ্টার পদ থেকে ইস্তফা আলাপন-হরিকৃষ্ণ দ্বিবেদীর

স্যামসনের ঝোড়ো ইনিংসে কুপোকাত অক্ষররা, দিল্লিকে আট উইকেটে হারাল সিএসকে

‘পদত্যাগ না করলে, বরখাস্ত করুন মমতাকে’, কড়া ভাষায় আক্রমণ হিমন্ত বিশ্বশর্মার

অভিষেকের বাড়ির সামনে দিয়ে মোটরসাইকেলে চড়ে ‘চোর চোর’, ‘জয় শ্রী রাম’ স্লোগান, হতবাক পুলিশ

‘বেনোজল আটকাতে এখন বিজেপিতে যোগদান বন্ধ,’ স্পষ্টভাবে জানালেন শমীক

বাংলায় ঐতিহাসিক জয়ের জন্য মোদিকে অভিনন্দন ট্রাম্পের

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

আঁটোসাঁটো বোলিংয়ে দিল্লিকে ১৫৫ রানে বেঁধে রাখল চেন্নাই সুপার কিংস

তামিলনাড়ুতে চূড়ান্ত নাটক, কংগ্রেসের সমর্থনে মুখ্যমন্ত্রী হচ্ছেন ‘থলপতি’ বিজয়

ভোটের ফলাফল প্রকাশ হতেই জগদ্দলে চলল বুলডোজার