প্রস্তুত হোন, বাজার কাঁপাতে আসছে Vivo-র নতুন স্মার্টফোন

Share:

নিজস্ব প্রতিনিধি: ভারতে শিগগিরই লঞ্চ হতে চলেছে Vivo-র নতুন স্মার্টফোন (Smartphone) T3 Pro 5G। Vivo নিশ্চিত করেছে বিষয়টি তবে এখনও লঞ্চের সঠিক তারিখ জানা যায়নি। পাশাপাশি ফোনের ডিজাইন এবং কিছু চোখ ধাঁধানো ফিচারেরও ঝলক দেখিয়েছে Vivo। যদিও দামের বিষয়ে এখনও স্পষ্ট কিছু জানানো হয়নি, তবে অনুমান করা হচ্ছে এটি 25 হাজার টাকার মধ্যেই থাকবে। ভারতে ইতিমধ্যেই Vivo T3 5G, T3 Lite 5G এবং T3x 5G সিরিজের স্মার্টফোন বর্তমান। এই সিরিজের নতুন সদস্য হিসেবেই এই ফোন আসবে বলে ধারণা করা হচ্ছে।

Vivo-র অফিসিয়াল মাইক্রোসাইট এবং Flipkart -এ দেওয়া তথ্য অনুযায়ী, ভারতে শিগগিরই লঞ্চ হবে T3 Pro 5G। ফোনে থাকবে 120 Hz রিফ্রেশ রেটের 3D Curved AMOLED ডিসপ্লে। Vivo-র দাবি, এই সেগমেন্টের সবচেয়ে উজ্জ্বল ডিসপ্লেটি হল এই ফোনের, যার পিক ব্রাইটনেস 4500 নিট। অনুমান করা যায়, 26 অগস্টের পর লঞ্চ হবে এই ফোন এবং দাম হবে 25 হাজার টাকার কম।

ফোনের ডিজাইন 20 অগস্ট এবং চিপসেটের বিবরণ 21 অগস্ট জানানো হবে। তবে এতটুকু জানা গিয়েছে যে, Qualcom কোনও চিপসেট থাকবে ফোনে। ক্যামেরা সম্পর্কে বিস্তারিত জানা যাবে 23 অগস্ট এবং ব্যাটারির তথ্য 26 অগস্ট। ফোনে Sony main camera সেন্সর ব্যবহার করা হবে বলে জানা গিয়েছে।

উল্লেখযোগ্য ভাবে, Vivo T3 Pro 5G হতে পারে iQoo Z9s Pro-র রিব্র্যান্ডেড ভার্সন। এই ফোনটির লঞ্চও হতে চলেছে 21 অগস্ট। তাই ধারণা করা হচ্ছে, দুটি ফোনের স্পেসিফিকেশন অনেকটা একই রকম হবে। iQoo Z9s Pro-র মতোই T3 Pro 5G-তেও Snapdragon 7 Gen 3 চিপসেট থাকতে পারে। ফোনটি ধুলোবালি ও জল প্রতিরোধী হতে পারে এবং পুরুত্ব হতে পারে 7.49 mm। ফোনে থাকতে পারে 5500 mAh ব্যাটারি যা 80 watt দ্রুত চার্জ সাপোর্ট করবে।

ক্যামেরার ক্ষেত্রে, T3 Pro 5G-তে Dual Rear ক্যামেরা সেটআপ থাকতে পারে। এর মধ্যে থাকবে 50 megapixel প্রাইমারি সেন্সর OIS সাপোর্ট সহ এবং একটি 8 megapixel Ultrawide shooter। ফোনটিতে 4K ভিডিও রেকর্ডিং এবং AI ফোটো এনহ্যান্স, AI ইরেজ-এর মতো ফিচার থাকতে পারে।

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

ভিডিও কলে প্রেমিকের মৃত্যুর দৃশ্য দেখে আত্মঘাতী প্রেমিকা! অশোকনগরে চাঞ্চল্য

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৩

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!

ফের ভারতে ফিরছে Paytm! প্রাথমিক অনুমোদন দিল RBI

বিরল অস্ত্রোপচারে আলাদা করা হল ৪০ দিন বয়সী যমজ খুদেদের