শান্তিপুরে ১২ নম্বর জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা মৃত ১, আহত ৪

Share:

নিজস্ব প্রতিনিধি, নদিয়া: শান্তিপুর ১২ নম্বর জাতীয় সড়কে শ্মশান যাত্রী গাড়ির পেছনে ধাক্কা, বাঁশ বোঝাই লরির।ঘটনায় মৃত ১, গুরুতর আহত ৪। ঘাতক গাড়ির ড্রাইভার এবং খালাসি পলাতক ।আবারো নদিয়ার শান্তিপুর (Shantipur)ফুলিয়ায় পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক শ্মশান যাত্রীর। শনিবার গভীর রাতে নদিয়ার শিমুরালি চান্দুরিয়া এলাকা থেকে মৃতদেহ সৎকার করতে নবদ্বীপ গিয়েছিলেন বেশকিছু মানুষ।

রাতে সৎকার্য সম্পন্ন করে বাড়ি ফেরার পথে নদিয়ার শান্তিপুর ফুলিয়া ১২ নম্বর জাতীয় সড়কে দাঁড়িয়ে থাকা একটি গাড়ির পেছনে আসতেই পেছন থেকে একটি বাঁশ বোঝাই লড়ি ওই স্মশান যাত্রীদের গাড়ির পেছনে সজোরে ধাক্কা মারে। ঘটনাস্থলেই ওই শ্মশান যাত্রীদের মধ্যে গোপাল সিকদার নামে ৩৪ বছর বয়সী এক যুবকের মৃত্যু ঘটে।

প্রত্যক্ষদর্শীদের মতে, ওই বাঁশ বোঝাই লরির ধাক্কাতেই মৃত্যু হয়েছে ওই যুবকের। ঘটনায় আরও ৪ জন গুরুতর ভাবে জখম হয়েছে। গুরুতর জখম হয়েছেন,সুজয় হালদার, গোবিন্দ বাঁচার , অজয় মল্লিক, রবি হালদার নামে ৪ ব্যক্তি । তাঁদের প্রথমে শান্তিপুর হাসপাতাল এবং পরে তাঁদের কল্যাণী জে এন এম হাসপাতালে (Kalyani JNM Hospital)নিয়ে যাওয়া হয়। যদিও ঘাতক গাড়ির চালক এবং খালাসি পলাতক। দুর্ঘটনা গ্রস্থ গাড়ি এবং ঘাতক গাড়ি দুটিকেই আটক করেছে শান্তিপুর থানার(Shantipur P.S.) পুলিশ। ঘাতক গাড়ির ড্রাইভার এবং খালাসির খোঁজে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ।

Auto Draft

এগরোল-চাওমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের

‘পুলিশ বাধা দিলে কালীঘাট মন্দিরের সামনে পুজো করব’, হুঁশিয়ারি মমতার

‘অভিষেকের বাড়ির সামনে হামলার ঘটনায় বিজেপি যুক্ত নয়,’ সাফ জানালেন শমীক

শান্তিপুরের প্রায় ৫০০ বছরের পুরানো চাঁদুনী বাড়ির পুজোয় বাজল নহবৎ

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

ভারতীয় বোলারদের দাপটে বিপাকে নিউজিল্যান্ড, শুভমনদের ১৩৫ রানের টার্গেট দিল কিউয়িরা

স্বাধীনতার পর প্রথম জ্বলল আলো, কালীপুজোর আগে খুশির হাওয়া তারকেশ্বরের এই গ্রামে

কবে ওটিটি-তে মুক্তি পাচ্ছে বক্স অফিস কাঁপানো ‘হনুমান অংশ’? জানুন তারিখ

মাঠেই মেজাজ হারালেন বিরাট! ভাইরাল ভিডিও, কি এমন করলেন তিনি?