বিজেপির ফ্র্যাঙ্কেনস্টাইন! মোদি সরকারের প্রকল্পের বিরোধিতা কঙ্গনার

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: বিজেপি শীর্ষ নেতৃত্বের কাছে কার্যত ফ্র্যাঙ্কেনস্টাইন হয়ে উঠেছেন মান্ডির সাংসদ তথা ‘রিভলবার রানি’ কঙ্গনা রানাউত। হরিয়ানা বিধানসভা ভোটের মুখেই কৃষকদের আন্দোলন নিয়ে লাগাতার বেফাঁস মন্তব্য করে অমিত শাহ-জেপি নাড্ডাদের রাতের ঘুম ‘হারাম’ করেছেন। এবার মোদি সরকারের উন্নয়নমূলক প্রকল্পের বিরোধিতায় সুর চড়ালেন। আর মান্ডির সাংসদের এমন কাজকর্মে ফের অস্বস্তিতে পড়েছেন বিজেপি শীর্ষ নেতৃত্ব।

ঘটনাটি তাহলে খুলেই বলা যাক। হিমাচল প্রদেশের বিখ্যাত পর্যটন কেন্দ্র কুলুর খারহাল উপত্যকায় পর্যটকদের সুবিধার জন্য ২৭২ কোটি টাকা খরচ করে বিজলি মহাদেব নামে এক রোপওয়ে প্রকল্প তৈরির উদ্যোগ নিয়েছে কেন্দ্র। মোদি সরকারের সড়ক ও পরিবহন মন্ত্রী নীতিন গড়কড়ি ওই প্রকল্পের শিলান্যাস করেছিলেন। ইতিমধ্যেই ওই প্রকল্পের বিরোধিতায় পথে নেমেছেন স্থানীয় গ্রামবাসীরা। তাঁদের বক্তব্য, ওই রোপওয়ে প্রকল্পের কারণে দেবতার অভিশাপ নেমে আসতে পারে। তাছাড়া রোপওয়ের কারণে রোজগারেও প্রভাব পড়বে। কর্মহীন হয়ে পড়বেন গাইড হিসাবে দায়িত্ব সামলানো স্থানীয় বাসিন্দারা। প্রকল্পের জন্য বহু গাছ কাটা পড়বে, তাতে ক্ষতি হবে পরিবেশের।

কেন্দ্রীয় সরকারের ওই স্বপ্নের প্রকল্পের বিরোধিতায় সরব হওয়া গ্রামবাসীদের পাশে দাঁড়িয়েছেন মান্ডির সাংসদ তথা বলি অভিনেত্রী কঙ্গনা রানাউত। সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষা‍ৎকারে বিজলি মহাদেব রোপওয়ে প্রকল্পের বিরোধিতা করে তিনি বলেছেন, ‘আমি ইতিমধ্যে বিজলি মহাদেব রোপওয়ে প্রকল্প নিয়ে কেন্দ্রীয় সড়ক মন্ত্রী নীতিন গড়কড়ির সঙ্গে দেখা করেছি। তাঁকে বলেছি, এই প্রকল্প অচিরে বন্ধ করে দেওয়া উচিত। দেবতা রুষ্ট হন এমন কোনও কাজ করা উচিত নয়। আমাদের জন্য আধুনিকীকরণের চেয়েও আমাদের দেবতাদের সন্তুষ্ট করাটা বেশি গুরুত্বপূর্ণ।’ খোদ কেন্দ্রের প্রকল্পের বিরোধিতায় কঙ্গনা এভাবে সুর চড়ানোয় অস্বস্তিতে পড়েছেন বিজেপির শীর্ষ নেতৃত্ব।

প্রযুক্তিগত ত্রুটিতে পরিষেবায় বিঘ্ন, চরম ভোগান্তিতে মার্কিন ভিসা আবেদনকারীরা

সাতসকালে শওকতের বাড়িতে NIA হানা, আটক প্রাক্তন বিধায়কের ছেলে

গরমের দাপটের মাঝেই বদলাবে আবহাওয়া, বৃষ্টির পূর্বাভাস রাজ্যজুড়ে

বিশ্বাস, ইতিহাস ও ভ্রমণের এক অনন্য মেলবন্ধন, ঘুরে আসুন দেবভূমি হরিদ্বার

আমেরিকার সঙ্গে আলোচনা, শর্তসাপেক্ষে যুদ্ধবিরতিতে রাজি ইজরায়েল-লেবানন

৬০০০ mAh ব্যাটারি, 120Hz ডিসপ্লে! কম দামে নতুন চমক নিয়ে হাজির HMD Vibe 2 5G

সাইবারডেক, Gen Z-র নতুন টেক ফ্যাশন নাকি ভবিষ্যতের কম্পিউটিং সিস্টেম?

চিনি পুরোপুরি ছাড়তে হবে না! রক্তে শর্করার ওঠানামা এড়াতে সহজ উপায় জানালেন চিকিৎসকরা

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেইনির সঙ্গে বৈঠকে বসতে চান ডোনাল্ড ট্রাম্প

আওয়ামী লীগ পুনর্গঠনে ‘বোন’ রেহানার অনুসারীদের বাদ দিচ্ছেন শেখ হাসিনা

দোকানে রাখা মমতার ছবি নিয়ে বিড়ম্বনায় পাহাড়-ডুয়ার্সের দোকানিরা

বিহারের হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডে একাধিক রোগীর মৃত্যু

একটি পাকা চুল তুললে কি আরও বেশি চুল পাকে? জানুন আসল সত্য

দীর্ঘ বিরতির পর খুলল ইউনেস্কো স্বীকৃত ‘ফুলের উপত্যকা’, পর্যটকদের ভিড় উপচে পড়ল