কুমির আতঙ্কের মধ্যেই ভাগীরথী নদীতে ৮১ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা হল সম্পন্ন

Share:

নিজস্ব প্রতিনিধি,মুর্শিদাবাদ ও বসিরহাট : কুমির আতঙ্ক নিয়েই রবিবার সকালে মুর্শিদাবাদ জেলায় শুরু হল ভাগীরথী নদী বক্ষে বিশ্বের দীর্ঘতম ৮১ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা(Swiming Competition) ।রবিবার সকালে আহিরণ ঘাট থেকে এই প্রতিযোগিতার সূচনা করেন মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি রুবিয়া সুলতানা এবং জঙ্গিপুরের তৃণমূল কংগ্রেস সাংসদ খলিলুর রহমান । বিকেলে এই প্রতিযোগিতা শেষ হয় বহরমপুর(Baharampur) কে এন কলেজ ঘাটে । ৮১ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতায় মোট ১৮ জন প্রতিযোগী অংশগ্রহণ করার কথা থাকলেও শেষ পর্যন্ত সাঁতার কাটতে জলে নেমেছেন মাত্র ৯ জন ।

তাদের মধ্যে আটজন পুরুষ এবং একজন মহিলা। কোনও বিদেশি প্রতিযোগী এবার ৮১ কিলোমিটার বিভাগে অংশগ্রহণ করেন নি । সাম্প্রতিক সময়ে বিশ্বের দীর্ঘতম এই সাঁতার প্রতিযোগিতাতে অতীতে এত কম প্রতিযোগী অংশগ্রহণ করেন নি ।ভাগীরথী নদী বক্ষে একটি কুমির(Cocodial) দেখা যাওয়ার পর উদ্যোক্তাদের তরফ থেকে কোনও ঝুঁকি নেওয়া হয় নি । সাঁতারুদের সাথে শুরু থেকেই রয়েছে বনদফতর এবং বিপর্যয় মোকাবিলা দফতরের বিশেষ প্রশিক্ষিত বাহিনী । সাঁতার প্রতিযোগিতার পথে যাতে কুমিরের দেখা মিললে তৎক্ষণাৎ ব্যবস্থা গ্রহণ করা যায় তার জন্য ছিল যাবতীয় বন্দোবস্ত। তবে শেষমেষ নির্ভীক নেই শেষ হয়েছে সাঁতার প্রতিযোগিতা পর্ব।

বসিরহাট পুলিশ(Bashirhat Police) জেলার বড়সড় সাফল্য আজ ভোর রাতে। রামচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের দ্বিপবেদিয়া গ্রাম বাদরিয়ার এসডিপিও রাহুল মিশ্র ও পুলিশ আধিকারিক সিদ্ধার্থ মন্ডলের নেতৃত্বে একদল পুলিশ কর্মী গোপন সূত্রে খবর পায় যে ভারত-বাংলাদেশ সীমান্তে দিকে একটি সন্দেহজনক চারচাকা গাড়ি যাচ্ছে। সেই সময় পুলিশ গাড়িটিকে আটক করে দেখে প্লাস্টিকে ঢাকা দশটা বস্তা প্রায় ৭৮২০ বোতল নিষিদ্ধ কাপ সিরাপ। এগুলো বাংলাদেশে (Bangladesh)পাচার করার পরিকল্পনা করেছিল পাচারকারীরা। পুলিশের হাতেনাতে পাকড়াও হয় ২ পাচারকারী ।তাদেরকে বাদুড়িয়া থানার পুলিশ গ্রেফতার করে। ধৃতদের বারাসত জেলা দায়রা আদালতে পেশ করা হয়। বসিরহাট পুলিশ জেলার পুলিশ সুপার মেহেদী হাসান রহমান ও  অতিরিক্ত পুলিশ সুপার পার্থ ঘোষ বলেন, ‘এর সঙ্গে কোন আন্তর্জাতিক মাদক পাচারকারী যুক্ত আছে কিনা এটাও আমরা তদন্ত করে দেখছি। যেহেতু সীমান্ত এরিয়া, পুলিশের কাছে খবর এসেছিল ।আমরা টহল দেওয়ার সময় হাতেনাতে পাকড়াও করেছি। এর সঙ্গে অন্য কোন বড়সড় চক্র জড়িত কিনা সেটাও আমরা তদন্ত করে দেখছি। এদেরকে পুলিশি হেফাজতে নিয়ে আরো কারা এর সঙ্গে যুক্ত তদন্ত করে দেখছি।’

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

ভিডিও কলে প্রেমিকের মৃত্যুর দৃশ্য দেখে আত্মঘাতী প্রেমিকা! অশোকনগরে চাঞ্চল্য

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৩

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!

ফের ভারতে ফিরছে Paytm! প্রাথমিক অনুমোদন দিল RBI

বিরল অস্ত্রোপচারে আলাদা করা হল ৪০ দিন বয়সী যমজ খুদেদের