৫৫ বছরে প্রয়াত কিংবদন্তি ক্রিকেটার গ্রাহম থর্প

গ্রাহামের মৃত্যুতে আমরা যে গভীর শোক অনুভব করেছি তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। তার দক্ষতা নিয়ে কোনও প্রশ্ন ছিল না।

Share:

নিজস্ব প্রতিনিধি: মারা গেলেন ইংল্যান্ডের কিংবদন্তি খেলোয়াড় তথা ইংল্যান্ডের প্রাক্তন ব্যাটসম্যান গ্রাহাম থর্প। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৫ বছর। তাঁর মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। থর্প, যিনি ১৯৯৩ থেকে ২০০৫ সাল পর্যন্ত ইংল্যান্ডের হয়ে ১০০ টি টেস্ট ম্যাচ খেলেছিলেন। ২০২২ সালে গুরুতর অসুস্থ হয়ে পরেই তিনি খেলা থেকে বিরত হয়ে যান। কিন্তু তার চিকিৎসার অবস্থার বিশদ বিবরণ ECB কিছুই জানায়নি।

ইসিবি তার বিবৃতিতে বলেছে, ‘খুব দুঃখের সঙ্গে ইসিবি খবরটি শেয়ার করছে যে গ্রাহাম থর্প মারা গিয়েছেন। গ্রাহামের মৃত্যুতে আমরা যে গভীর শোক অনুভব করেছি তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। তার দক্ষতা নিয়ে কোনও প্রশ্ন ছিল না। তার ১৩ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে তার দক্ষতা এবং কৃতিত্ব নিয়ে কোনও প্রশ্ন ওঠে না।’ গ্রাহাম থর্প ১০০ টি টেস্ট ম্যাচে ৪৪.৭৬ গড়ে ৬৮৪৪ টেস্ট রান করেছিলেন, যার মধ্যে ১৬ টি সেঞ্চুরি এবং ৩৯ টি হাফ সেঞ্চুরি রয়েছে। থর্প ইংল্যান্ডের হয়ে ৮২টি একদিনের আন্তর্জাতিক ম্যাচও খেলেছেন। এই সময়কালে, ৩৭.৮০ গড়ে ২৩৮০ রান করেছিলেন তিনি। একদিনের আন্তর্জাতিকে ২১ টি হাফ সেঞ্চুরি করেছেন থর্প। এই ব্যাটসম্যান সারের হয়ে কাউন্টি ক্রিকেট খেলেছিলেন এবং দলের হয়ে প্রায় ২০,০০০ রান করেছিলেন। এছাড়াও ৭০০ টিরও বেশি টেস্ট উইকেট, ২২ বছর ধরে ক্রিকেট, এটি ছিল অ্যান্ডারসনের রেকর্ড ব্রেকিং ক্যারিয়ার।

ইংল্যান্ডের ব্যাটিং কোচ হিসেবেও কাজ করেছেন থর্প। তবে ২০২২ সালে, থর্পকে আফগানিস্তান দলের প্রধান কোচ করা হয়েছিল, যদিও কিছু সময় পরে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। সেই বছরের মে মাসে থর্প হাসপাতালে ভর্তি হয়েছিলেন। ইংল্যান্ডের হয়ে তার শেষ টেস্ট ম্যাচ ছিল বাংলাদেশের বিপক্ষে চেস্টার-লে-স্ট্রীটে, যেটি ছিল তার ১০০ তম টেস্ট ম্যাচ। কেভিন পিটারসেনের উত্থানের কারণে ২০০৫ অ্যাশেজ সিরিজে থর্পকে বাদ দেওয়া হয়েছিল। থর্পের ক্যারিয়ারের সুবর্ণ সময় ছিল ২০০০-০১। এরপর পাকিস্তান ও শ্রীলঙ্কা সফরে থর্প সেঞ্চুরির ইনিংস খেলেন, যার কারণে উভয় স্থানেই টেস্ট সিরিজ জিতেছিল ইংল্যান্ড। ২০০২ সালের মার্চ মাসে, নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ টেস্ট ম্যাচে থর্প মাত্র ২৩১ বলে ডাবল সেঞ্চুরি করেছিলেন।

NRS হাসপাতালে ভয়াবহ ঘটনা, X-Ray  চলাকালীন ছাদ থেকে ভেঙে পড়ল চাঙড় 

ভারী বৃষ্টিতে প্লাবিত সোনার খনি, ইন্দোনেশিয়ায় মৃত ১৩ শ্রমিক

‘মেয়েদের পড়াশোনা করান, স্বাবলম্বী করে তুলুন’, বাল্যবিবাহ রোধে বার্তা দিলীপ ঘোষের

লক্ষ্মীবারেও সোনার দামে ওঠাপড়া অব্যহত, জেনে নিন কলকাতায় আজকের দর

পুলিশকর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার, মৃত্যুর কারণ ঘিরে রহস্য

আড়াইশো বছরের পুরোনো ইতিহাস, কীভাবে জন্ম নিল নবদ্বীপের শাক্ত রাস?

অন্ধ্রপ্রদেশে ভয়াবহ পথদুর্ঘটনা! দাঁড়িয়ে থাকা ট্রাকে গাড়ির ধাক্কা, মৃত ৪

সাতপাকে বাঁধা পড়ার আগে ভাঙল স্বপ্ন, পণের জন্য বরপক্ষ যা করল শুনলে চমকে যাবেন

নভেম্বরের শেষেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত! আগামী দু’দিনে কলকাতা-সহ গোটা বাংলায় আরও নামবে পারদ

মাঝ রাস্তায় ট্যাঙ্কার উল্টে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে নিহত ৩০, আহত ১৫

ভোটার কার্ডে ভুল! ফের বাড়ি বাড়ি যাবে বিএলও, নির্দেশ কমিশনের

দলে ফিরবেন জাদেজা-সিরাজ? নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে ভারতের সম্ভাব্য একাদশ

এসআইআরে বাদ গিয়েছে বাবার নাম, সদ্যোজাতকে জন্ম সার্টিফিকেট দিতে অস্বীকার

হরিয়ানায় ভয়াবহ গ্যাং ওয়ার, এলোপাথাড়ি গুলিতে ঝাঁঝরা চার যুবক