গৃহবধূকে ধর্ষণে বাধা পেয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আত্মঘাতী হল যুবক

Share:

নিজস্ব প্রতিনিধি, বীরভূম ও নদিয়া: এক গৃহবধুকে ধর্ষন করতে গিয়ে বাধা পাওয়ায় গৃহবধু ও তার ঠাকুমাকে ধারালো অস্ত্র দিয়ে কোপ মারার অভিযোগ উঠল প্রতিবেশী এক যুবকের বিরূদ্ধে । ঘটনার পর গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয় ওই অভিযুক্ত যুবক। ঘটনাটি বীরভূমের(Birbhum) মল্লারপুর থানার বড়গাঁ গ্রামে। ঘটনায় জখম গৃহবধু ও তার ঠাকুমাকে রামপুরহাট গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে।জানা গিয়েছে, বুধবার রাতে বীরভূমের মল্লারপুর থানার বড়গাঁ গ্রামে নিজের সন্তানের সঙ্গে ঘুমিয়ে ছিলেন এক গৃহবধু। সেই সময় গ্রামের উৎপল মণ্ডল নামে এক যুবক ওই গৃহবধুর ঘরে ঢুকে তাকে ধর্ষন করার চেষ্টা করে।

গৃহবধুর অভিযোগ, সেই সময় তাকে বাধা দিলে উৎপল মণ্ডল তাকে ধারালো অস্ত্র দিয়ে কোপ মারে। সেই সময় গৃহবধু চিৎকার করলে তার ঠাকুমাকে বেড়িয়ে এলে উৎপল মণ্ডল তাকেও ধারালো অস্ত্র দিয়ে কোপ মেরে পালিয়ে যায়। এদিকে বিষয়টি গ্রামে জানাজানি হয়। এরপরই বৃহস্পতিবার সকালে ওই অভিযুক্ত যুবক উৎপল মন্ডলের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয় গ্রামের একটি গাছ থেকে। ঘটনার খবর পেয়ে গ্রামে যায় মল্লারপুর থানার(Mallarpur P.S) পুলিশ।

পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। অন্যদিকে,নদিয়ার ভীমপুরে(Vimpur) এক মহিলাকে ধর্ষণ করার অভিযোগ প্রতিবেশী যুবকের বিরুদ্ধে । এরপর প্রাণে মারার চেষ্টা মহিলাকে । আশঙ্কাজনক অবস্থায় কলকাতায় হাসপাতালে নিয়ে যাওয়ার সময় নির্যাতিত মহিলার মৃত্যু হয়। বর্তমানে মৃতদেহ শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে আসা হয়েছে ময়না তদন্তের জন্য। পুলিশ সূত্রে খবর ঘটনায় একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

এগরোল-চাওমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের

‘পুলিশ বাধা দিলে কালীঘাট মন্দিরের সামনে পুজো করব’, হুঁশিয়ারি মমতার

‘অভিষেকের বাড়ির সামনে হামলার ঘটনায় বিজেপি যুক্ত নয়,’ সাফ জানালেন শমীক

শান্তিপুরের প্রায় ৫০০ বছরের পুরানো চাঁদুনী বাড়ির পুজোয় বাজল নহবৎ

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

ভারতীয় বোলারদের দাপটে বিপাকে নিউজিল্যান্ড, শুভমনদের ১৩৫ রানের টার্গেট দিল কিউয়িরা

ফের বৃষ্টির ভ্রুকুটি বঙ্গজুড়ে, শনি-রবিতে কতটা কমবে তাপমাত্রা?

স্বাধীনতার পর প্রথম জ্বলল আলো, কালীপুজোর আগে খুশির হাওয়া তারকেশ্বরের এই গ্রামে

কবে ওটিটি-তে মুক্তি পাচ্ছে বক্স অফিস কাঁপানো ‘হনুমান অংশ’? জানুন তারিখ

মাঠেই মেজাজ হারালেন বিরাট! ভাইরাল ভিডিও, কি এমন করলেন তিনি?