ডেমোক্রেটিক পার্টির সম্মেলনে কমলাকে ভোট দেওয়ার জন্য আহ্বান ওবামা’র

Share:

আন্তর্জাতিক ডেস্ক : প্রাক্তন মার্কিন রাষ্ট্রপতি বারাক ওবামা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিসকে আবেগপূর্ণ সমর্থন করেছেন।মার্কিন জনতাদের কমলাকে ভোট দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন তিনি।

স্থানীয় সময় গত সোমবার রাতে শিকাগোর ইউনাইটেড সেন্টার অ্যারেনায় চার দিনের এই সম্মেলন শুরু হয়।দ্বিতীয় দিন মঙ্গলবার(২০ আগস্ট)সম্মেলনে যোগ দেন ওবামা।সম্মেলনে দেওয়া বক্তব্যে ওবামা বলেন, ‘মার্কিন প্রেসিডেন্ট হিসেবে কমলা হ্যারিসের একটি নতুন অধ্যায়ের শুরু করার জন্য প্রস্তুত যুক্তরাষ্ট্র।’একজন প্রসিকিউটর হিসেবে কমলার কাজের ইতিহাস তুলে ধরেন ওবামা।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন আসতে আর বেশি দেরি নেই। আগামী নভেম্বরেই হবে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। এই নির্বাচনে কমলা ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিসেবে লড়বেন। এই সম্মেলনে তাঁকে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন দেওয়া হবে।

পাশাপাশি এই সম্মেলনে নির্বাচনে ট্রাম্পকে আক্রমণ করেন ওবামা। রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট প্রার্থী তথা প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে তিনি জানান, ‘ট্রাম্প বিপজ্জনক।’ এই সম্মেলনে বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশংসা করেছে ওবামা।এই প্রসঙ্গে তিনি জানিয়েছিলেন,ইতিহাস বাইডেনকে মনে রাখবে বাইডেনকে। কেননা তিনি এমন একজন প্রেসিডেন্ট, যিনি বিপদের মুহূর্তে যুক্তরাষ্ট্রের গণতন্ত্রকে বাঁচিয়েছিলেন।’

উল্লেখ্য, অবশ্য এই সম্মেলনেই সোমবার(১৯ আগস্ট) কাঁদতে দেখা গিয়েছিল বাইডেনকে। সম্মেলনের শেষ দিন আগামী বৃহস্পতিবার প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে কমলা ডেমোক্রেটিক পার্টির আনুষ্ঠানিক মনোনয়ন গ্রহণ করবেন।নির্বাচনী প্রচারে দ্রুত গতি এনেছেন কমলা বলে মনে করছে বিশ্লেষকেরা। আগামী নভেম্বরের নির্বাচনে কমলা জিতলে তিনিই হবেন কৃষ্ণাঙ্গ ও এশীয় ঐতিহ্যের কমলা হবেন যুক্তরাষ্ট্রের প্রথম নারী প্রেসিডেন্ট।

নাইজেরিয়ায় ভয়াবহ নৌকাডুবি, শিশু ও মহিলা সহ নিহত ৪৭

সাংসদ-পুত্রের বেপরোয়া ড্রাইভিংয়ে প্রাণ গেল পথচারী তরুণীর

উত্তরবঙ্গে পৌঁছেই জনপ্রতিনিধিদের বৈঠকে ডাক অমিত শাহের, পাহাড় সমস্যার সমাধান?

রাতের বেঁচে যাওয়া ডাল দিয়েই হবে সকালের জমজমাট ব্রেকফাস্ট, বানিয়ে নিন ৪ মজাদার রেসিপি

টাইব্রেকারে জিতে ডুরান্ড ফাইনালে ইস্টবেঙ্গলের মুখোমুখি মোহনবাগান

২৮ অগস্ট বছরের শেষ চন্দ্রগ্রহণ, ৫ রাশির জাতকদের জীবনে নেমে আসবে সঙ্কট!

ভয়াবহ দুর্ঘটনা সম্প্রীতি উড়ালপুলে, বাইক-চারচাকার সংঘর্ষে মৃত্যু ২১ বছরের যুবকের

ক্যানসারের ঝুঁকি থেকে সুরক্ষা পেতে নিয়মিত পাতে রাখুন এই পাঁচ জিনিস

সাবধান, ২৪ অগস্ট থেকে মোবাইল ফোনের সিম নেওয়ার ক্ষেত্রে চালু হচ্ছে নয়া নিয়ম

৬ ভারতীয় নাবিক সহ তুরস্কের অস্ত্রবোঝাই জাহাজ অপহরণ সোমালি জলদস্যুদের

মায়ের পাওয়া অন্নপূর্ণা যোজনার টাকা দিয়ে জলবন্দি মানুষের পাশে দাঁড়াল ৩ পড়ুয়া

সম্পত্তির লোভে বাবাকে গলা টিপে খুন, ছেলে-বউমাকে যাবজ্জীবন কারাদণ্ড দিল আদালত

শিলংয়ে ডুরান্ড সেমিফাইনাল ঘিরে উত্তেজনা! আক্রান্ত মোহনবাগান সমর্থকরা, গাড়ি ভাঙচুরের অভিযোগ

‘ফায়ার লাইসেন্স না থাকলেই হোটেলে ঝোলানো হবে তালা’, কড়া হুঁশিয়ারি চন্দননগর পুলিশের