ফের যোগী রাজ্য, জুনিয়র চিকিৎসকের হাতে ধর্ষণের শিকার ১১ বছরের নাবালিকা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ আরজি কর কাণ্ড নিয়ে উত্তাল গোটা দেশ। পথে নেমেছেন হাজার হাজার মানুষ। আর এই সময় ফের উত্তরপ্রদেশের  আগ্রাতে ঘটল ধর্ষণকাণ্ড। ১১ বছরের এক নাবালিকাকে ধর্ষণ করল জুনিয়র চিকিৎসক। ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

জানা গিয়েছে, নির্যাতিতা নাবালিকা আগ্রার সরোজানি নাইডু মেডিক্যাল কলেজ ও হাসপাতালের পেডিয়াট্রিক বিভাগে ভর্তি ছিল। তার বয়স ১১ বছর। মঙ্গলবার রাতে শিশু বিভাগে ওই জুনিয়র ডাক্তার নাবালিকাকে  নিজের চেম্বারে ডেকে নিয়ে যায়। এরপর  চলে যৌন হেনস্থা। এমনটাই উঠেছে অভিযোগ। এই ঘটনার পর চিকিৎসকের হাত থেকে পালিয়ে গিয়ে নির্যাতিতা মাকে পুরো ঘটনাটি জানায়। এরপরেই পুলিশের কাছে গিয়ে নির্যাতিতার পরিবার  দায়ের করে অভিযোগ।

পুলিশ জানিয়েছে, অভিযুক্ত চিকিৎসকের বিরুদ্ধে দায়ের হয়েছে এফআইয়ার। ইতিমধ্যেই অভিযুক্ত চিকিৎসক দিলশাদ হুসেনকে গ্রেফতার করেছে পুলিশ। ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস), ৬৪ (২), ৬৫ (২) ধারা এবং ওই চিকিৎসকের বিরুদ্ধে পকসো আইনে এফআইআর দায়ের করা হয়েছে। এই ঘটনা নিয়ে শুরু হয়েছে তদন্ত।উল্লেখ্য , আরজি করে তিলোত্তমা কাণ্ড নিয়ে উত্তাল গোটা দেশ।  মহিলাদের নিরাপত্তা নিয়ে এই ভরপুর চর্চার মধ্যেও কি এতটুকু বদলেছে দেশের মহিলাদের নিরাপত্তার চিত্রটা? তা নিয়ে উঠছে নানান প্রশ্ন।

নিরামিষাশীদের জন্য বিকল্প উৎস, প্রোটিনের চাহিদা পূরণ করবে কোন ৫ ফল?  

২৯ জুলাই গুরুপূর্ণিমা, জেনে নিন গুরু উপাসনার তিথি ও পুজো পদ্ধতি

টাকা আসছে না ঘরে? সোফার পিছনের দেওয়ালে এই ছবি রাখুন

আজ শনিবার দেবশয়নী একাদশী, ৪ রাশির জাতকদের ভাগ্য চমকাবে

আজকের রাশিফল: প্রচুর ব্যয় হচ্ছে? সঞ্চয়ে মনোযোগ দিন, নয়তো বিপদ বাড়বে…

পড়ুয়াদের বিরুদ্ধে পেলেট গান ব্যবহারের অভিযোগ নিয়ে তদন্ত শুরু র‍্যাফের

কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে ইস্তফা দিলেন রেল প্রতিমন্ত্রী রভনীত সিংহ বিট্টু

বর্ষায় সারাক্ষণ ক্লান্ত লাগছে? অবহেলা নয়, কারণ হতে পারে এই ৫ শারীরিক সমস্যা

NEET প্রশ্নফাঁসের জের, পরীক্ষার দায়িত্বে থাকা NTA-র ৪৭ আধিকারিক বরখাস্ত

ইনস্টাগ্রামে সক্রিয়তা বাড়াতে হবে, মন্ত্রীদের নির্দেশ প্রধানমন্ত্রীর

আরশোলাদের পাশে মমতা, সোমে দিল্লিতে যাচ্ছেন তৃণমূলনেত্রী

কারি পাতার জাদুকরী গুণ, রোজ খেলেই হবে ৫টি দুর্দান্ত উপকার

রোজকার এই অভ্যাসগুলোই দ্রুত বুড়িয়ে দিতে পারে আপনার মস্তিষ্ক! সতর্ক করলেন বিশেষজ্ঞরা

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় আত্মঘাতী গাড়ি বোমা বিস্ফোরণে ১২ সেনা জওয়ান-সহ নিহত ১৫