জেনে নিন রাখিতে কেমন পোশাকে সাজলে পরির মত লাগবে!

Share:

নিজস্ব প্রতিনিধি : রাখিতে কেমন ধরনের পোশাক পরবেন এই নিয়ে কী চিন্তাভাবনা করছেন ? তবে কোন উৎসব মানেই ট্রাডিশনাল জামাকাপড়ের প্রতি ঝোঁক বেশি থাকে বাঙালির। শাড়ি-গয়নায় সেজে বাড়ির ওঠে বড় থেকে ছোটরাও। হাতে তো আর একটা দিন। ভেবেছেন কীভাবে সাজবেন এইদিন ? তবে রইল মেয়েদের কিছু ফ্যাশন ট্রাডিশনাল পোশাক, সঙ্গে  মানানসই কানের দুলের সঙ্গে আপনিও হতে পারেন অন্যন্যা।

বেছে নিন পোশাকের কালার ও জুতো :  প্রথমে মনস্থির করুন কোন রঙের পোশাক পরবেন। প্যাস্টেল শেড, লাইট গ্রিন, মভ, ক্রিম, বেজ গোল্ডেন ইত্যাদি আপনার পোশাকে আনতে পারে ঐতিহ্য। সেই অনুযায়ী কানের দুল ও হার সেট করে রাখুন। এছাড়াও চাই জুতো। আপনি যেমন পোশাক পরবেন সেই অনুযায়ী জুতো বাছাই করে নেবেন। এক্ষত্রে হিল থেকে শুরু করে প্ল্যাটফর্ম স্যান্ডালস, ব্যালেরিনা ফ্ল্যাটস, ব্রেইডেড স্যান্ডালসও পরতে পারেন।

সালোয়ার কামিজ :  এখন বাজারে নানা ধরণের সালোয়ার কামিজ পাওয়া যায়। এগুলো আপনি একরঙাও নিতে পারেন আবার, মাল্টি কালার ছাপাও পরতে পারেন। রাখিতে হলুদ, আকাশি রঙ, মেরুন, সাদা, বা প্রিন্ট করা বিভিন্ন রঙ মেশানো সালোয়ারও পরতে পারেন। ওড়না নিতে চাইলে দেখবেন যেন ছোট না হয়। একটু বড় ওড়না নিতে পারেন।

স্লিভলেস উইথ প্লাজো সেট :  অনেকেই স্লিভলেস পরতে ভালবাসেন। অনলাইন কিংবা অফলাইনে প্লাজো সেট স্লিভলেস পাওয়া যায়। রাখির দিন এগুলো পছন্দের পোশাকের তালিকায় রাখতে পারেন।

শাড়ি : রাখিতে শাড়ি পরতে চাইলে সিল্কের চল বরাবরেরই। কিন্তু সিল্ক বললেই তো হল না। তারও রয়েছে অনেক রকমফের। পছন্দমত বাছাই করে পরতে পারেন এই সিল্ক শাড়ি। এছাড়াও হ্যান্ড ক্রাফটস শাড়ি ও বুটিকের বিভিন্ন শাড়ি পাওয়া যায় সেগুলোও পরতে পারেন।

সিল্ক পরার ঝক্কি যাঁরা নিতে চান না, তাঁদের জন্য হাতে বোনা নরম সুতি বা লিনেন শাড়িই সবচেয়ে ভাল হবে। এছাড়াও এখন অভিনব ব্লক প্রিন্ট বা কাঁথার কাজ করা শাড়ি পাওয়া যায় এগুলো পরতে পারেন। 

 

বিশ্বমঞ্চে ঝড় তুলতে প্রস্তুত ভারতে তৈরি Harley-Davidson Sprint 440

ত্রিগ্রহী যোগে ৪ রাশির ভাগ্যবদল, উপচে পড়বে ধনসম্পদ

ধূমপান ছাড়লেও শেষ রক্ষা নেই? হতে পারে ফুসফুসের ক্যানসার!

ধনতেরাসকে কেন ‘ধন ত্রয়োদশী’ বলা হয়? জানুন এই নামকরণের রহস্য!

বাতের ব্যথায় ওষুধও ব্যর্থ? রিউমাটয়েড আর্থ্রাইটিসে মিলবে সমাধান!

বৃষ্টি পড়লেই কালীপুজোর মণ্ডপে দর্শনার্থীদের প্রবেশ বন্ধ, নির্দেশ কলকাতা পুলিশের

রেল প্রকল্পের জন্য বাস্তুহারা হওয়ার আশঙ্কায় সুরুলিয়া গ্রামের বাসিন্দারা, চাইছেন সমাধান

ঘর থাকবে সতেজ ও দূষণমুক্ত! বাড়িতে লাগান এই ৬টি ইন্ডোর প্ল্যান্ট

‘ভাইপো ভাইপো কেন করছেন? এখনও সময় হয়নি,’ অভিষেকের গ্রেফতারি প্রসঙ্গে বললেন শুভেন্দু

‘নিখুঁতভাবে এসআইআর হলে আরও ৩০ লক্ষ নাম বাদ পড়ত’, দাবি শমীকের

‘প্রতিবাদের নামে কোনও জায়গা দখল করে রাখা যায় না,’ পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের

চাঁদনি রাতে রূপসী রিশপ, পাইন বনের ছায়ায় কাঞ্চনজঙ্ঘার মায়াবী রূপ!

ধনতেরাসে কেনাকাটার আগে সাবধান! সংসারে অশান্তি এড়াতে ভুলেও ৫ জিনিস আনবেন না ঘরে

বন্ধুকে খুনের পর রোজ স্বপ্নে আসত তার আত্মা, ভয়ে থানায় আত্মসমর্পণ করল যুবক