চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

রাখিবন্ধন  উদযাপন করতে যাওয়ার পথে দুর্ঘটনা, নিহত দম্পতি

নিজস্ব প্রতিনিধিঃ রাখিবন্ধন হল ভাইবোনের উৎসব।  বোন -দিদিরা তাদের ভাইয়ের সুরক্ষার জন্যে হাতে রাখি বাঁধেন।  আর এই বিশেষ দিনেই ঘটল মর্মান্তিক ঘটনা। রাখীবন্ধন উদযাপন করতে যাওয়ার পথে ঘটল মর্মান্তিক সড়ক দুর্ঘটনা। প্রাণ হারালেন দম্পতি। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের সাগরে।

সোমবার রাখীবন্ধন উদযাপন করতে বাপের বাড়ি যাচ্ছিলেন বছর ২৫- এর বাসন্তী বাই এবং তাঁর স্বামী সরমান প্যাটেল। আর তখনই জেলা সদর থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে বান্দা রোডের কোয়লা গ্রাম দিয়ে যাওয়ার সময় বাসের ধাক্কায় বাইকটি উল্টে যায়। আর তাতেই ঘটনাস্থলে প্রাণ হারান দম্পতি। পাশাপাশি আহত হয় তাদের তিন বছরের রেখা ও এক বছরের যশ। ইতিমধ্যেই তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত দম্পতির  দেহ ময়নাতদন্তের জন্য পাঠান হয়েছে।   

এই ঘটনার পরেই বাস চালকের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা ধারায় দায়ের হয়েছে মামলা। অভিযুক্ত চালকে গ্রেফতার করেছে পুলিশ। বাসটিকে আটক করা হয়েছে। জানা গিয়েছে, নিহত ওই মহিলা রাখির দিন  ছত্তরপুর জেলার বিজাওয়ার এলাকা থেকে তাতারওয়ারা গ্রামে যাচ্ছিলেন। আর তখনই ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা। স্বাভাবিকভাবেই এই ঘটনায় নেমে এসেছে শোকের ছায়া। এই ঘটনা নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে।

Published by:

Share Link:

More Releted News:

কেরলের বাজি কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ডে ঝলসে মৃত্যু আটজনের

মহারাষ্ট্রের পালঘরে আতশবাজির কারখানায় ভয়াবহ বিস্ফোরণে মৃত ২ শ্রমিক

সহ্যসীমার বাইরে তাপমাত্রা, বাড়ির কাছে এসি হোটেল বুক করলেন তরুণী! ভাইরাল নেটদুনিয়ায়

অফিসের ক্রেডিট কার্ড থেকে খরচ ২৭ লক্ষ, হিসেব চাইতেই বসকে অশ্লীল ছবি পাঠিয়ে ব্ল্যাকমেইল

ভোট না দিলে নাম কাটার আতঙ্ক, চড়া ভাড়া গুনেই কেরল থেকে বাংলায় ফিরছেন পরিযায়ীরা

গুরুতর অসুস্থ শরদ পাওয়ার, হাসপাতালে ভর্তি বর্ষীয়ান রাজনীতিবিদ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ