ফ্ল্যাট থেকে উদ্ধার তরুণ-তরুণীর দেহ, হাড়হিম ঘটনা গল্ফগ্রিনে

Share:

নিজস্ব প্রতিনিধি: গলফগ্রিনের ফ্ল্যাটে উদ্ধার যুগলের দেহ। রবিবার (৩১ মে) ছুটির দুপুরে হাড়হিম কাণ্ড খাস কলকাতায়। স্থানীয় সূত্রে খবর, এক তরুণ ও তরুণীর দেহ উদ্ধার হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম মহম্মদ দিলশাদ। বাড়ি তিলজলায়। তবে মৃত তরুণীর পরিচয় এখনও জানা যায়নি। ঘটনায় দু’জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। কীভাবে মৃত্যু হল যুগলের? তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। 

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গল্ফ গ্রিনের ওই ফ্ল্যাটে ভাড়া থাকতেন মৃত তরুণ এবং তরুণী। এদিন সকালে ফ্ল্যাট থেকে উদ্ধার হয় যুগলের দেহ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। পুলিশ সূত্রে খবর, ওই ফ্ল্যাটে মাঝেমধ্যেই আরও এক যুগল এসে থাকত। পুলিশের প্রাথমিক অনুমান, দিলশাদ নামে ওই যুবকের সঙ্গে যুবতী লিভ ইন-এ ছিলেন। ফ্ল্যাটে দু’জনের দেহের পাশাপাশি প্রচুর পরিমাণ মাদক উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন-মহিষ ডোনাল্ড ট্রাম্পের নামের বানান ভুল, জাতীয় চিড়িয়াখানার কিউরেটরকে বদলি করল তারেক সরকার

স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘এখানে যে দুটি ছেলেমেয়ে থাকত, শুনেছি ওরা লিভ ইন করত। ছেলেমেয়ে দু’জনই চরম নেশাগ্রস্ত থাকত। কাল রাতে (শনিবার, ৩০ মে) সম্ভবত দুটি ছেলে, দুটি মেয়ে ছিল। একটি মেয়ের মায়ের সঙ্গেও কথা বলেছি, আরেকজন ছেলের বাবার সঙ্গেও কথা বলেছি। ছেলেটার মুখটা দেখার মতো ছিল না। পুরো কালো হয়ে গিয়েছিল। ওদের সঙ্গে বাকি দুজন ছিল, তাদের পুলিশ নিয়ে গিয়েছে।’

ফের অগ্নিগর্ভ দিল্লি, তলস্তয় মার্গে পুলিশ-বিক্ষোভকারী সংঘর্ষ

পড়ুয়াদের নিশানায় থাকা ধর্মেন্দ্র প্রধান ৩০ বছর আগে প্রশ্ন ফাঁসের প্রতিবাদে রাস্তায় নেমেছিলেন

সুস্থ থাকতে ও ওজন নিয়ন্ত্রণে রাখতে কোন স্যুপ খাওয়া উপকারী?

শোওয়ার আগে এক চামচ পিনাট বাটার! সারারাত নিশ্চিন্তে ঘুমোতে সাহায্য করবে

৭ লক্ষ টিকিট বিক্রি, মুক্তির আগেই ২৩ কোটি টাকা আয় করে ফেলল বিজয়ের ‘Jana Nayagan’

‘৫ বছরে তিনবার নিট প্রশ্ন ফাঁস, জবাবদিহিতা নেই’, এবার সুর চড়ালেন বিজেপিত্যাগী আন্নামালাই

WBSEDCL-গ্রাহকদের সুখবর, এবার থেকে প্রতি মাসে দিতে হবে বিদ্যুতের বিল

প্রৌঢ়াকে ধর্ষণের পর পেট্রোল ঢেলে পুড়িয়ে দেওয়ার চেষ্টা! চাঞ্চল্যকর ঘটনা ঝাড়গ্রামে

‘প্রতিবাদ ও ভিন্নমত গণতন্ত্রের অপরিহার্য অংশ’, যন্তরমন্তরে ধর্নাকে সমর্থন নিটের শীর্ষস্থানাধিকারীর

রাজ্য সরকারি কর্মচারীদের সুখবর, সপ্তম পে কমিশন গঠন করল শুভেন্দু সরকার

৫৭ বছরের ছোট তরুণীকে বিয়ে, সাতক্ষীরার সাংসদকে বহিষ্কার করল জামায়াতে ইসলামী

অঙ্গনওয়াড়িতে ডিম কিনতে বরাদ্দ বৃদ্ধি রাজ্যের, বড় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর

‘আন্দোলনকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ না করলে অনশন ভাঙব,’ কেন্দ্রকে বার্তা ওয়াংচুকের

‘১০ বছরে ১৫২ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে’, মোদি সরকারকে নিশানা রাহুলের