আন্দোলনকারীদের উপরে গুলি না চালানোর নির্দেশ সেনা প্রধানের

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইস্তফার দাবিতে সোমবার ‘ঢাকা চলো’ অভিযানের ডাক দিয়েছে কোটা সংস্কার আন্দোলনকারীরা। কার্ফু উপেক্ষা করে রাজধানী ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে মিছিল বের করে শহীদ মিনারের দিকে এগিয়ে চলেছেন বিক্ষোভকারীরা। কিন্তু কার্ফু চলা সত্বেও বিক্ষোভকারীদের মিছিলে কোনও বাধা দিচ্ছেন না সেনাবাহিনীর জওয়ানরা। সূত্রের খবর, বিক্ষোভকারীরা কার্ফু ভাঙলেও গুলি না চালানোর জন্য সেনা সদস্যদের নির্দেশ দিয়েছেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান। আর তাঁর নির্দেশে আন্দোলনে কোনও বাধা দিচ্ছেন না সেনা সদস্যরা।

কোটা সংস্কার আন্দোলনের নেতৃত্বে থাকা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তরফে গত শনিবার শহীদ মিনারের সমাবেশ থেকেই শেখ হাসিনার সরকারের পতনের ডাক দেওয়া হয়েছিল। আর তার কয়েক ঘন্টার মধ্যেই সেনাবাহিনীর পদস্থ আধিকারিকদের সঙ্গে বৈঠকে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছিলেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান। তিনি জানিয়ে দিয়েছিলেন, জনগণের পাশেই থাকবে সেনাবাহিনী। সরকার আন্দোলন দমাতে সেনাকে রাস্তায় নামালেও আন্দোলনকারীদের উপরে যেন কোনও মতেই গুলি না চালানো হয়, সেই নির্দেশও দিয়েছিলেন তিনি।

গতকাল রবিবারই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা ‘সর্বাত্মক অসহযোগ’ কর্মসূচি ঘিরে রক্তাক্ত হয়েছিল গোটা দেশ। রাজধানী ঢাকা-সহ দেশের বিভিন্ন জেলায় আওয়ামী লীগের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে শতাধিক প্রাণ ঝরেছে। সরকারের পক্ষ থেকে পড়ুয়াদের জঙ্গি আখ্যা দিয়ে কড়া হাতে আন্দোলন দমানোর হুমকি দেওয়া হয়েছিল।আন্দোলন রুখতে সন্ধে ছয়টা থেকে দেশজুড়ে জারি হয়েছিল কার্ফু। কিন্তু সরকারের রক্তচক্ষু উপেক্ষা করে ‘ঢাকা চলো’ অভিযানের ডাক দিয়েছে কোটা সংস্কার আন্দোলনকারীরা।

এদিন সকাল থেকেই ঢাকার বিভিন্ন রাস্তায় কাঁটাতারের বেড়া বসিয়েছিল পুলিশ। আইনশৃঙ্খলা রক্ষায় রাস্তায় টহল দিচ্ছে সেনাবাহিনী। কিন্তু কোথাও আন্দোলনকারীদের বাধা দিচ্ছেন না সেনা সদস্যরা। রাজউক উত্তরা মডেল কলেজের সামনের রাস্তায় সেনা সদস্যরা কাঁটা তারের বেড়া দিয়ে বাধা তৈরি করেছিল। সেই কাঁটাতারের বেড়া সরিয়ে আন্দোলনকারীরা রাজলক্ষীর দিকে এগিয়ে যায়।তাদের বাধা দেওয়ার চেষ্টা করেনি সেনা সদস্যরা।

 

‘এনডিএ সরকার আসার পরে দেশের ভাগ্য বদলেছে’, দাবি মোদির

মালদহতে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের রাখতে হোল্ডিং সেন্টারের সংখ্যা বেড়ে হল ৩

ডেবরায় সরকারি ত্রাণ মজুদ রাখার অভিযোগে তৃণমূলের উপপ্রধান গ্রেফতার

‘জনতা জনার্দনই আমার কাছে ঈশ্বরের রূপ, তাদের সেবাই মূল মন্ত্র’, দৃপ্ত কণ্ঠে বললেন মোদি

রাস্তায় সরকারি বাসের সংখ্যা বাড়ানো প্রথম প্রায়োরিটি , দাবি পরিবহণ মন্ত্রী অর্জুনের

স্কুল ছাত্রীদের সঙ্গে অশ্লীল আচরণের অভিযোগে শিক্ষককে ঘেরাও করে বিক্ষোভ অভিভাবকদের

রেস্তোরাঁর স্বাদ এবার বাড়িতেই, সহজে বানিয়ে ফেলুন স্যালমন মাছের এই সুস্বাদু রেসিপি

হাসপাতাল পরিদর্শনে গিয়ে মই বেয়ে ছাদে উঠলেন বিজেপি বিধায়ক, কেন?

‘করের বোঝা না চাপিয়ে, রাজস্ব বাড়ানোই চ্যালেঞ্জ’, দায়িত্ব পেয়ে বললেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত

অধ্যক্ষ ওম বিড়লাকে চিঠি দিয়েছেন তৃণমূলের ১৯ সাংসদ, তালিকায় দেব-শত্রুঘ্ন-ইউসুফ পাঠান

মমতাকে নিয়ে কি সিদ্ধান্ত? বৃহস্পতিতে জরুরি বৈঠক ডাকলেন খাড়গে

নিখোঁজের পর ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া নদী থেকে উদ্ধার সাংবাদিকের দেহ

৩০ বছর বাদে ঢাকাই নায়ক সালমান শাহর দেহাবশেষ কবর থেকে তোলার নির্দেশ

হাসপাতাল চত্বরে বিলি হাজার মিষ্টি, সাজোয়া গাড়ি, বাজনা নিয়ে বরণ গৃহলক্ষ্মীকে