শিরনামে কোটা, ফের আত্মঘাতী নিট পড়ুয়া

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ফের শিরনামে রাজস্থানের কোটা। আত্মহত্যা করল ডাক্তারি পরীক্ষার্থী। পুলিশ সূত্রে খবর, মথুরার বারসানার বাসিন্দা ছিল ২১ বছরের  ওই পড়ুয়া।  তাঁর নাম পরশুরাম। ন্যাশনাল এলিজিবিলিটি এন্ট্রান্স টেস্টের (এনইইটি) প্রস্তুতির জন্য মাত্র এক সপ্তাহ আগে সে কোটায় আসে। বর্তমানে সে থাকত কোটার এক হোস্টেলে।

সাব-ইন্সপেক্টর গোপাল লাল বৈরওয়া জানিয়েছেন, বাড়িওয়ালা অনুপ কুমার বেশ কয়েক ঘণ্টা ধরে দেখতে পাননি পরশুরামকে। শুধু তাই নয় একাধিকবার ডাকাডাকির পর সে খোলেনি দরজা।  তাই বাধ্য হয়ে  রাত সাড়ে ১১টা নাগাদ পুলিশকে তিনি খবর দেন। তৎক্ষণাৎ পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেখেন,  পরশুরাম গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। ইতিমধ্যেই তাঁর দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠান হয়েছে। নিহত পড়ুয়ার পরিবারকেও দেওয়া হয়েছে খবর। তবে এখন পর্যন্ত কোন সুইসাইট নোট উদ্ধার করতে পারেনি পুলিশ। মৃত্যুর কারণ জানতে তদন্তে নেমেছে পুলিশ।

উল্লেখ্য, এই নিয়ে চলতি বছর কোটায় আত্মহত্যা করল ১৩ জন ডাক্তারি পরীক্ষার্থী।  তবে তৎকালীন অশোক গেহলট সরকার ২০২৩ সালে  কোচিং সেন্টারগুলিকে এই জাতীয় দুর্ভাগ্যজনক ঘটনা রোধে শিক্ষার্থীদের চাপ কমাতে সহায়তা করার জন্য নির্দেশিকা জারি করেছিল।  কোচিং সেন্টারগুলির জন্য একগুচ্ছ নির্দেশিকা জারি করেছে কেন্দ্র। এর মধ্যে রয়েছে ১৬ বছরের কম বয়সী শিক্ষার্থী ভর্তিতে নিষেধাজ্ঞা এবং শিক্ষার্থীদের বিনোদন নিশ্চিত করার নির্দেশনা।  আর এই নির্দেশিকার মাঝেই ফের আত্মহত্যার ঘটনা ঘটল কোটায় । জানা গিয়েছে, ২০২৩ সালে কোটায় ডাক্তারি পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে গিয়ে আত্মহত্যা করেছে মোট ২৬ জন পড়ুয়া। তবে বারবার কেন এমন আত্মহত্যার ঘটনা ঘটছে তা নিয়ে উঠছে প্রশ্ন।

নবান্নে ইন্ডিয়ান অয়েলের শীর্ষকর্তাদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

প্রয়াত কিংবদন্তি সুরকার প্যায়ারেলালের স্ত্রী সুনীলা শর্মা, শোকের ছায়া বলিউডে

‘হরমুজ ব্যবহারকারী জাহাজ থেকে ২০ শতাংশ কর আদায় করবে আমেরিকা’, ঘোষণা ট্রাম্পের

বাংলাদেশে ভয়াবহ বন্যা-ভূমিধসে ৫৪ জনের প্রাণহানি, ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি

তিন দিন পর বাগজোলা খালে ভেসে উঠল কেষ্টপুরের নিখোঁজ ইঞ্জিনিয়ারের দেহ

ভারতের বিরুদ্ধে প্রথম ওয়ানডের ২৪ ঘণ্টা আগেই ১১ জনের নাম জানিয়ে দিল ইংল্যান্ড

IB অফিসার অঙ্কিত শর্মার হত্যাকাণ্ডে দোষী সাব্যস্ত প্রাক্তন আপ নেতা তাহির হুসেন

নাবালিকার রহস্যমৃত্যুর প্রমাণ লোপাটের চেষ্টা! বাঁকুড়ায় গ্রেফতার তৃণমূল নেত্রী

ইরানের যোদ্ধাবাহিনী আইআরজিসিকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা ব্রিটেনের

ক্রিকেটের মক্কা লর্ডসে ইংল্যান্ডকে দুরমুশ করে ইতিহাস গড়লেন স্মৃতি মন্ধানারা

পেটে টান পড়বে? জুনে খাদ্যের মূল্যস্ফীতি বেড়ে ৫.৩২ শতাংশ

মঙ্গলবার আষাঢ় অমাবস্যা, জানুন পুজোর নিয়ম ও পিতৃদোষ মুক্তির উপায়

সপ্তাহে ৯৬ ঘন্টা কাজের জায়গায়! সরকারি চিকিৎসকদের ‘ডিউটি’ নিয়ে ব্যাখ্যা স্বাস্থ্যমন্ত্রীর

যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের ম্যানেজার, কী জানালেন নায়িকা?