কৃত্রিম বুদ্ধিমত্তাযুক্ত ওয়াশিং মেশিন নিয়ে এল Samsung,  দাম কত জানেন?

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রযুক্তি সংস্থা Samsung সম্প্রতি ভারতের বাজারে নিয়ে এসেছে ১০টি বড় সাইজের AI-enabled ফ্রন্ট লোড ওয়াশিং মেশিনের নতুন এক রেঞ্জ। যা ক্রেতাদের জন্য জামা-কাপড় ধোয়ার কাজকে আরও সহজ করে তুলবে। উন্নত AI প্রযুক্তির সাহায্যে উন্নত এই ওয়াশিং মেশিনগুলি বড় পরিবারের জন্য বিশেষভাবে উপযোগী, যাদের বেশি পরিমাণে জামা-কাপড় ধোয়ার প্রয়োজন হয়।

AI ফিচারের বৈশিষ্ট্য

নতুন এই ওয়াশিং মেশিনগুলির ক্যাপাসিটি 12 কেজি, যা কম্বল, পর্দা এবং শাড়ির মতো বড় আইটেম ধোয়ার জন্য আদর্শ। এই মেশিনগুলিতে AI Wash ফিচার রয়েছে, যা উন্নত সেন্সরের সাহায্যে কাপড়ের ওজন, মসৃণতা এবং ময়লার স্তর নির্ধারণ করতে পারে। এর ফলে, জলের পরিমাণ এবং ডিটারজেন্টের ব্যবহার স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রিত হয়, যাতে কাপড় ধোয়ার সময় সুরক্ষিত ভাবে সম্পূর্ণ পরিষ্কার করা যায়।

Auto Dispense ফিচারটি আরও সহজ করে তুলেছে লন্ড্রি প্রক্রিয়া, যা স্বয়ংক্রিয়ভাবে সঠিক পরিমাণে ডিটারজেন্ট এবং ফ্যাব্রিক সফটনার রিলিজ করে। AI Energy mode-এর মাধ্যমে ব্যবহারকারীরা SmartThings App থেকে Energy Consumption নিয়ন্ত্রণ করতে পারেন, যার ফলে বিদ্যুৎ বিলের উপর 70% পর্যন্ত সাশ্রয় সম্ভব। এই App-এর মাধ্যমে SmartThings Clothing Care ফিচার ব্যবহার করে গ্রাহকরা নিজেদের পছন্দমত ওয়াশ সাইকেল তৈরি এবং রিমোটলি কাপড়-জামা ধোয়ার প্রক্রিয়াকে নিয়ন্ত্রন করতে পারেন।

আরও অত্যাধুনিক ফিচার

SuperSpeed অপশনটি 39 মিনিটেই Wash time কমিয়ে দেয়, কোনো রকম পারফরম্যান্সের সঙ্গে আপস না করেই। Q-Bubble এবং Speed spray ফিচারগুলি শক্তিশালী ক্লিনিং এবং দক্ষ রিন্সিংয়ের জন্য সাহায্য করে। Hygiene Steam function 99.9% ব্যাকটেরিয়া দূর করে এবং অ্যালার্জেনকে নিষ্ক্রিয় করে স্বাস্থ্যকর ভাবে কাপড়-জামা পরিষ্কার করে।

এই নতুন ওয়াশিং মেশিনগুলির একটি tempered glass দরজা এবং আধুনিক ডিজাইন রয়েছে, যা যে কোনো আধুনিক ইন্টিরিয়ারের সঙ্গে মানানসই। ডিজিটাল ইনভার্টার প্রযুক্তি দ্বারা পরিচালিত, এই মেশিনগুলি Energy efficiency, কম শব্দ এবং দীর্ঘস্থায়ী পারফরম্যান্স নিশ্চিত করে।

দাম, কোথায় পাবেন?

Samsung-এর এই ‘Bespoke AI’ ওয়াশিং মেশিনগুলি Inox, Navy এবং Black রঙে পাওয়া যাবে, এবং এর দাম শুরু হচ্ছে 52,990 টাকা থেকে 74,990 টাকার মধ্যে। এই মেশিনগুলি Samsung-এর অফিসিয়াল অনলাইন স্টোর, Samsung Shop App, রিটেল স্টোর এবং অন্যান্য E-commerce প্ল্যাটফর্মে পাওয়া যাবে। আরও সুবিধার জন্য, Samsung Finance+ এর মাধ্যমে সহজ EMI অপশন পাওয়া যায়, ফলে এই ওয়াশিং মেশিনগুলি কেনা আরও সহজ হবে। এছাড়াও, Samsung এই মেশিনগুলির Motor-এ 20 বছরের ওয়ারেন্টি প্রদান করে।

Samsung-এর নতুন এই AI-enabled ওয়াশিং মেশিনগুলি ভারতীয় বাজারে একটি নতুন মাত্রা যোগ করেছে তা বলাই যায়।

 

গেমারদের জন্য বড় চমক! বাজারে এসে গেল Infinix GT 50 Pro

ল্যান্ডফলের পর ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে অন্ধ্রপ্রদেশ-ওডিশায় ব্যাপক ঝড়বৃষ্টি শুরু

অন্ধ্রে আছড়ে পড়ল অতি প্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কখন শুরু বৃষ্টি?

১ মিটার উঁচু থেকে পড়লেও ভাঙবে না, এসে গেল ১০,০০০ mAh battery-র Vivo Y600

পাকিস্তানে অপহৃত বালোচ রাজপুত্র, তুলে নিয়ে যাওয়া হল তিন সশস্ত্র নিরাপত্তারক্ষীকেও

হাড়ের মারাত্মক ক্ষয় রুখতে রোজ ঠিক কতটা ক্যালসিয়াম প্রয়োজন?

পোস্ট অফিসে অবিশ্বাস্য স্কিম, সামান্য বিনিয়োগে মাত্র কয়েক বছরেই মিলবে ৮ লক্ষ টাকা

প্রস্রাবে অতিরিক্ত ফেনা! কিডনি বিকলের ইঙ্গিত? কী বলছেন বিশেষজ্ঞরা?

কর্মক্ষেত্রে অতিরিক্ত কাজের চাপে বাড়ির জানলা থেকে লাফ দিয়ে আত্মহত্যা বিজ্ঞানীর

তিন বন্ধুকে দিয়ে স্ত্রীকে গণধর্ষণ করাল পাষণ্ড স্বামী, হাড়হিম ঘটনা হায়দরাবাদে

সৌদি আরবে রক্ষা মন্ত্রকের কার্যালয়ে ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের

‘এমন বন্ধু আর কে আছে’.. বিধানসভায় দেখা হতেই কোলাকুলি কুণাল-সন্দীপনের

অস্বাস্থ্যকর পরিবেশ, কৈখালির Haldiram’s বন্ধের নির্দেশ খাদ্য সুরক্ষা দফতরের

উত্তাল সমুদ্র, মন্দারমণিতে স্নান করতে নেমে তলিয়ে গিয়ে মৃত পর্যটক