‘জবাব দেওয়া বাকী আছে’ ইজরায়েলে দফায় দফায় রকেট হামলা হিজবুল্লাহর

Share:

নিজস্ব প্রতিনিধি :  মিত্র দেশ ইজরায়েলকে সুরক্ষা দিতে ইরানকে হামলার হুমকি থেকে সরে আসার আহ্বান জানিয়েছিলেন বাইডেন। যদিও এই নিয়ে ইরান ও হামাস তাঁদের প্রতিক্রিয়া জানায় নি। এমতাবস্থায় বেশ খানিকটা চাপের মুখে ছিল ইজরায়েল। ইতিমধ্যেই প্রেসিডেন্ট জো বাইডেন তাঁর জাতীয় নিরাপত্তা দলের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এই নিয়ে বৈঠকও করেছিলেন। এই আবহের মধ্যেই ফের ইজরায়েলে দফায় দফায় হামলা চালিয়েছে হিজবু্ল্লাহ। স্থানীয় সময় মঙ্গলবার(৬ আগস্ট) ইজরায়েলের উত্তরাঞ্চলে ড্রোন এবং রকেট দিয়ে সিরিজ হামলা চালিয়েছে হিজবুল্লাহ। হামলার পর প্রতিক্রিয়াও দিয়েছে হিজবুল্লাহ গোষ্ঠিটি।

হিজবুল্লাহ (ইরান সমর্থিত গোষ্ঠি)জানিয়েছে, ইজরায়েলের উত্তরাঞ্চলে আকরির কাছে দুটি সামরিক ঘাঁটিসহ বিভিন্ন স্থানে হামলা চালানো হয়েছে। এছাড়া ইজরায়েলের অপর একটি স্থানে সামরিক বাহিনীর একটি গাড়িতেও হামলা চালানো হয়েছে। এক আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে হিজবু্ল্লাহর একটি সূত্র জানিয়েছে যে, এখানেই শেষ নয়, আরও বাকী আছে, তাদের শীর্ষ কমান্ডার ফুয়াদ শুকুরকে হত্যার জবাব দেওয়া এত তাড়াতাড়ি শেষ হবে না।

হামলার ঘটনাটি নিয়ে সরব ইজরায়েল।ইজরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, লেবানন থেকে ইজরায়েলের দিকে বেশ কিছু ড্রোন চিহ্নিত করা হয়েছে।এর মধ্যে একটিকে নীচে নামানো হয়েছে। শুধু তাই নয় ইজরায়েলি বাহিনী আরও জানিয়েছে যে, আকরি শহরে সাইরেন বেজে উঠেছিল। দক্ষিণাঞ্চলীয় নাহারিয়া শহরে হামলার ঘটনায় বেশ কিছু বেসামরিক নাগরিক আহত হয়েছে।

প্রসঙ্গত এর আগে লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ উপকণ্ঠে হামলা চালিয়ে হিজবুল্লাহর এক শীর্ষ কমান্ডারকে হত্যা করেছিল ইজরায়েল।এর প্রতিশোধ নিতে বরাবরই হুঁশিয়ারি দিয়ে আসছে গোষ্ঠিটি। এর মধ্যেই গাজায় হামাস প্রধান ইসমাইল হানিয়াকে হত্যার জন্য ইজরায়েলকে দায়ী করেছে ইরান ও হামাস সহ অনান্য মিত্র দেশগুলি। সুতরাং সব দিক দিয়ে চাপের মুখে ইজরায়েল। 

রাতে হনুমানজির পুজো কেন শুভ বলে মনে করা হয়? মাহাত্ম্য জানলে অবাক হবেন

সামান্য ভুলেই  হতে পারে চরম সর্বনাশ, অম্বুবাচীর দিনগুলিতে কোন কাজ নিষিদ্ধ?

মেষ ও কর্কটের অর্থপ্রাপ্তি, কুম্ভের কর্মোন্নতি, আপনার রাশি কী বলছে?

রোগী মৃত্যুতে চিকিৎসায় গাফিলতির অভিযোগ, বিক্ষোভে উত্তাল হাবড়া হাসপাতাল

ধুলিয়ানে বজ্রপাতে মর্মান্তিক দুর্ঘটনা, মৃত ৪ আহত ৩৫, গুরুতর জখম ১০

বন্ধ হচ্ছে রুশ-ইউক্রেন যুদ্ধ? পুতিনের মন্তব্যে জোর জল্পনা

‘ডিজে বাজানো’ মন্তব্য মামলা, অভিষেকের গলা মেলানোর অনুমতি পেল সিআইডি

সোনারপুরে ময়লা ফেলার ভ্যাটে ব্যাগ থেকে মৃতদেহ উদ্ধার,এলাকায় চাঞ্চল্য

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে ইলেকট্রিক শক দিতে হবে, সংসদে দাবি বিএনপি নেত্রীর

শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে সমাজমাধ্যমে কদর্য মন্তব্য, যুবককে গ্রেফতার করল মিনাখাঁ থানার পুলিশ

তৃণমূলের কর্মীদের ধরে রাখতে কালীঘাটে নিজের বাড়িতে ‘জনতার দরবার’ বসাচ্ছেন মমতা

ক্রিকেটার অভিষেক পোড়েলের বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ, তদন্তে পুলিশ

নামী প্রযুক্তি সংস্থার ২১ হাজার কর্মীর চাকরি খেয়ে নিল কৃত্রিম বুদ্ধিমত্তা

রানাঘাট পুরসভার ভাইস চেয়ারম্যান সহ ১১ জন কাউন্সিলরের পদত্যাগ