‘বাংলাদেশে নিরীহ হিন্দুদের ওপর অত্যাচার করার ফ্যাশনটা বন্ধ হওয়া উচিত’, বার্তা দিলীপের

শেখ হাসিনা বাংলাদেশ ছাড়তেই সেখানে হিন্দুদের ওপর নেমে এসেছে অত্যাচার। সেই পরিপ্রেক্ষীতেই মুখ খুলেছেন বঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতি।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এদিনই দিল্লি গিয়েছেন অমিত শাহের তলব পেয়ে। আর এদিনই বাংলাদেশের(Bangladesh) পরিস্থিতি নিয়ে মুখ খুললেন বঙ্গ বিজেপির(Bengal BJP) প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ(Dilip Ghosh)। এদিন তিনি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘বাংলাদেশে হিন্দুদের(Hindus) ওপর অত্যাচার(Tortured) হলে এখানে তার প্রতিক্রিয়া হওয়ার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের জনগণের সেখানকার সরকার বদলের অধিকার রয়েছে। কিন্তু তা বলে প্রতিবার সরকার বদলের সঙ্গে সঙ্গে হিন্দুদের ওপর অত্যাচারের ঘটনা বন্ধ করতে হবে। বাংলাদেশে নিরীহ হিন্দুদের ওপর অত্যাচার করার ফ্যাশনটা বন্ধ হওয়া উচিত।’ গতকাল শেখ হাসিনা বাংলাদেশ ছাড়তেই সেখানে হিন্দুদের ওপর হামলার একের পর এক খবর, ভিডিও ছড়িয়ে পড়ছে সোশ্যাল মিডিয়াতে। সেই সব খবরের জেরেই এদিন  হুঁশিয়ারি দিয়েছেন দিলীপ।

আরও পড়ুন ‘জামাতরা দেশটাকে পাকিস্তান-আফগানিস্তান বানাতে চাইছে’, ক্ষোভ উগরে দিচ্ছেন পদ্মা পাড়ের মানুষেরা

এদিন দিলীপ ঘোষ জানিয়েছেন, ‘বাংলাদেশে কোনও আন্দোলন হলেই সবার আগে হিন্দুরা আক্রান্ত হবেন এই ফ্যাশনটা বন্ধ হওয়া দরকার। বাংলাদেশের জনগণের সেখানকার সরকার বদলের অধিকার রয়েছে। কিন্তু যেহেতু আমাদের পড়শি দেশ তাই আমাদের ওপরে কিছুটা চাপ পড়ে। গত ৭৫ বছরের ইতিহাস বলছে, বাংলাদেশে যে কোনও বিষয়ে আন্দোলন হোক, ওখানে প্রথমে সংখ্যালঘু হিন্দুদের ওপরে আক্রমণ আসে। তাদের জমি বাড়ি সম্পত্তি তাদের মা বোনের সম্মান নিয়ে টানাটানি হয়। এবারেও শুরু হয়ে গেছে। হিন্দু মন্দির ভাঙছে, হিন্দু মহিলাদের ওপর অত্যাচার করছে, হিন্দু নেতাকে হত্যা করা হয়েছে, হিন্দুর সম্পত্তি নষ্ট করা হয়েছে। আমি আশা করব, সেনা সেখানে ক্ষমতা হাতে নিয়েছে। তারা হিন্দুদের নিরাপত্তা সুনিশ্চিত করবে। আমরা নজর রাখছি, সতর্ক আছি। কিন্তু ওখানে হিন্দুদের ওপর অত্যাচার হলে এখানেও প্রতিক্রিয়া হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু সেরকম কিছু হবে না বলে আশা করি।’

আরও পড়ুন শুভেন্দুকে শাহি তলব, দিল্লি উড়ে গেলেন বাংলার বিরোধী দলনেতা

দিলীপ ঘোষের কথায়, ‘ঘর পোড়া গরু, সিঁদুরে মেঘ দেখলে ভয় পায়। আমরা গত ৭৫ বছর ধরে দেখেছি ওখানকার হিন্দু সমাজ কী করে মার খেয়ে আছে। আর যখন উপায় থাকে না তখন ভিটেমাটি ছেড়ে পালিয়ে আসে সর্বস্ব হারিয়ে। সেই ভয় থেকে সবাই বলতে শুরু করেছে, যে আবার সেই পরিস্থিতি হবে কি না। আবার উদ্বাস্তুর ঢল আসবে কি না। আমরাও সতর্ক আছি। ভারত সরকার যথেষ্ট শক্তিশালী। যদি বাংলাদেশে অত্যাচার অনাচার হয় আমি কিন্তু চুপ করে বসে থাকবো না। এক সময় কলকাতায় ওখানকার হিন্দু সমাজকে রক্ষা করার জন্য মিছিল বার করেছিলাম। বলেছিলাম, মৈত্রী এক্সপ্রেস বন্ধ করে দেব। কারণ এখান থেকে চাল, ডাল, তেল, নুন, কাপড়, সার, কয়লা, গরু না গেলে ওখানকার জীবন চলে না। সব দিয়ে ওখানকার হিন্দু সমাজ যাদের পূর্বপুরুষ ওই দেশের স্বাধীনতার জন্য লড়াই করেছেন সেই নিরীহ হিন্দুদের ওপর অত্যাচার করা, এই ফ্যাশনটা বন্ধ হওয়া উচিত।’

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

সাফল্যের শিখরে পৌঁছেও ভোলেননি শিকড়, দীপাবলিতে শিক্ষিকাকে চমকে দিলেন অভিষেক শর্মা

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক

কাশীতে প্রিয়জনের শেষকৃত্য করতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় নিহত ৭

‘পাপী ছেলে না থাকাই ভাল’, ছেলের মৃত্যুর পরেও শেষকৃত্যে যেতে নারাজ মা

‘বাংলায় রামরাজ্য প্রতিষ্ঠা হবে,’ হনুমান পুজোর উদ্বোধনে গিয়ে মন্তব্য দিলীপের

ভয়ঙ্কর ঘটনা পাকিস্তানে! বাড়ির মধ্যেই গুলি করে খুন করা হল মহিলা সাংবাদিককে

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

দীপাবলিতে গ্যাস চেম্বারে পরিণত দিল্লি, শুরু রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি

তৃতীয় সম্পর্কের সন্দেহেই কি খুন? গড়িয়ার হত্যাকাণ্ডে সামনে এল চাঞ্চল্যকর তথ্য

চিনের বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে মৃত ১৪