Mahindra Global Pick-up: কবে আসবে এই পিক-আপ ট্রাক ? অপেক্ষায় গাড়িপ্রেমীরা

এগুলি দৃঢ়, টেকসই এবং ইন্ধন সাশ্রয়ী হিসাবে পরিচিত। সংস্থার তরফে জানা গেছে, এই Global Pick-up মাহিন্দ্রার Scorpio N-এর বেস মডেলের ওপর নির্ভর করে তৈরী ও এটির নামকরণ করা যেতে পারে Scorpio X।

Share:

পৃথ্বীজিৎ চট্টোপাধ্যায় : বর্তমানে বহু মানুষ যাতায়াতের পাশাপাশি জিনিসপত্র বয়ে নিয়ে যাওয়ার জন্য পিক-আপ ট্রাক পছন্দ করেন। সেই কথা মাথায় রেখেই অটো এক্সপো ২০২৩-এ ভারতীয় শীর্ষস্থানীয় গাড়ি নির্মাণকারী সংস্থা মাহিন্দ্রা তাদের বহু প্রতীক্ষিত Global Pick-up ট্রাকের কন্সেপ্টের উন্মোচন করে। তবে বিভিন্ন প্রতিকূলতার দরুন সেই পিক-আপ ট্রাক এখনও আনুষ্ঠানিক ভাবে লঞ্চ করে উঠতে পারেনি সংস্থাটি। Mahindra Global Pick-up হল মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা কোম্পানির একটি জনপ্রিয় লাইট কমার্শিয়াল ভেহিকল (LCV)। এই পিক-আপগুলি কাজের ক্ষেত্রে বহুমুখী এবং ব্যক্তিগত ব্যবহারের জন্যও উপযুক্ত। এগুলি দৃঢ়, টেকসই এবং ইন্ধন সাশ্রয়ী হিসাবে পরিচিত। সংস্থার তরফে জানা গেছে, এই Global Pick-up মাহিন্দ্রার Scorpio N-এর বেস মডেলের ওপর নির্ভর করে তৈরী ও এটির নামকরণ করা যেতে পারে Scorpio X। সংস্থাটি জানিয়েছে, আগামী বছরেও গাড়িটি লঞ্চ হওয়ার বিশেষ কিছু সম্ভাবনা নেই, তবে ২০২৬ এর মাঝামাঝি গাড়িটি লঞ্চ হওয়ার সম্ভাবনা আছে বলে আশাবাদী তারা।

মূল বৈশিষ্ট্য এবং সুবিধা:

দৃঢ় নির্মাণ : মাহিন্দ্রা গ্লোবাল পিক-আপগুলি কঠিন কাজের পরিস্থিতিতেও টিকে থাকার জন্য নির্মিত, একটি শক্তিশালী চ্যাসিস এবং টেকসই বডি প্যানেলের সাথে।

বিশাল পেলোড ক্ষমতা : এই গাড়িগুলি বড় পরিমাণে পণ্য, সরঞ্জাম বা উপকরণ বহন করতে পারে।

বহুমুখী বডি স্টাইল : মাহিন্দ্রা বিভিন্ন ধরনের বডি স্টাইল অফার করে, যেমন সিঙ্গল-ক্যাব, ডাবল-ক্যাব এবং ফ্ল্যাটবেড।

শক্তিশালী ইঞ্জিন : এই পিক-আপগুলি দক্ষ ডিজেল ইঞ্জিন দিয়ে সজ্জিত, যা শক্তিশালী পারফরম্যান্স এবং ইন্ধন সাশ্রয় করে।

আরামদায়ক ক্যাব : অভ্যন্তরটি আরাম এবং সুবিধার জন্য ডিজাইন করা হয়েছে, যেমন প্রচুর লেগ্রুম, আরামদায়ক সিটিং এবং প্রয়োজনীয় সুবিধা রয়েছে।

সুরক্ষা বৈশিষ্ট্য : মাহিন্দ্রা গ্লোবাল পিক-আপগুলিতে সীট বেল্ট, অ্যান্টি-লক ব্রেকিং সিস্টেম (এবিএস) এবং কিছু মডেলে এয়ারব্যাগ সহ সুরক্ষা বৈশিষ্ট্য রয়েছে।

কাস্টমাইজেশন অপশন : গ্রাহকরা তাদের নির্দিষ্ট চাহিদা পূরণের জন্য বিভিন্ন অ্যাকসেসরিজ এবং কাস্টমাইজেশন অপশনের সাথে তাদের পিক-আপগুলিকে ব্যক্তিগতকৃত করতে পারেন।

ইঞ্জিনের বৈশিষ্ট্য :

এই গাড়িটিতে Scorpio N এর মতো mHawk ২.২ লিটার ডিজেল ইঞ্জিনের আপডেটেড সংস্করণ থাকতে পারে, যা আরও শক্তিশালী পারফরম্যান্স দেবে। সংস্থাটি জানিয়েছে, গাড়িটিতে ফোর- হুইল ড্রাইভ সুবিধে থাকবে। গাড়িটিতে ৬-স্পিড ম্যানুয়াল ও স্বয়ংক্রিয় ট্রান্সমিশন থাকবে।

মূল্য : বিশেষজ্ঞদের মতে Mahindra Global Pick-up-এর মূল্য আনুমানিক ২২ লক্ষ টাকা হতে পারে।

এখনও অপেক্ষায় থাকতে হবে। তবে দেখা যাক, লঞ্চ করার অনুকূল পরিবেশ পেলে সংস্থাটি আগামী বছরেই এই Pick-up-এর আনুষ্ঠানিক লঞ্চ করতে পারে কি না, না কি ২০২৬-এ অপেক্ষার অবসান হবে অগণিত গাড়িপ্রেমীদের !

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

ভিডিও কলে প্রেমিকের মৃত্যুর দৃশ্য দেখে আত্মঘাতী প্রেমিকা! অশোকনগরে চাঞ্চল্য

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৩

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!

ফের ভারতে ফিরছে Paytm! প্রাথমিক অনুমোদন দিল RBI

বিরল অস্ত্রোপচারে আলাদা করা হল ৪০ দিন বয়সী যমজ খুদেদের