‘কুৎসা রটাতে না পারে তা নজর রাখুন’, প্রশাসনিক বৈঠকে নির্দেশ মমতার

Share:

নিজস্ব প্রতিনিধিঃ রাজ্য জুড়ে বন্যা পরিস্থিতি। তাই বন্যা কবলিত এলাকা পরিদর্শনে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরই মাঝে বুধবার পূর্ব বর্ধমানের জেলা শাসকের কনফারেন্স রুমে তিনি করলেন  প্রশাসনিক বৈঠক । সেখানে বেশ কয়েকটি দিকের প্রতি নজর দেওয়ার নির্দেশ দেন মমতা।

প্রথমেই মুখ্যমন্ত্রী নির্দেশ দেন,’ যাতে না কেউ কুৎসা রটাতে পারে সেইদিকে নজর দিতে হবে। পাঁচটা কাজ করলে একটায় ভুলভ্রান্তি হলে ন্যারেটিভ না বানিয়ে বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়ান। সরকার যেমন পেরেছে, করছে। কেউ যাতে বঞ্চিত না হয় সেইদিকে নজর রাখতে হবে। আমি বিধায়কদের বলেছি, তাঁদের কোটার যে টাকা আছে তা দিয়ে সাহায্য করতে।‘

এদিন ফের আরও একবার বন্যা পরিস্থিতির জন্য ডিভিসিকে আক্রমণ করেন মমতা। বলেন,’ ঝাড়খণ্ডে বৃষ্টি হলেই আমাদের চিন্তা বাড়ে। নিজেরা বাঁচতে বাংলায় জল ঢুকিয়ে দেয়। কেন্দ্রীয় সরকারের অধীনে হল ডিভিসি। ভোটের সময় যে খরচ করা হয়েছে তা দিলে বন্যা আটকাতে পারতাম।‘ পাশাপাশি  মুখ্যমন্ত্রী আশ্বাস দেন, পরিস্থিতি ঠিক হলে যাঁদের জমি নষ্ট হয়েছে, তাঁদের জমি মেপে শস্যবিমার টাকা যাতে দ্রুত পেয়ে যায় সেই নিয়ে কথা বলা হবে। বলা বাহুল্য, মমতা ছাড়াও এদিনের প্রশাসনিক বৈঠকে উপস্থিত ছিলেন জেলাশাসক রাধিকা আইয়ার, জেলার পুলিশ সুপার আমনদীপ, মন্ত্রী স্বপন দেবনাথ সহ একাধিক আধিকারিকেরা।

মমতার দেশবিরোধী মন্তব্য, এবার লালবাজারে অভিযোগ দায়ের হিন্দু মহাসভার

তারেক রহমানের ‘লাল টেলিফোনের’ তার চুরি, পাকড়াও দুই সাগরেদ

ফিরহাদের দুয়ারে এবার সিআইডি, সই জাল কাণ্ডের তদন্তে জেরা

স্বস্তির বৃষ্টিতে মুহুর্মুহু বাজ পড়ে তিন জেলায় প্রাণ হারালেন সাত জন

রাজ্যসভার ১১ আসনের প্রার্থীর নাম ঘোষণা বিজেপির, কারা টিকিট পেলেন?

ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কেন বিরোধী দলনেতা? ব্যাখ্যা দিলেন বিধানসভার অধ্যক্ষ

কটাক্ষের শিকার, ইনস্টা লাইভ চলাকালীন বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা নেটপ্রভাবীর

‘রেজিনগর থেকে উপনির্বাচনে লড়ুন’, নিঃসঙ্গ মমতাকে প্রস্তাব হুমায়ুন কবীরের

রাহুলের ‘গদ্দারি’তে ক্ষুব্ধ স্ট্যালিন, ‘ইন্ডিয়া’ জোটের বৈঠক বয়কটের সিদ্ধান্ত ডিএমকে’র

অবসরপ্রাপ্ত কর্মীদের বকেয়া মহার্ঘ ত্রাণ দেওয়ার কাজ শুরু রাজ্য সরকারের

১৬ দিনে শুনানি শেষ, সাত বছরের রামিসার ধর্ষণ-হত্যার মামলার রায় রবিবার

ঋতব্রতদের শিবিরে ভাঙন! মমতাকেই দলনেত্রী মানছেন বিদ্রোহী বিধায়কদের একাংশ

২৪ ঘণ্টায় বিএসএফ-এর দশটি পুশব্যাক রুখে দেওয়ার দাবি বিজিবি’র

‘এবার থেকে ভয়মুক্ত পরিবেশে কাজ করবেন’, প্রযোজকদের আশ্বাস পাপিয়া অধিকারীর