প্রতিবন্ধী দাদার বিয়ে নিয়ে সমালোচনা, কটাক্ষের উপযুক্ত জবাব দিলেন অপরাজিতা

তবে এতেও কিছু নেটিজেন অভিনেত্রীর ৫০ বছর বয়সী দাদার বিয়ে নিয়ে উপহাস করতে ছাড়েন নি। এবার তাঁদের মুখ বন্ধ করতে ফেসবুকের লাইভের সাহায্য নিলেন অভিনেত্রী।

Share:

নিজস্ব প্রতিনিধি: ব্যক্তিগত হোক বা পেশাগত জীবনের নানা কারণে সর্বদা খবরে থাকেন অভিনেত্রী অপরাজিতা আঢ্য। সম্প্রতি দাদার বিয়ে দিয়েছেন অভিনেত্রী, সেটাই এখন টলিউডের মুচমুচে গসিপ। শনিবার দাদার বিয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন অপরাজিতা। তবে নিজ হাতে দাদার বিয়ে দিয়ে সোশ্যাল মিডিয়ায় খুব সুনাম অর্জন করেছিলেন অভিনেত্রী অপরাজিতা আঢ্য। সিংহভাগ নেটিজেন শুভেচ্ছাবার্তা দিয়ে কর্তব্যপরায়ণ অভিনেত্রীকে কুর্নিশ জানিয়েছিলেন। কিন্তু তা সত্ত্বেও নেটিজেনদের একাংশ অভিনেত্রীর দাদার বয়স নিয়ে কম ব্যঙ্গ-বিদ্রুপও করেননি। আবার অনেকেই কৌতূহলী হয়ে বলেছেন, ‘কেন এত বেশি বয়সে অভিনেত্রীর দাদার বিয়ে হল?’

এবার ভক্ত নেটিজেনদের যাবতীয় প্রশ্ন, কটাক্ষের জবাব মিষ্টি মুখে দিলেন টলিউডের মিষ্টি অভিনেত্রী অপরাজিতা আঢ্য (Aparajita Adhya)। গত শুক্রবার হাওড়ায় নিজেদের একশো বছরের পুরনো বাড়িতেই অভিনেত্রী তাঁর প্রিয় রানি দিদির সঙ্গেই দাদার বিয়ে দিয়েছেন। এরপরেই মায়ের উদ্দেশে খোলা চিঠিতে তিনি জানান, “আজ বোধহয় তুমি সব থেকে বেশি শান্তি পেয়েছ যে, তোমার ছেলে বিবাহিত এবং তোমার পছন্দ করা পাত্রী তোমার পুত্রবধূ। আর আমার শান্তি, আমি আমার সবটুকু দায়িত্ব যা যা তোমাকে বলেছিলাম, সবটা পালন করতে পারলাম।” তবে এতেও কিছু নেটিজেন অভিনেত্রীর ৫০ বছর বয়সী দাদার বিয়ে নিয়ে উপহাস করতে ছাড়েন নি। এবার তাঁদের মুখ বন্ধ করতে ফেসবুকের লাইভের সাহায্য নিলেন অভিনেত্রী। রবিবার নতুন দাদা-বউদির ঘরোয়া বউভাতের আয়োজন সেরেই ফেসবুকে এসে সমস্ত জবাব দিয়ে অভিনেত্রী জানালেন, তাঁর দাদার শারীরিক ও মানসিক প্রতিবন্ধকতা রয়েছে। সেটার সঙ্গে ওঁকে লড়াই করতে হয়। দাদার অনেক ওষুধ চলে। উনি সরল-সাধাসিধে মানুষ, এলাকায় অনেকে দাদাকে নিয়ে হাসাহাসি করে। বলে- ‘ওর কিছু হবে না’। এমনকী ওর বিয়ের পরও তাঁকে নিয়ে হাসাহাসি হয়েছে। তবে কারোর ভালোতে যদি আপনি খুশি না হন, তাহলে আপনি ঘৃণ্য মানসিকতার পরিচয় দেন।

পাশাপাশি অভিনেত্রী আরও জানান, তাঁর নতুন বউদিকে তাঁর দিদিমা পছন্দ করে গিয়েছিলেন। দিদিমা চেয়েছিলেন ওর সঙ্গে দাদার বিয়েটা হোক। দিদার সেবা করতেন অভিনেত্রীর নতুন বৌদি। দিদিমা মারা যাওয়ার সময়ে তাঁর সঙ্গে অভিনেতার দাদার বিয়ে দেওয়া সম্ভব হয়নি। সেই সময়ে ওঁকেও ওঁর গোটা সংসারের হাল ধরতে হয়েছিল। মা মারা যাওয়ার পরপর দাদাও অসুস্থ হয়ে পড়েন। তখন দাদার সেবাও রানি দিদি করেন। তাই দুজনের স্বেচ্ছাতেই বিয়ে হয়েছে তাঁদের।

চক দে ইন্ডিয়া, শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপ জয় হরমনপ্রীতদের

ব্যাট হাতে তাণ্ডব অভিষেকের, দিল্লির মাঠে আফগান বধ টিম ইন্ডিয়ার

লড়লেন শুধু ওমরজাই, ভারতীয় বোলারদের দাপটে ১৫৬ রানেই থামল আফগানিস্তান

‘খোয়াব হো তুম…’, কিশোর কুমারের গান গেয়ে চমকে দিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী, দেখুন ভিডিও

Ganesh Chaturthi 2026: গণেশ চতুর্থীতেই বাড়ি-জমি কেনার সেরা সময়! জানুন শুভ মুহূর্ত

‘২০২৯-এর মধ্যে ২১টি রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি লাগু হবে,’ ঘোষণা শাহের

শুধু দূর্বা নয়, রাশি মেনে গণেশকে দিন এই নৈবেদ্য! বাড়বে সুখ-সমৃদ্ধি

মোল্লা ইউনুসের উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে ১৩ হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ, শুরু তদন্ত

তারেকের বাংলাদেশে শ্রদ্ধায়-ভালবাসায় জিন্নাকে স্মরণ হাদির ইনকিলাব মঞ্চের, সমালোচনার ঝড়

‘৮০ শতাংশ ভারতীয় আমিষাশী’, ব্রিকসের মহা নৈশভোজের নিরামিষময় মেনু নিয়ে সরব রাহুল

বজ্রগর্ভ মেঘের জেরে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃ্ষ্টির পূর্বাভাস

রোগে মিলিয়ে গিয়েছে স্ত্রীয়ের হাসি! গালের সুখস্মৃতি ধরে রাখতে মূর্তি গড়লেন স্বামী

পাঁচ বছর বাদে বিচারের জন্য বিজেপি কর্মীর সমাধিস্থ দেহ তুলল পুলিশ

বাড়িতে ফিরতেই রোষের মুখে দলবদলু সাংসদ জগদীশ বসুনিয়া, জ্বলল পার্টি অফিস