বন্ধুত্ব, বিদায় বেলায় সাকিবকে ব্যাট উপহার কোহলির

Share:

নিজস্ব প্রতিনিধি: বৃষ্টিবিঘ্নিত কানপুর টেস্টে বাংলাদেশকে দুরমুশ করেছে রোহিত শর্মারা। পাঁচ দিনের ম্যাচ কার্যত আড়াই দিনে শেষ হয়েছে। একের পর এক বিশ্বরেকর্ড করেছে টিম ইন্ডিয়া। কানপুরে মাঠে নামার আগেই টেস্ট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান। আর দীর্ঘদিনের বন্ধুকে বিদায় বেলায় বিশেষ উপহার দিলেন বিরাট কোহলি। নিজের সংগ্রহে থাকা ব্যাট তুলে দিলেন সাকিবের হাতে। আর বিরাটের কাছ থেকে ওই ব্যাট পেয়ে আপ্লুত হয়ে যান বাংলাদেশের অন্যতম সেরা অলরাউন্ডার।

বাংলাদেশে রাজনৈতিক পালাবদলের পরেই প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ হওয়ার কারণে ঢাকার এক থানায় দায়ের হয়েছে সাকিবের নামে মামলা। দেশে ফিরলে গ্রেফতার হতে পারেন, তেমন আশঙ্কায় গত ৫ অগস্টের পর থেকে বাংলাদেশের মাটিতে পা রাখেননি তিনি। কখনও কানাডা থেকে আবার কখনও লন্ডন থেকে উড়ে এসে বাংলাদেশ দলের সঙ্গে যোগ দিয়েছেন। কানপুরে খেলা শুরুর আগেই টি টোয়েন্টি ও টেস্ট ক্রিকেট থেকে অবসরের কথা ঘোষণা করতে গিয়ে সাকিব জানিয়েছিলেন, চলতি মাসে মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলেই ক্রিকেটের কুলীন সংস্করণকে বিদায় জানাতে চান তিনি। কিন্তু দেশের মাটিতে আদৌ তাঁর খেলা হবে কিনা, তা লাখ টাকার প্রশ্ন।

হিসেব মতো কানপুরেই জীবনের টেস্ট ম্যাচ খেলে ফেলেছেন। যদিও নিজের শেষ ইনিংসে শূন্য রানে আউট হয়েছেন তিনি। প্রথম ইনিংসে করেন কেবল ৯ রান। এছাড়া দুই ইনিংস মিলিয়ে তার ঝুলিতে জমা হয়েছে ৪ উইকেট। এদিন কানপুরের গ্রিন পার্কে ম্যাচ শেষ হওয়ার পরে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সময়ে আচমকাই ড্রেসিংরুম থেকে নিজের ব্যাট নিয়ে বেরিয়ে আসনে বিরাট কোহলি। বাংলাদেশের ক্রিকেটারদের মধ্য থেকে সাকিব আল হাসানকে খুঁজে বের করে তাঁকে অবাক করে হাতে ধরিয়ে দিলেন ‘এমআরএফ’ ব্যাট। উপহার হাতে পেয়ে সাকিব খানিকটা অবাক হন। পরে সাকিবের কাঁধে হাত রেখে কোহলিকে কিছুক্ষণ কথা বলতে দেখা যায়। উল্লেখ্য, সাকিবের ঠিক চার বছর পরই (২০১১) টেস্ট অভিষেক হয় কোহলির। যদিও সাকিবের চেয়ে বেশি টেস্ট খেলে ফেলেছেন তিনি।

 

অন্ধ্রপ্রদেশে ভয়াবহ পথদুর্ঘটনা! দাঁড়িয়ে থাকা ট্রাকে গাড়ির ধাক্কা, মৃত ৪

সাতপাকে বাঁধা পড়ার আগে ভাঙল স্বপ্ন, পণের জন্য বরপক্ষ যা করল শুনলে চমকে যাবেন

যুদ্ধের খবর করতে গিয়ে প্রাণ গিয়েছিল, মৃত্যুর পর আন্তর্জাতিক সম্মান পেলেন এই সাংবাদিক

অবৈধ ভাবে ভারতে বসবাসের অভিযোগে উত্তরপ্রদেশের আলিগড় থেকে গ্রেফতার ১২

বিশ্বজুড়ে ঝড় তুলে ১৭৫৫ কোটি টাকার বেশি আয় করল ‘রামায়ণ’

অনন্ত আম্বানির সঙ্গে ভাইরাল ভিডিও কাণ্ডে ইনফ্লুয়েন্সারকে আইনি নোটিস শাহরুখের

দলে ফিরবেন জাদেজা-সিরাজ? নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে ভারতের সম্ভাব্য একাদশ

এসআইআরে বাদ গিয়েছে বাবার নাম, সদ্যোজাতকে জন্ম সার্টিফিকেট দিতে অস্বীকার

নভেম্বরের শেষেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত! আগামী দু’দিনে কলকাতা-সহ গোটা বাংলায় আরও নামবে পারদ

মাঝ রাস্তায় ট্যাঙ্কার উল্টে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে নিহত ৩০, আহত ১৫

ভোটার কার্ডে ভুল! ফের বাড়ি বাড়ি যাবে বিএলও, নির্দেশ কমিশনের

হরিয়ানায় ভয়াবহ গ্যাং ওয়ার, এলোপাথাড়ি গুলিতে ঝাঁঝরা চার যুবক

ধন-সম্পদে ভরবে ৬ রাশির জীবন, বিপদে পড়তে পারেন এই রাশির জাতকরা

পুরুলিয়াতে অভয়ারণ্য! সরেজমিনে পরিদর্শন করলেন বনমন্ত্রী