ওয়েনাডে ক্ষতিগ্রস্তদের পাশে রাম চরণ-চিরঞ্জীবী, দিলেন ১ কোটি

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ভূমিধসের বিধস্ত কেরলের ওয়েনাড। হু হু করে বেড়ে চলছে নিহতের সংখ্যা। এই আবহে রবিবার অভিনেতা আল্লু অর্জুনের পর ভূমিধসে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন চিরঞ্জীবী এবং তাঁর পুত্র রাম চরণ। এদিন এক্স হ্যান্ডেলে পোস্ট করে চিরঞ্জীবী প্রথমেই ভূমিধসের ঘটনায় শোকপ্রকাশ করেছেন। পাশাপাশি ক্ষতিগ্রস্থদের সহায়তার জন্য এক কোটি টাকা আর্থিক সাহায্যের ঘোষণা করলেন।

অন্যদিকে এদিন মুখ্যমন্ত্রীর তহবিলে  ২৫ লাখ টাকা দিয়ে আর্থিক সাহায্য করেছেন অভিনেতা আল্লু অর্জুন। এছাড়াও ওয়েনাডে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছেন বেশ কয়েকজন তারকা। তাদের মধ্যে রয়েছেন, অভিনেতা সুরিয়া এবং বিক্রম, মামুট্টি, দুলকার সালমান, ফাহাদ ফাসিল, নাজরিয়া, নয়নতারা এবং চলচ্চিত্র নির্মাতা ভিগনেশ শিবান । এনারা মুখ্যমন্ত্রীর তহবিলে লক্ষ লক্ষ টাকা দিয়ে সহায়তা করেছেন।

   উল্লেখ্য, গত ৩০ জুলাই ( মঙ্গলবার ) ভোর ৩টে নাগাদ ওয়েনাড়ের পার্বত্য এলাকায় প্রথম ধস নামার খবর সামনে আসে। তৎক্ষণাৎ ঘটনাস্থলে যায় উদ্ধারকারী দল। জানা গিয়েছে, বর্তমানে উদ্ধারকাজের জন্য বায়ুসেনার হেলিকপ্টারকেও  মোতায়েন করা হয়েছে। শুধু তাই  নয় ভূমিধসগ্রস্ত এলাকা থেকে স্থানীয় বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। জোর কদমে চলছে উদ্ধারকাজ। এখন পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৫৮। এখনও বহু মানুষ নিখোঁজ। 

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

সাফল্যের শিখরে পৌঁছেও ভোলেননি শিকড়, দীপাবলিতে শিক্ষিকাকে চমকে দিলেন অভিষেক শর্মা

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক

কাশীতে প্রিয়জনের শেষকৃত্য করতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় নিহত ৭

‘পাপী ছেলে না থাকাই ভাল’, ছেলের মৃত্যুর পরেও শেষকৃত্যে যেতে নারাজ মা

‘বাংলায় রামরাজ্য প্রতিষ্ঠা হবে,’ হনুমান পুজোর উদ্বোধনে গিয়ে মন্তব্য দিলীপের

ভয়ঙ্কর ঘটনা পাকিস্তানে! বাড়ির মধ্যেই গুলি করে খুন করা হল মহিলা সাংবাদিককে

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

দীপাবলিতে গ্যাস চেম্বারে পরিণত দিল্লি, শুরু রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি

তৃতীয় সম্পর্কের সন্দেহেই কি খুন? গড়িয়ার হত্যাকাণ্ডে সামনে এল চাঞ্চল্যকর তথ্য

চিনের বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে মৃত ১৪