টাটা ধামাকা! সব অফারকে টেক্কা দিয়ে সোজা ৩ লক্ষ টাকা ছাড়

সম্প্রতি ভারতের শীর্ষস্থানীয় গাড়ি নির্মাণকারী সংস্থা Tata Motors সারা ভারত জুড়ে তাদের সবচেয়ে বড় ডিসকাউন্ট ফেস্ট  "Festival of Cars" চালু করেছে।

Share:

পৃথ্বীজিৎ চট্টোপাধ্যায় : সম্প্রতি ভারতের শীর্ষস্থানীয় গাড়ি নির্মাণকারী সংস্থা Tata Motors সারা ভারত জুড়ে তাদের সবচেয়ে বড় ডিসকাউন্ট ফেস্ট  “Festival of Cars” চালু করেছে। সংস্থা সূত্রে জানানো হয়েছিল, Tata তাদের Internal Combustion Engine বা, ICE মডেল লাইনআপে ২.০৫ লক্ষ টাকা পর্যন্ত ছাড় দিচ্ছে। তবে এরই পাশাপাশি আরেক শীর্ষস্থানীয় সংস্থা Maruti Suzuki টাটার দেখাদেখি Nexa September Offer-এর কথা ঘোষণা করে এবং Nexa-র নির্ধারিত মডেলের ওপর ২.৫ লক্ষ টাকা ছাড় দেওয়া হবে বলে জানায়। তাই এবার Maruti-র আড়াই লক্ষের অফারকে টেক্কা দিতে Tata তাদের Festival of Cars অফারটির মধ্যেই বিশেষ কিছু EV মডেল লাইনআপে ৩ লক্ষ টাকা পর্যন্ত ছাড় দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে।

সংস্থার তরফে জানা গেছে, Tiago EV, Punch EV এবং Nexon EV-তেই শুধুমাত্র এই বিশেষ ছাড় প্রযোজ্য। তবে প্রত্যাশিত হিসাবে, সদ্য লঞ্চ হওয়া Curvv EV ও ২০২২ সালে লঞ্চ হওয়া Tigor EV-তে এই অফারটি নেই। Tata জানিয়েছে Tiago EV-এর প্রারম্ভিক মূল্য 7.99 লক্ষ টাকা থেকে 10.99 লক্ষ টাকা, তবে নির্দিষ্ট ভেরিয়েন্টের উপর নির্ভর করে Tiago EV-তে  40,000 টাকা ছাড় পাওয়া যেতে পারে। আবার Tata Punch EV-এর দাম 9.99 লক্ষ টাকা থেকে শুরু করতা 13.79 লক্ষ টাকা এবং নির্দিষ্ট ভেরিয়েন 1.20 লক্ষ টাকা ছাড় পাওয়া যাবে। এছাড়া, Nexon EV-এর দাম 12.50 লক্ষ টাকা থেকে শুরু হয়ে সর্বোচ্চ ভ্যারিয়েন্টের দাম 16.29 লক্ষ টাকা এবং এই গাড়িটির নির্দিষ্ট ভেরিয়েন্টে  3 লক্ষ টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে ।

এছাড়া সংস্থাটি আরও জানিয়েছে, যারা এই নতুন অফারের অধীনে বৈদ্যুতিক গাড়ি কিনবেন, তারা Tata Power পাবলিক চার্জিং স্টেশনে তাদের গাড়ি বিনামূল্যে চার্জ করাতে পারবেন। বর্তমানে সারা দেশ জুড়ে মোট 5,500 টিরও বেশি কার্যকরী পাবলিক চার্জিং স্টেশন রয়েছে বলে সংস্থাটি জানিয়েছে।

এখন গাড়ি ক্রেতাদের মনে একটাই প্রশ্ন জাগতে পারে যে, এবার কি কোনো গাড়ি নির্মাণকারী সংস্থা এই উৎসবের মরশুমে ৪ লক্ষ টাকা ছাড় দেওয়ার ঘোষণা করবে ?

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

ভিডিও কলে প্রেমিকের মৃত্যুর দৃশ্য দেখে আত্মঘাতী প্রেমিকা! অশোকনগরে চাঞ্চল্য

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৩

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!

ফের ভারতে ফিরছে Paytm! প্রাথমিক অনুমোদন দিল RBI

বিরল অস্ত্রোপচারে আলাদা করা হল ৪০ দিন বয়সী যমজ খুদেদের