ফের উত্তেজনা তাজপুরে, এস সি মহিলারা পথ অবরোধ করে শুরু করলেন বিক্ষোভ

Share:

নিজস্ব প্রতিনিধি, তাজপুর ও স্বরূপনগর: আবারো উত্তেজনা পূর্ব মেদিনীপুর জেলার তাজপুরে। এলাকার এস সি মহিলাদের বিক্ষোভ শুরু। পথ অবরোধ করে স্থানীয় দোকানদাররা। একদিকে কলকাতায় অখিল গিরির ইস্তফা আর অন্যদিকে, তাজপুরে (Tajpur)মহিলাদের বিক্ষোভ। কাঁথির বন আধিকারিক অন্যায় ভাবে রাতের অন্ধকারে আগুন জ্বালিয়ে ও বাঁশ কেটে অস্থায়ী ডালা ভেঙে দেয় বলে অভিযোগ।বন দফতরের লোকেদের অত্যাচারের প্রতিবাদে তাজপুরের রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান দোকানদার ও এলাকাবাসীরা। তারা বন দফতরের আধিকারিকদের শাস্তির দাবি করেন। অন্যদিকে,বাংলাদেশে পাচারের আগে ১৪ পিস গরু সহ এক পাচারকারী আটক ।

উত্তর ২৪ পরগনার বসিরহাটের(Bashirhat) স্বরূপনগর এর বিথারী হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের তারালি সীমান্তের ঘটনা ।জানা যায় রবিবার স্বরূপনগরের তরালি সীমান্ত দিয়ে ১৪ টা গরু বাংলাদেশে তার পাছার করার চেষ্টা করছিল পাঁচ থেকে ছয় যুবক ঠিক সেই সময় প্রশাসন নজরদারি চালিয়ে ১৪ টি গরু সহ ইসারুল মোল্লা নামে ১ পাচারকারীকে আটক করে। পুলিশ সূত্রে জানা যায়, ধৃত পাচারকারির বাড়ি স্বরূপনগরের(Swarupnagar) বিথারি হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের দোহারকান্দা সীমান্তে ।ইতিমধ্যেই ধৃত পাচারকারিকে স্বরূপনগর থানায় নিয়ে আসা হয়েছে ।পুলিশ সূত্রে আরো জানা যায়, ধৃত ব্যক্তির কাছ থেকে একটি বাংলাদেশী সিম কার্ড পাওয়া গেছে ।

এদিকে,তৃণমূল পঞ্চায়েত সদস্যের গাড়িতে গরু পাচার। বাংলাদেশ সীমান্তে পাচারের পথে পিকআপ ভ্যান সহ তিনটি ষাঁড় আটক পুলিশের। মালদহের সামসি-রতুয়া রাজ্য সড়কের কুশরাখা এলাকার ঘটনা। যদিও পুলিশি অভিযানের সময় পালিয়ে যায় ওই পিকআপ ভ্যান চালক।গাড়ির মালিক তথা সামসী গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য আমির হোসেনের দাবি, কী উদ্দেশ্যে, কোথায় ষাঁড়গুলি(OX) নিয়ে যাওয়া হচ্ছিল তা তাঁর অজানা। গাড়ি চালকই ভাড়া ঠিক করে। যদিও পলাতক গাড়ি চালকের খোঁজ মেলেনি।এদিকে, গরু পাচারের ঘটনায় সরব হয়েছে বিজেপি। গরু(Cow) পাচারের ঘটনায় তৃণমূল পঞ্চায়েত সদস্যের যোগ রয়েছে বলে সরব হয়েছে বিজেপি। ঘটনায় চাঞ্চল্য ছড়ায় সামসি এলাকায়।পুলিশের প্রাথমিক ধারণা, বাংলাদেশে পাচার করার উদ্দেশ্যেই ওই ষাঁড়গুলি নিয়ে যাওয়া হচ্ছিল। এই ঘটনায কে বা কারা জড়িত তা খতিয়ে দেখছে পুলিশ।

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

ভিডিও কলে প্রেমিকের মৃত্যুর দৃশ্য দেখে আত্মঘাতী প্রেমিকা! অশোকনগরে চাঞ্চল্য

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৩

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!

ফের ভারতে ফিরছে Paytm! প্রাথমিক অনুমোদন দিল RBI

বিরল অস্ত্রোপচারে আলাদা করা হল ৪০ দিন বয়সী যমজ খুদেদের