ফেসবুকে বেসরকারি ব্যাংকের নামে ফেক নিয়োগ পোষ্টের ফাঁদে প্রতারিত গৃহবধূ

Share:

নিজস্ব প্রতিনিধি, পাঁশকুড়া: ফেসবুক পোস্টে বেসরকারি ব্যাংকের নামে ফেক নিয়োগ পোস্ট এর ফাঁদে পড়ে টাকা খুইয়ে প্রতারিত পাঁশকুড়ার(Paskura) গৃহবধূ।অভিযোগ দায়ের করলেন থানায় । জানা গিয়েছে,পাঁশকুড়া থানার গুমাই গ্রামের বাসিন্দা সুপ্রিয়া বর্মন।পেশায় একজন গৃহবধূ। সুপ্রিয়াদেবীর অভিযোগ ফেসবুক সাইটে তিনি দেখেন Axis Bank এ কর্মী নিয়োগ হবে। এই সংক্রান্ত একটি পোস্ট।নিচে থাকা নম্বর দেখে ফোন করেন তিনি।

ফোন করতেই তাকে প্রথমে ফর্ম ফিলাপের জন্য ৩০০ টাকা চাওয়া হয়।এরপর তাকে দেওয়া হয় কনফার্মেশন লেটার।সেটার জন্য চাওয়া হয় ২৫০০ টাকা।এরপর হোয়াটসঅ্যাপে পাঠানো হয়,জয়েনিং লেটার।এরপর বায়োমেট্রিক করার নাম করে চাওয়া হয় ৭২০০ টাকা। কোন ক্ষেত্রেই যাতে সন্দেহ না হয় সেক্ষেত্রে দেওয়া হয়েছিল জয়েনিং লেটারও।

এরপর এন ও সি পেপার বের করার জন্য চাওয়া হয় ৬০ হাজার টাকা।পরে সেটা কমিয়ে চাওয়া হয় ১৫ হাজার টাকা। এরপর ওই গৃহবধুর সন্দেহ হয় তিনি যোগাযোগ করেন বাড়ির কাছে থাকা পাঁশকুড়ার Axis ব্যাঙ্ক শাখায়। এরপর ব্যাংক কর্তৃপক্ষ জানায় এটা পুরোটাই ফেক। এরপর পাঁশকুড়া থানায়(Paskura P.S.) লিখিত অভিযোগ দায়ের করেন গৃহবধূ সুপ্রিয়া দেবী। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

সাইবার ক্রাইম(Cyber Crime) শাখা অভিযোগ গ্রহণ করেছে। পুলিশের পক্ষ থেকে বারবার সাধারণ মানুষকে সতর্ক করে বলা হচ্ছে সোশ্যাল নেটওয়ার্কিং সাইডে যে কোন বিজ্ঞাপন দেখে যেন কেউ সেই ফাঁদে পা না দেয়। গোটা বিষয়টি যাচাই করে তবে যেন আর্থিক লেনদেন করে। না হলে সুপ্রিয়া দেবীর মতো প্রতারিত হতে হবে তাদের কেও।

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

ভিডিও কলে প্রেমিকের মৃত্যুর দৃশ্য দেখে আত্মঘাতী প্রেমিকা! অশোকনগরে চাঞ্চল্য

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৩

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!

ফের ভারতে ফিরছে Paytm! প্রাথমিক অনুমোদন দিল RBI

বিরল অস্ত্রোপচারে আলাদা করা হল ৪০ দিন বয়সী যমজ খুদেদের