আফগানিস্তানে বন্দুকধারীদের আচমকা হামলায় নিহত ১৪, আহত আরও ৬

Share:

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের মধ্যাঞ্চলে ভয়াবহ পরিস্থিতি। আচমকাই হল দুষ্কৃতি হামলা। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) রাতে ডেকুন্ডি প্রদেশে গুলির ঘটনা ঘটেছে। বন্দুকধারীদের গুলিতে প্রাণ হারিয়েছে অন্তত ১৪ জন। আহত হয়েছে ৬ জন। গুরুতর অবস্থায় আহতদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বর্তমানে তাঁরা চিকিৎসাধীন রয়েছেন। তবে কে বা কারা এর পেছনে রয়েছে এখনও পর্যন্ত জানা যায় নি। স্থানীয় সময় শুক্রবার এমনই তথ্য জানালেন তালেবান মুখপাত্র।

নির্মম ঘটনার পর মুখ খুলেছেন তালেবান মুখপাত্র জাবিহউল্লাহ মুজাহিদ। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন তিনি। এক বিবৃতিতে তিনি জানান, ‘এই ঘটনায় বহু নিরীহ মানুষ মারা গিয়েছে। তাঁদের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত ও ব্যথিত।’

এই ঘটনার পেছনে কারা রয়েছে এই নিয়ে তালেবান এই মুখপাত্র জানান, দোষীদের খুঁজে বের করার জন্য আমরা চেষ্টার কোন ত্রুটি রাখছি না। দোষীরা ধরা পড়লে তাঁদের বিচারের মুখোমুখি আনা হবে। আপাতত সেই চেষ্টাই চালানো হচ্ছে।’

অন্যদিকে ইসলামিক স্টেট সন্ত্রাসী গোষ্ঠী (আইএস) এই হামলার দায় স্বীকার করলেও কোনো প্রমাণ দেয়নি বলে বলে জানা গিয়েছে। এই নিয়ে তালেবান কর্তৃপক্ষ জানিয়েছে, তাঁরা ওই বিদ্রোহী গোষ্ঠীটিকে প্রায় শেষ করে দিয়েছে। তবুও ইসলামিক স্টেট-খোরসান গোষ্ঠিটি হামলা চালিয়ে যাচ্ছে।

উল্লেখ্য, ডেকুন্ডি প্রদেশের অধিকাংশ বাসিন্দা হল শিয়া মুসলিম। সবচেয়ে অবাক করা বিষয় হল ডেকুন্ডিকে আফগানিস্তানের সবচেয়ে নিরাপদ প্রদেশে হিসেবে বিবেচনা করা হয়। তবুও এই অঞ্চলে হামলা ঘটে নি এমন নয়। হিসেব বলছে, বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) রাতের এই হামলাটি ডেকুন্ডি প্রদেশে গত ছয় বছর মধ্যে দেশটিতে হওয়া অন্যতম প্রাণঘাতী হামলা।

মধ্যপ্রাচ্যভিত্তিক আইএসের শাখা ইসলামিক স্টেট-খোরসান বরাবরই আফগানিস্তানে তালেবান শাসনের বিরুদ্ধে বিদ্রোহ চালিয়ে যাচ্ছে। এখনও পর্যন্ত তালেবানকে শত্রু মনে করে তাঁরা। যদিও তালেবান কতৃপক্ষ জানিয়েছে এই গোষ্ঠিটিকে তাঁরা প্রায় নির্মুল করে ফেলেছে।

হাড়ের মারাত্মক ক্ষয় রুখতে রোজ ঠিক কতটা ক্যালসিয়াম প্রয়োজন?

পোস্ট অফিসে অবিশ্বাস্য স্কিম, সামান্য বিনিয়োগে মাত্র কয়েক বছরেই মিলবে ৮ লক্ষ টাকা

প্রস্রাবে অতিরিক্ত ফেনা! কিডনি বিকলের ইঙ্গিত? কী বলছেন বিশেষজ্ঞরা?

ধনতেরাস, ভাইফোঁটা, অন্নকূট-লক্ষ্মী পুজোর সময় কখন?

বাড়ি সাজাতে গিয়ে দুর্ভাগ্য ডেকে আনছেন না তো? কয়েকটি গাছ লাগানোর আগে সাবধান

কর্মক্ষেত্রে তুমুল অশান্তি, বড় সিদ্ধান্ত ঠাণ্ডা মাথায় নিন, বিদেশে ভ্রমণের সুযোগ

গর্ভাবস্থায় মাছ খেলেই কমতে পারে প্রেগন্যান্সি হাইপারটেনশনের ঝুঁকি

কর্মক্ষেত্রে অতিরিক্ত কাজের চাপে বাড়ির জানলা থেকে লাফ দিয়ে আত্মহত্যা বিজ্ঞানীর

তিন বন্ধুকে দিয়ে স্ত্রীকে গণধর্ষণ করাল পাষণ্ড স্বামী, হাড়হিম ঘটনা হায়দরাবাদে

সৌদি আরবে রক্ষা মন্ত্রকের কার্যালয়ে ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের

ভারত-সহ ২৯ দেশের নাগরিকদের যুদ্ধক্ষেত্রে পাঠিয়েছে রাশিয়া, বিস্ফোরক তথ্য রাষ্ট্রপুঞ্জের তদন্ত কমিশনের

‘এমন বন্ধু আর কে আছে’.. বিধানসভায় দেখা হতেই কোলাকুলি কুণাল-সন্দীপনের

অস্বাস্থ্যকর পরিবেশ, কৈখালির Haldiram’s বন্ধের নির্দেশ খাদ্য সুরক্ষা দফতরের

উত্তাল সমুদ্র, মন্দারমণিতে স্নান করতে নেমে তলিয়ে গিয়ে মৃত পর্যটক