শ্রীলঙ্কা সিরিজের আগে বড় ধাক্কা ইংল্যান্ডের, চোট পেলেন বেন স্টোকস

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সামনেই শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলতে  নামছে ইংল্যান্ড। তারআগে ব্যাটিংয়ের সময় চোটে পড়ে মাঠ ছাড়তে হল ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক বেন স্টোকস। রবিবার দ্য হানড্রেডে ম্যানচেস্টার অরিজিনালসের বিপক্ষে ম্যাচে নর্দার্ন সুপারচার্জার্সের ব্যাটিংয়ের সময় আচমকাই তিনি চোট  পান। আর তাতেই প্রশ্ন উঠছে শ্রীলঙ্কার বিরুদ্ধে আসন্ন তিন ম্যাচের টেস্ট সিরিজে কী নামতে পারবেন বেন স্টোকস?

জানা গিয়েছে সোমবার তাঁর  স্ক্যান করা হবে, তারপরে সিদ্ধান্ত নেওয়া হবে যে  তিনি আদৌ টেস্ট সিরিজ খেলতে পারবেন কিনা। রবিবার ১৫৩ রানের লক্ষ্যে ব্যাটিং করছিল সুপারচার্জার্স । তখনই রান তাড়া করার সময় দ্রুত সিঙ্গেল চুরি করার পর স্টোকস আহত হয়েছিলেন। মাঠে পড়ে গিয়ে গ্লাভস খুলে ফেলেন। দলের ফিজিও ও স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচের কাঁধে ভর দিয়ে মাঠ ছাড়েন এরপর তাঁকে স্ট্রেচারে করে অ্যাম্বুলেন্সে নিয়ে যাওয়া হয়।

উল্লেখ্য, আগামী ২১ অগস্ট থেকে ইংল্যান্ড বনাম শ্রীলঙ্কা তিন ম্যাচের টেস্ট সিরিজ শুরু হতে চলেছে। আর তারআগেই স্টোকসের এই অসুস্থতায় বড় ধাক্কা খেল ইংল্যান্ড। বলা বাহুল্য, এমনিতে লম্বা সময় ধরে হাঁটুর চোটে ভুগছিলেন স্টোকস। এরপর অস্ত্রোপচারও করান। এরআগে অসুস্থতার জন্য তিনি টি-টোয়েন্টি বিশ্বকাপেও খেলেননি। এই আবহে ফের শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে অসুস্থ হয়ে পড়লেন স্টোকস। আর তাতে চিন্তায় পড়েছে ইংল্যান্ড।

বিধ্বংসী ব্যাটিং ব্রুকের, ভারতকে দুরমুশ করে সিরিজ জয় ইংল্যান্ডের

ফের ব্যর্থ বৈভব, শ্রেয়সের ঝোড়ো ইনিংসের দৌলতে ইংল্যান্ডের বিরুদ্ধে ১৫৮ তুলল ভারত

E85 জ্বালানি E20 পেট্রোলের তুলনায় কুড়ি টাকা সস্তায় মিলবে, ঘোষণা পেট্রোলিয়াম মন্ত্রীর

রাজ্যসভার উপনির্বাচনে বিজেপির প্রার্থী হলেন সুখেন্দুশেখর রায়-সুস্মিতা দেবরা

চিনে জুতো তৈরির কারখানায় বিধ্বংসী আগুনে ঝলসে মৃত্যু ২৮ শ্রমিকের

মার্কিন হামলার ভয়ে যুদ্ধবিমানের পাহারায় খামেইনির কফিন নিয়ে যাওয়া হল মাশহাদে

একইসঙ্গে তিন হাসপাতালে চাকরি! ঘুষ নিতে গিয়ে পাকড়াও চিকি‍ৎসকের কীর্তি ফাঁস

‘রাজনীতিতে যোগ দিলে সংবাদমাধ্যমকে ডেকে বলব,’ শুভেন্দু সাক্ষাতের পর বললেন প্রসেনজিৎ

প্রতি ৫ জনের একজন আক্রান্ত হবেন ক্যানসারে, ভয়াবহ সতর্কবার্তা বিশ্ব স্বাস্থ্য সংস্থার

আচমকাই নবান্নে শুভেন্দুর কাছে হাজির প্রসেনজিৎ, বিজেপিতে যোগ সময়ের অপেক্ষা?

রাজ্যসভার ভোটের মুখেই বিজেপিতে নাম লেখালেন সুখেন্দু-সুস্মিতারা

নেটওয়ার্ক ছাড়াই কথা বলা যাবে, স্যাটেলাইট ফোন নিয়ে এল BSNL, কত দাম?

বিজেপিতে যোগ দিচ্ছেন শতাব্দী-ইউসুফ পাঠান! শুভেন্দুর সঙ্গে বৈঠকে বাড়ল জল্পনা

২৩ বছরের বান্ধবীকে নিয়ে হোটেলে উনিশের যুবক, পরদিন উদ্ধার নিথর দেহ