ভোট রাজনীতিতে পা রাখলেন মেহবুবা কন্যা ইলতিজা, প্রার্থী হচ্ছেন পারিবারিক দুর্গে

Share:

নিজস্ব প্রতিনিধি: উপত্যকা থেকে ৩৭০ ধারা প্রত্যাহারের পরে মা’কে গৃহবন্দি করার সময়েই প্রতিবাদী ভূমিকায় দেখা গিয়েছিল মেহবুবা মুফতির কন্যা ইলতিজাকে। ফলে চর্চা শুরু হয়েছিল, দাদু-মায়ের পদাঙ্ক অনুসরণ করে উপত্যকার মাটিতে রাজনীতির ময়দানে পা রাখবেন মেহবুবা-কন্যা। সোমবার সেই জল্পনার অবসান ঘটল। ভোট রাজনীতির ময়দানে আবির্ভূত হলেন ইলতিজা। লড়ছেন পারিবারিক দুর্গ হিসাবে পরিচিত বিজবেহারা থেকে।

সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জম্মু-কাশ্মীরে বিধানসভা ভোটের দিনক্ষণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তিন দফায় ভোট হবে উপত্যকায়। আগামী ১৮ সেপ্টেম্বর প্রথম দফায় ভোট নেওয়া হবে। আর প্রথম দফার ভোটের জন্য এদিন আট আসনের প্রার্থী তালিকা ঘোষণা করেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পিডিপি নেত্রী মেহবুবা মুফতি। আর ওই তালিকাতেই মুফতি পরিবারের পারিবারিক দুর্গ বিজবেহেরাতে প্রার্থী করা হয়েছে ইলতিজাকে। এবারের ভোটে অবশ্য না লড়ার সিদ্ধান্ত নিয়েছে জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা।

দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক ডিগ্রি অর্জনের পরে ব্রিটেনের বার্বিক বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে মাস্টার্স ডিগ্রি করেছেন ৩৭ বছর বয়সী ইলতিজা। ৩৭০ ধারা বিলোপের সময়ে অশান্তির আশঙ্কায় মেহবুবা মুফতিকে গৃহবন্দি করেছিল প্রশাসন। মায়ের গৃহবন্দি নিয়ে সরব হতে দেখা গিয়েছিল ইলতিজাকে। পরে মায়ের মিডিয়া উপদেষ্টা হিসাবেই দায়িত্ব সামলাতে দেখা গিয়েছিল মেহবুবা কন্যাকে।

শ্রীরামপুরে ‘অত্যাচারিত’ তৃণমূল কাউন্সিরের বিরুদ্ধে পুরসভার গেটে বিক্ষোভ বাসিন্দাদের

মাছের ভেড়িতে লুটে বাধা, বসিরহাটে ১৫ বছরের পড়ুয়াকে এলোপাথাড়ি কোপ

‘আলবিদা সলিম কুমার’, রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য মালায়ালি অভিনেতার

চুক্তি শেষ, মেট্রোপলিটনের ‘তৃণমূল ভবন’ খালি না হওয়ায় পুলিশের দ্বারস্থ বাড়ির মালিক

কবে রাজনীতি ছাড়বেন জানিয়ে দিলেন পদকজয়ী কুস্তিগির বিনেশ ফোগাট

বেহালার রায় বাহাদুর রোডের পরিত্যক্ত জমি থেকে উদ্ধার কলকাতা পুরসভার লক্ষ লক্ষ বালতি

সর্বোচ্চ ভোট পেয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হলেন তামিম ইকবাল

দারিদ্র্যতা কাটিয়ে সুপারস্টার, প্রেম, বিতর্কিত বিবাহিত জীবন, তৈরি হচ্ছে পবন সিংহের বায়োপিক

শনিবার পর্যন্ত কত লক্ষ মহিলার অ্যাকাউন্টে গেল ৩ হাজার টাকা? জানালেন শুভেন্দু

যুদ্ধের দামামা, ভারত সীমান্তে আচমকা ৬০ হাজার বিজিবি সদস্য মোতায়েন তারেক সরকারের

বিজেপি বিরোধিতার পথ থেকে সরছে সিপিআইএম, ‘ইন্ডিয়া’ জোট ছাড়ছে বেবির দল

তারাতলায় গাছ ভেঙে পড়ায় যান চলাচল ব্যাহত, উদ্ধার কাজে পুলিশ ও পুরকর্মীরা

কারও ‘ছত্রছায়ায়’ থাকব না, নাম না করে গম্ভীরকে খোঁচা অধিনায়ক শ্রেয়সের

বিজেপি কর্মীদের মারধর ও প্রাণনাশের হুমকি, গ্রেফতার তৃণমূল নেতা