নাবালিকাদের যৌন সংযম নিয়ে কলকাতা হাইকোর্টের রায় খারিজ করল সুপ্রিমকোর্ট

কিশোরদের উচিত কিশোরী, মহিলা, তাঁদের মর্যাদা এবং শারীরিক স্বাধীনতাকে সম্মান জানানো। পাশাপাশি, তরুণ প্রেমিক যুগলের সম্মতিক্রমে সহবাসে পকসো ধারা প্রয়োগ নিয়েও উদ্বেগ প্রকাশ করেছিল হাইকোর্ট।

Share:

নিজস্ব প্রতিনিধি: আরজি করে তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনায় উত্তাল গোটা দেশ। ঘটনা রাজ্য ছেড়ে দেশেও প্রভাব বিস্তার করেছে। এবং তরুণী চিকিৎসককে উপযুক্ত বিচার দিতে প্রতিবাদে নেমেছেন সাধারণ মানুষ থেকে তারকা সকলে। সকলের একটাই দাবি, ‘We want justice’। যদিও এই ঘটনার বিরুদ্ধে ইতিমধ্যেই মামলার দায়ভার গ্রহণ করেছে দেশের শীর্ষ আদালত (Supreme Court)। প্রথমে মামলাটি কলকাতা হাইকোর্ট কেন্দ্রীয় সংস্থা সিবিআই-এর হাতে দিলেও এখন পুরো বিষয়টিই সুপ্রিমকোর্টের তত্ত্বাবধানে। আগামী ২২ আগস্ট এই মামলার পরবর্তী শুনানি। এদিকে সিবিআই তদন্তে এখনও তেমন সুরাহা হয়নি। ঘটনার প্রথম অভিযুক্ত সিভিক পুলিশ সঞ্জয় রাই এখনও মুখে কুলুপ এঁটে রয়েছেন।

সিবিআই-এর একাধিক প্রশ্নে কোনও উত্তর দিচ্ছেন না সঞ্জয় রাই। এবার নাবালিকাদের যৌন আচরণ নিয়ে কলকাতা হাইকোর্টের বিতর্কিত পর্যবেক্ষণ খারিজ করে দিল সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতি বেঞ্চ। উল্লেখ্য, গতবছর এক কিশোরীর সঙ্গে সম্পর্কে থাকাকালীন তাঁকে ধর্ষণ করেছিল তারই প্রেমিক যুবক। তখন নিম্ন আদালতে যুবকটিকে দোষী সাব্যস্ত করা হলেও পরে তাঁকে বেকসুর খালাস করেছিল কলকাতা হাইকোর্ট। ২০২৩ সালের ১৮ অক্টোবর এই মামলার শুনানিতে কলকাতা হাইকোর্টের বিচারপতি চিত্তরঞ্জন দাস এবং বিচারপতি পার্থসারথি সেনের বেঞ্চ কয়েকটি পর্যবেক্ষণ জানিয়েছিল, কিশোরীদের যৌন উত্তেজনা নিয়ন্ত্রণে রাখা উচিত। দু’মিনিটের তৃপ্তির জন্য নিয়ন্ত্রণ হারানো ঠিক নয়। আর কিশোরদের উচিত কিশোরী, মহিলা, তাঁদের মর্যাদা এবং শারীরিক স্বাধীনতাকে সম্মান জানানো। পাশাপাশি, তরুণ প্রেমিক যুগলের সম্মতিক্রমে সহবাসে পকসো ধারা প্রয়োগ নিয়েও উদ্বেগ প্রকাশ করেছিল হাইকোর্ট। এছাড়াও প্রাপ্তবয়সে সহবাস করলে আইনি জটিলতা এড়ানোর কথাও বলেছিল কলকাতা হাই কোর্ট। কিশোরদেরও পরামর্শ দেওয়া হয়েছিল। এরপরেই শুরু হয় বিতর্ক।

এই বিতর্ক ওঠার পরেই হাইকোর্টের সেই পর্যবেক্ষণ খারিজ করে দেয় সুপ্রিমকোর্ট। এদিন আরজি কর-কাণ্ডের শুনানিতে স্বতঃপ্রণোদিত মামলার রায়ে অভিযুক্ত যুবককে দোষী সাব্যস্ত করে দেওয়া নিম্ন আদালতের রায় পুনর্বহাল করল শীর্ষ আদালত। মঙ্গলবার সুপ্রিম কোর্টের বিচারপতি অভয় ওকা এবং বিচারপতি উজ্জল ভুঁইয়ার বেঞ্চ জানায়, কী ভাবে রায় লিখতে হবে, তার নির্দেশিকা জারি করেছে। সেখানে বলা হয়েছে, কিশোর-কিশোরীদের সম্পর্কিত মামলায় বিশেষ সংবেদশীল এবং সতর্ক থাকতে হবে। দোষীর কী শাস্তি হবে তা ঠিক করতে বিশেষজ্ঞদের একটি কমিটি গঠন করা হবে। আর সেই কমিটির সুপারিশের ভিত্তিতে শাস্তি হবে দোষীর।

‘দূষণ নিয়ন্ত্রণে গোলাপ জল স্প্রে করা হবে,’ ঘোষণা পুরমন্ত্রী অগ্নিমিত্রার

তালপাতায় লেখা ৩০৭ বছরের ইতিহাস, ইউনেস্কোর দরবারে বাজিমাত করল রবীন্দ্রনাথের বিশ্বভারতী

কারেন্ট অ্যাফেয়ার্স-২০২৬

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে UAE-কে বড় ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে ভারত

ফ্রিজে পড়ে রয়েছে লাউ? ফেলে না রেখে বানিয়ে ফেলুন বরফি, রইল সহজ রেসিপি

ঘন কুয়াশায় বুলগেরিয়ায় মৃত্যু মিছিল! পরপর ৫০টি গাড়ির ভয়াবহ সংঘর্ষে নিহত প্রায় ১১

‘প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন ছিল প্রণবের,’ লিখলেন সোনিয়া, পাল্টা খোঁচা শর্মিষ্ঠার

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের পূর্বাভাস! ধেয়ে আসছে ‘আকভান’

চন্দননগরের জগদ্ধাত্রী পুজো দেখতে রাজ্যে আসছেন অমিত শাহ

মানবতাবিরোধী অপরাধে দোষী হাসিনা, মনগড়া যুক্তিতে বাতিল মুজিবকন্যার পাসপোর্টের আর্জি

‘বুদ্ধবাবু ভাল হলেও, তাঁর দল খারাপ,’ নন্দীগ্রামে বললেন শুভেন্দু

প্রথমপক্ষের স্বামীর কাছে ফিরেই দ্বিতীয়পক্ষের সন্তানকে নৃশংসভাবে খুন করল মা

তামার বোতল কিনছেন? কেনার আগে দেখে নিন এই ৫টি জিনিস

অপেক্ষার অবসান, প্রকাশিত ICSE, ISC -র দশম ও দ্বাদশের পরীক্ষার সূচি