মহিষ ডোনাল্ড ট্রাম্পের নামের বানান ভুল, জাতীয় চিড়িয়াখানার কিউরেটরকে বদলি করল তারেক সরকার

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: সাধারণত চিড়িয়াখানার প্রাণীরা দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়। কিন্তু এবার একটি মহিষ শুধু দর্শনার্থী নয়, প্রশাসনের নজর কেড়েছে। নাম নিয়ে বিতর্ক আর বানান ভুলের জেরে আলোচনায় উঠে এসেছে জাতীয় চিড়িয়াখানার ‘সাদা মহিষ’। ‘ডোনাল্ড ট্রাম্প’ নামের সেই মহিষের পরিচিতি ফলকে বানান বিভ্রাট নিয়ে শুরু হওয়া আলোচনা শেষ পর্যন্ত পৌঁছে গিয়েছে কর্মকর্তার বদলি পর্যন্ত। বিষয়টি ঘিরে তৈরি বিতর্কের পর চিড়িয়াখানার কিউরেটর ডা. মো. আতিকুর রহমানকে বদলি করা হয়েছে। প্রাণিসম্পদ অধিদফতর ও মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

সুত্রের খবর, শুধু নামের বানান ভুলই নয়, সরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামে একটি প্রাণীর নাম প্রদর্শনের বিষয়টিও আলোচনার জন্ম দেয়। পরে নামটি ভুলভাবে উপস্থাপিত হওয়ায় বিষয়টি আরও সংবেদনশীল হয়ে ওঠে। গত বৃহস্পতিবার মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রকের জারি করা এক প্রজ্ঞাপনে ডা. আতিকুর রহমানকে প্রাণিসম্পদ অধিদফতরের পরিচালক (সমমান) পদে বদলি করা হয়। আপাতত তাকে লিভ, ডেপুটেশন অ্যান্ড ট্রেনিং রিজার্ভ (এলডিটিআর) শাখায় সংযুক্ত করা হয়েছে।

আরও পড়ুন: নিষ্পাপ শিশুর ওপর ‘পৈশাচিক’ অত্যাচার, ভাইরাল ভিডিও দেখে শিউরে উঠবেন…

একই আদেশে এলডিটিআর-এ কর্মরত ডা. মো. হাবিবুর রহমানকে জাতীয় চিড়িয়াখানার নতুন কিউরেটর হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। যদিও প্রজ্ঞাপনে নির্দিষ্ট কোনও কারণ উল্লেখ করা হয়নি, তবে জনস্বার্থে এই রদবদল কার্যকর করা হয়েছে বলে জানানো হয়েছে। ঈদুল আজহার আগে কুরবানির পশুর বাজারে আলোচনার কেন্দ্রে ছিল বিরল প্রজাতির অ্যালবিনো মহিষটি। প্রায় ৭০০ কেজি ওজনের গোলাপি-সাদা রঙের মহিষটির অস্বাভাবিক চেহারা ও বৈশিষ্ট্যের কারণে খামারিরা এর নাম দিয়েছিলেন ‘ডোনাল্ড ট্রাম্প’। নামটি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যম এবং বিভিন্ন সংবাদমাধ্যমে ব্যাপক আলোচনার বিষয় হয়ে ওঠে। পরে প্রাণীটিকে সংরক্ষণের উদ্যোগ নেয় সরকার। নির্ধারিত অর্থ পরিশোধের মাধ্যমে মহিষটিকে জাতীয় চিড়িয়াখানায় নিয়ে আসা হয় এবং দর্শনার্থীদের জন্য প্রদর্শনের ব্যবস্থা করা হয়।

তবে চিড়িয়াখানায় প্রদর্শনের সময় পরিচিত ফলকে ‘ডোনাল্ড ট্রাম্প’ নামটি ভুল বানানে লেখা হয়। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয় সমালোচনা ও হাসির খোরাক। পরে কর্তৃপক্ষ বানান সংশোধন করলেও শেষ পর্যন্ত প্রাণীটির নাম পরিবর্তন করে ‘সাদা মহিষ’ রাখা হয়। প্রাণিসম্পদ অধিদফতরের এক কর্মকর্তা বলেন, শুরু থেকেই প্রাণীটির নাম নিয়ে আলোচনা ছিল। পরে সরকারি পর্যায়ে সেই নাম প্রদর্শন এবং বানান বিভ্রাট পুরো বিষয়টিকে আরও জটিল করে তোলে। মন্ত্রণালয়ের আরও এক কর্মকর্তা জানান, পুরো ঘটনাটিই বিবেচনায় নিয়ে প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার মতে, আন্তর্জাতিকভাবে পরিচিত কোনো রাজনৈতিক ব্যক্তিত্বের নাম সরকারি প্রতিষ্ঠানে ব্যবহারের বিষয়টি যেমন আলোচনার জন্ম দিয়েছে, তেমনি সেই নামের ভুল উপস্থাপনও সিদ্ধান্ত গ্রহণে প্রভাব ফেলেছে।

আমেরিকার শক্তিশালী এমকিউ-১ ড্রোন ধ্বংস করার দাবি ইরানের

সরকারি ত্রাণসামগ্রী চুরির অভিযোগ, গ্রেফতার তৃণমূল পঞ্চায়েত সদস্য-সহ ২

তৃণমূলের কার্যালয়ে উদ্ধার ৩ হাজার আধার কার্ড, আলোড়ন পানিহাটিতে

প্রাণনাশের হুমকি, ‘গভর্নর’-এ অভিনয় করতে ভয় পেয়েছিলেন মনোজ বাজপেয়ী

প্রবল ঝড়বৃষ্টির সতর্কতা, আপতত স্থগিত কেদারনাথ যাত্রা

মদনের কামারহাটির বাড়িতে তালা ভেঙে ঢুকে পুলিশের তল্লাশি, বাজেয়াপ্ত নথিপত্র

নিষ্পাপ শিশুর ওপর ‘পৈশাচিক’ অত্যাচার, ভাইরাল ভিডিও দেখে শিউরে উঠবেন…

কাটমানির টাকা ফেরতের দাবিতে তৃণমূল নেতার বাড়ি ঘেরাও করল শতাধিক গ্রামবাসী

পোষ্য বিড়ালের মাধ্যমে মিলল ক্যান্সার জয়ের যুগান্তকারী সূত্র

রবিবার আইপিএলের ট্রফি উঠবে কোহলিদের হাতে! ফাইনালের আগে চমকপ্রদ তথ্য

পশ্চিমবঙ্গ থেকে সীমান্ত টপকে ঢোকার সময় ১০ জনকে আটক করল বিজিবি

মহিষ ডোনাল্ড ট্রাম্পের নামের বানান ভুল, জাতীয় চিড়িয়াখানার কিউরেটরকে বদলি করল তারেক সরকার

ফ্ল্যাট থেকে উদ্ধার তরুণ-তরুণীর দেহ, হাড়হিম ঘটনা গল্ফগ্রিনে

বুলডোজার অভিযানে ফাঁকা দমদম জংশন স্টেশন চত্বর, খুশি নিত্যযাত্রীরা