এক ওভারেই ৩৯ রান, টি-টোয়েন্টিতে রেকর্ড ভেঙে ইতিহাস গড়লেন ড্যারিয়াস ভিসের

Share:

আন্তর্জাতিক ডেস্ক :  সালটা ২০০৭, এক ওভারে ছয় ছক্কায় ৩৬ রান তুলেছিলেন। কার কথা বলছি জানেন তো! হ্যাঁ যুবরাজ সিংহ। তবে এই তালিকায় আরও অনেক ব্যাটারের নাম উঠেছিল। তারা প্রত্যেকেই ৩৬ রানের বেশি তুলতে পারে নি। এবার সেই রেকর্ড তুড়ি মেরে ভেঙে দিলেন কিংবদন্তি ব্যাটার ড্যারিয়াস ভিসের। টি টোয়েন্টিতে সর্বোচ্চ রান তোলার ইতিহাস গড়লেন তিনি। এক ওভারে ৩৯ রান তুলে রেকর্ড করলেন।

আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে এত দিন এক ওভারে সর্বোচ্চ ছিল ৩৬ রান। এবার বিশ্বরেকর্ড ভেঙে গেল মঙ্গলবার (২০ আগস্ট)। সামোয়ার উইকেটরক্ষক-ব্যাটার ড্যারিয়াস ভিসের এক ওভারে নিলেন ৩৯ রান। সামোয়া বনাম ভানুয়াতুর ম্যাচে ভিসের এই বিশ্বরেকর্ড গড়লেন। ম্যাচে ভানুয়াতুর পেসার নালিন নিপিকোর ওভারে ভিসের ছ’টি ছক্কা মারেন। সেই সঙ্গে নিপিকো তিনটি নো বল করেন। ফলে এক ওভারে ওঠে ৩৯ রান।

রেকর্ডময় ওভারটিতে প্রথম তিনটি ডেলিভারিতেই ছক্কা মেরেছেন ড্যারিয়াস। চতুর্থ ডেলিভারিতে মারেন চার। তাতে পূরণ হয়েছিল দলের শতরান। পঞ্চম বলটি ডট দিলে ছন্দ হারাতে বসেছিলেন ভিসের। কিন্তু ওভারের তৃতীয় নো বল পেয়ে আর নিজেকে রাখতে পারেননি। মারেন আরও একটি ছক্কা। দর্শকমহল থেকে পড়ে জোর হাতাতলি। ওভারটিও শেষ করলেন আরেকটি ছক্কা মেরে। শুধু তাই নয়, সামোয়ার হয়ে প্রথম ব্যাটার হিসেবে আন্তর্জাতিক সেঞ্চুরিয়ানের কীর্তিও গড়েছেন তিনি।

ভিসের শেষ পর্যন্ত ১৪ ছক্কা ও ৫ চারে ৬২ বলে ১৩২ রান করেছেন। তার ব্যাটে ভর করেই দল সবকটি উইকেট হারিয়ে তুলেছে ১৭৪ রান! বিপরীতে ভানুয়াতু ৯ উইকেটে ১৬৪ রানে থেমেছে। সামোয়া জিতেছে ১০ রানে। তাতে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার আশা আরও জোরালো হয়েছে।

যুবরাজ ছাড়াও আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে এক ওভারে ৩৬ রানের নজির গড়েছিলেন কায়রন পোলার্ড (২০২১), নিকোলাস পুরান (২০২৪) এবং দীপেন্দ্র সিংহ আইরির (২০২৪)। তাঁদের সকলের রেকর্ড ভাঙলেন ভিসের।

তুখড় অ্যাকশন মুডে আলিয়া ভাট, প্রকাশ্যে ‘আলফা’র টিজার, কবে মুক্তি পাবে ছবি?

যুবকল্যাণ ও ক্রীড়া মন্ত্রী ইন্দ্রনীল খান, কে কোন দফতর পেলেন?

আমের মরশুমে নতুন চমক! সহজেই বানিয়ে নিন ম্যাঙ্গো বাটার চিকেন

লুকিয়ে বিয়ে, স্বামীর বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা স্বপ্না চৌধুরীর, কড়া পদক্ষেপ আদালতের

গ্রেফতারির হাত থেকে আপাতত রেহাই, অরূপ বিশ্বাসকে রক্ষাকবচ দিল হাইকোর্ট

মমতা-অভিষেককে ছেড়ে বিদ্রোহী শিবিরে যোগ দিলেন সায়নী ঘোষ

এত কাছাকাছি গিয়েছিলেন কেন, অরূপ বিশ্বাস কি মেসির বাল্যবন্ধু? প্রশ্ন কলকাতা হাই কোর্টের

সই জাল কাণ্ডে বুধে হচ্ছে না শুনানি, আরও বিপাকে অভিষেক

তৃণমূল থেকে সুবিধা পাওয়ার দিন শেষ, ইস্তফা দিলেন সন্তোষ কন্যা সুস্মিতা

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

কম সময়ে সুস্বাদু রান্না, ঘরোয়া উপকরণে বানান রাজস্থানি ‘পাঁপড় কি সবজি’

দক্ষিণ আফ্রিকায় বন্দুকবাজের হামলায় নিহত ১২, আহত একাধিক

প্রশাসনিক স্তরে বড়সড় রদবদল, বিজ্ঞপ্তি জারি করল নবান্ন