আরজি কর কাণ্ড নিয়ে নবান্নে জরুরি বৈঠকে মুখ্যসচিব

Share:

নিজস্ব প্রতিনিধিঃ আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে কর্তব্যরত তরুণী চিকিৎসকের খুনের ঘটনায় শনিবার সকাল থেকেই আন্দোলন শুরু করেছে জুনিয়ার চিকিৎসকেরা। ইতিমধ্যেই গ্রেফতার হয়েছে অভিযুক্ত সঞ্জয় রায়। তাঁকে ১৪ দিনের পুলিশি হেফাজতে পাঠানো হয়েছে। এই আবহে শনিবার আর জি কর ঘটনা নিয়ে নবান্নে উচ্চপর্যায়ের বৈঠক ডাকলেন মুখ্যসচিব।

বিকেল ৪ টে থেকে শুরু হয়েছে  এই বৈঠক। আছেন  স্বাস্থ্য সচিব এবং ফিরহাদ হাকিম । মুখ্যমন্ত্রীর নির্দেশে আরজি করে জুনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠক সেরে সোজা নবান্নে এসেছেন স্বাস্থ্য সচিব । সূত্র মারফত জানা গিয়েছে, এই বৈঠকে রাজ্য সরকারের পরবর্তী পরিকাঠামো গত উন্নয়ন এবং জুনিয়র ডাক্তারদের নিরাপত্তা নিয়ে আলোচনা হবে।

উল্লেখ্য, শুক্রবার সকালে আরজি করের চার তলার সেমিনার হল থেকে এক তরুণী চিকিৎসকের দেহ উদ্ধার হয়।  তদন্তে সামনে আসে তরুণীকে ধর্ষণ করে খুন করা হয়েছে।  আর তা নিয়ে ছড়িয়ে চাঞ্চল্য। ইতিমধ্যেই হাসপাতালের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। অন্যদিকে শনিবার মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন,  ‘এই হত্যা কাণ্ডের সঙ্গে  যুক্ত দোষীর ফাঁসির শাস্তি দাবি  জানান  উচিত। সেটাও আবার যেন ফাস্টট্র্যাক আদালতে যেন সম্পন্ন হয়।‘ বর্তমানে আরজি করের ঘটনাকে কেন্দ্র করে উত্তাল রাজ্য-রাজনীতি। সরব হয়েছেন বিভিন্ন রাজনৈতিক নেতা-নেত্রীরা।  জুনিয়ার ডাক্তাররা কর্মবিরতির ডাক দিয়েছে। এই আবহে এদিনের নবান্নের বৈঠকে কী কী বিষয় নিয়ে আলোচনা হয় সেটাই এখন মূল দেখার বিষয়।

আমেরিকার শক্তিশালী এমকিউ-১ ড্রোন ধ্বংস করার দাবি ইরানের

সরকারি ত্রাণসামগ্রী চুরির অভিযোগ, গ্রেফতার তৃণমূল পঞ্চায়েত সদস্য-সহ ২

তৃণমূলের কার্যালয়ে উদ্ধার ৩ হাজার আধার কার্ড, আলোড়ন পানিহাটিতে

প্রাণনাশের হুমকি, ‘গভর্নর’-এ অভিনয় করতে ভয় পেয়েছিলেন মনোজ বাজপেয়ী

প্রবল ঝড়বৃষ্টির সতর্কতা, আপতত স্থগিত কেদারনাথ যাত্রা

মদনের কামারহাটির বাড়িতে তালা ভেঙে ঢুকে পুলিশের তল্লাশি, বাজেয়াপ্ত নথিপত্র

মহিষ ডোনাল্ড ট্রাম্পের নামের বানান ভুল, জাতীয় চিড়িয়াখানার কিউরেটরকে বদলি করল তারেক সরকার

নিষ্পাপ শিশুর ওপর ‘পৈশাচিক’ অত্যাচার, ভাইরাল ভিডিও দেখে শিউরে উঠবেন…

পোষ্য বিড়ালের মাধ্যমে মিলল ক্যান্সার জয়ের যুগান্তকারী সূত্র

রবিবার আইপিএলের ট্রফি উঠবে কোহলিদের হাতে! ফাইনালের আগে চমকপ্রদ তথ্য

পশ্চিমবঙ্গ থেকে সীমান্ত টপকে ঢোকার সময় ১০ জনকে আটক করল বিজিবি

কাটমানির টাকা ফেরতের দাবিতে তৃণমূল নেতার বাড়ি ঘেরাও করল শতাধিক গ্রামবাসী

ফ্ল্যাট থেকে উদ্ধার তরুণ-তরুণীর দেহ, হাড়হিম ঘটনা গল্ফগ্রিনে

বুলডোজার অভিযানে ফাঁকা দমদম জংশন স্টেশন চত্বর, খুশি নিত্যযাত্রীরা