লঞ্চের আগেই ফাঁস! Samsung Galaxy Tab S10 সিরিজের ছবি ও স্পেসিফিকেশন

Share:

নিজস্ব প্রতিনিধিঃ Samsung Galaxy Tab S10 সিরিজটি আগামী অক্টোবরে লঞ্চ হওয়ার সম্ভাবনা রয়েছে। লঞ্চের আগে এই সিরিজের স্পেসিফিকেশন অনলাইনে ফাঁস হয়েছে। জানা যাচ্ছে, এই Tab সিরিজে Dynamic AMOLED 2X ডিসপ্লে থাকতে পারে, যা অ্যান্টি-রিফ্লেক্টিভ কোটিং সমেত আসবে। Samsung Galaxy S24 Ultra-তে যে ধরনের কোটিং ছিল, এই Tab –এও সেটি ব্যবহৃত হবে। ফাঁস হওয়া ছবিগুলিতে Tabগুলির ডিজাইন দেখা যাচ্ছে এবং Top-end মডেলে একটি Notch যুক্ত ক্যামেরার উল্লেখ রয়েছে।

Samsung Galaxy Tab S10 সিরিজের ডিজাইন ও স্পেসিফিকেশন (ফাঁস হওয়া)

এই তথ্য Android Headlines থেকে পাওয়া গেছে, যারা Samsung Galaxy Tab S10 সিরিজের rendered image ও স্পেসিফিকেশন প্রকাশ করেছে। রিপোর্ট অনুযায়ী, Samsung Galaxy Tab S10+ মডেলটি 12 GB RAM এবং 512 GB স্টোরেজ সহ আসতে পারে। অন্যদিকে, S10 Ultra মডেলটি 16 GB RAM এবং 1 TB স্টোরেজসহ পাওয়া যেতে পারে, যা পূর্ববর্তী মডেলের স্পেসিফিকেশনের সাথে সামঞ্জস্যপূর্ণ।

ক্যামেরার ক্ষেত্রে, Galaxy Tab S10+ মডেলে 12 Megapixel-এর একটি সিঙ্গেল ফ্রন্ট ক্যামেরা থাকবে বলে ধারণা করা হচ্ছে, যেখানে S10 Ultra মডেলে 12 Megapixel-এর দুটি সেলফি ক্যামেরা থাকতে পারে। Ultra মডেলের ক্যামেরা মডিউলটি ডিসপ্লের উপরের দিকে ঠিক মাঝামাঝি থাকবে। উভয় মডেলেই 13 Megapixel-এর প্রাইমারি সেন্সর এবং 8 Megapixel-এর Ultra-wide শুটার সমেত একটি ডুয়াল রিয়ার ক্যামেরা ইউনিট থাকতে পারে।

Galaxy Tab S10+ এবং S10 Ultra 12.3 ইঞ্চি এবং 14.6 ইঞ্চি Dynamic AMOLED 2X ডিসপ্লে সহ আসবে বলে ধারণা করা হচ্ছে। উভয় ডিসপ্লেতে অ্যান্টি-রিফ্লেক্টিভ কোটিং থাকবে, যা Samsung Galaxy S24 আল্ট্রা স্মার্টফোনেও প্রয়োগ করা হয়েছে। এটি একটি ন্যানো-স্কেল লেয়ারিং প্রক্রিয়ার মাধ্যমে তৈরি করা হয়েছে। এছাড়াও, Tabগুলিতে উন্নত Armour Aluminium Frame এবং IP68 রেটিং থাকার সম্ভাবনা রয়েছে।

Galaxy Tab S10+ মডেলে 10,090 mAh ব্যাটারি থাকতে পারে, এবং S10 Ultra মডেলে 11,200 mAh ব্যাটারি থাকতে পারে বলে ফাঁস হয়েছে।

 

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

ভিডিও কলে প্রেমিকের মৃত্যুর দৃশ্য দেখে আত্মঘাতী প্রেমিকা! অশোকনগরে চাঞ্চল্য

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৩

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!

ফের ভারতে ফিরছে Paytm! প্রাথমিক অনুমোদন দিল RBI

বিরল অস্ত্রোপচারে আলাদা করা হল ৪০ দিন বয়সী যমজ খুদেদের