লক্ষ্মী-নারায়ণের কৃপায় আলোর দিশা দেখবে কে ?

Share:

নিজস্ব প্রতিনিধি : বৃহস্পতিবার ৫ সেপ্টেম্বর চাঁদ সারাদিন থাকবে কন্যা রাশিতে। বৈদিক পঞ্জিকা মতে, আজ হল ভাদ্র মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথি। সঙ্গে রয়েছে একাধিক শুভ যোগ। গণনা অনুসারে আজ থাকবে শুক্ল যোগ ও শুভ যোগের প্রভাব। এর পাশাপাশি রয়েছে হস্ত নক্ষত্রের শুভ প্রভাব। অন্যদিকে হিন্দুধর্মে বৃহস্পতিবার হল লক্ষ্মী ও নারায়ণের প্রিয় দিন। ফলে এই দিনের মাহাত্ম্য বহু গুণে বৃদ্ধি পাবে। জেনে নিন আনন্দে কাটবে কার কার।

বৃষ : আর্থিক পরিস্থিতি মজবুত থাকবে। হাতে টাকা আসবে। ব্যবসা থেকে ভাল উপার্জন হবে। যারা চাকরি খুঁজছেন তাঁদের জন্য চাকরির অফার আসতে পারে। কর্মক্ষেত্রে সিনিয়র অভিজ্ঞ ব্যক্তির থেকে পরামর্শ পেতে পারেন।

সিংহ : বিনিয়োগ করার জন্য আজকের দিনটি শুভ। হস্ত নক্ষত্রের শুভ প্রভাবে কাজে মনোযোগ বাড়বে। যে কাজে হাত দেবেন সাফল্য পাবেন। কেরিয়ারে বাধা কেটে যাবে। তবে পরিশ্রম করতে হবে। কোনকিছু সিদ্ধান্ত নেওয়ার আগে বড়দের পরামর্শ নিন।

তুলা : সমাজে সম্মান বাড়বে। তবে এর জন্য প্রচুর পরিশ্রম করতে হবে। আয় বাড়বে। হাতে টাকা আসতেই মনের ইচ্ছে পূরণ হবে। তবে কথাবার্তা বুঝেশুনে বলুন। শুভ যোগের শুভ প্রভাবে স্বপ্নপূরণ হতে পারে।

ধনু :  জীবন থেকে বাধা দূর হবে। কর্মদক্ষতায় সবাই মুগ্ধ হবে। দাম্পত্য জীবনে কলহ দূর হবে। প্রেম জীবন আরও মধুর হবে। একে অপরের প্রতি বিশ্বাস বাড়বে।

কুম্ভ : কর্মক্ষেত্রে নতুন প্রকল্পের দায়িত্ব পেতে পারেন। কাজে আত্মবিশ্বাস বাড়বে। পরিবারের সকলের সঙ্গে ভ্রমণ করতে হতে পারে। সারাদিন ব্যস্ততার মধ্যে কাটলেও রাত্রের দিকে বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে পারেন।

উল্লেখ্য, এই তথ্যগুলি বিশ্বাস অথবা মান্যতা নির্ভর।এটির সত্যতা যাচাই করে নি ‘এই মুহূর্তে’

কালীপুজোর ভোগের মতো লাবড়ার স্বাদ পেতে চান বাড়িতেই? রইল সহজ রেসিপি

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

অভাবের সংসার, টিনের চালেই ৩৫ বছর ধরে পূজিত হচ্ছেন ৬ দেবী, জানেন কোথায়?

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে

রাস্তার ধারে কুলচা বিক্রি করতেন বাবা, পাকিস্তানের বিরুদ্ধে শতরান করে চমকে দিল ছেলে অর্জুন

‘বাজি ফাটালে অসুখ-বিসুখ চলে যায়’, মন্তব্য পাপিয়া অধিকারীর

পুড়ে ছাই হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তৈরি মণ্ডপ, অবশেষে পুজো হচ্ছে পাঁশকুড়ায়

মুর্শিদাবাদে চার বছরের শিশুকে নির্যাতন করে খুনের অভিযোগ, কাঠগড়ায় সৎ মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

মায়ের সঙ্গে মিলে লিভ ইন পার্টনারকে খুন করল প্রেমিকা, চাঞ্চল্য গড়িয়ায়

রাইজিং স্টারস এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন রজত পতিদার, সুযোগ পেলেন কে?

কালীঘাটে পুলিশের উপর হামলার অভিযোগে অভিষেকের বিরুদ্ধে দায়ের FIR, গ্রেফতার ২