দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

অতীতের অপমান ভুলে ‘ভিখারি’ পাকিস্তানকে বাঁচাতে ঝাঁপাল ইউনুস সরকার

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: শেখ হাসিনার জমানার অবসানের পরেই বদলে গিয়েছে বাংলাদেশ। দেশের শাসন ক্ষমতায় আসীন হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের পোষ্যভৃত্য মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। আর তার পরেই শুরু হয়েছে ‘পাকিস্তান প্রেম’। এক সময়ে যাদের দাসত্ব থেকে মুক্তি পেতে বুকের রক্ত ঢেলে দিয়েছিল কয়েক লক্ষ বাঙালি, আজ সেই দেশের সঙ্গেই দহরম-মহরম শুরু করে দিয়েছে ইউনূসের সরকার। ‘ভিখারি’ পাকিস্তানকে বাঁচাতে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছে। পাকিস্তান থেকে আসা পণ্যকে রাতারাতি ‘লাল তালিকা’মুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে পাকিস্তান থেকে আসা পণ্যের আর বিশেষ পরীক্ষা হবে না।

১৫ বছর আগে ২০০৯ সালে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর নিরাপত্তার যুক্তি দেখিয়ে পাকিস্তান থেকে আসা সব পণ্য লাল তালিকাভুক্ত করেছিল জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। যার ফলে ওই দেশ থেকে আসা পণ্যগুলি বিশেষভাবে পরীক্ষার পরেই ছাড়া হতো। ফলে ঝক্কি এড়াতে পাকিস্তান থেকে পণ্য আমদানি কার্যত বন্ধ করে দিয়েছিলেন বাংলাদেশের ব্যবসায়ীরা। গত ৫ অগস্ট সেনা বিদ্রোহে ক্ষমতাচ্যূত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর বঙ্গবন্ধু কন্যার জমানা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই পাকিস্তানের সঙ্গে অতীতের তিক্ততা ভুলে নতুন সম্পর্ক স্থাপনে উদ্যোগী হয়েছে ইউনূস সরকার। গত ১০ সেপ্টেম্বর ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাই কমিশনার সৈয়দ আহমেদ মারুফ অন্তর্বর্তী সরকারের অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদের সঙ্গে দেখা করে দ্বিপক্ষীয় বাণিজ্য সম্পর্ক জোরদার করার আহ্বান জানান।

এর পরেই পাকিস্তান থেকে আসা পণ্য ‘লাল তালিকামুক্ত’ করার পদক্ষেপ নিল অন্তর্বর্তীকালীন সরকার। জাতীয় রাজস্ব বোর্ডের তরফে বলা হয়েছে, নিত্যপ্রয়োজনীয় পণ্য আমদানি ও পণ্য খালাসের ক্ষেত্রে সহজ পদ্ধতির পথে হাঁটার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে করে দেশে উৎপাদনমুখী পণ্যের কাঁচামাল আমদানিতে কোনও রকম জটিলতা থাকবে না। পাকিস্তান থেকে আগত সব পণ্যের চালান ন্যাশনাল সিলেকটিভ ক্রাইটেরিয়া কর্তৃক শতভাগ কায়িক পরীক্ষার জন্য নির্বাচিত হচ্ছে। ফলে রেড লেন থেকে অবমুক্তকরণে অ্যাসিস্ট্যান্ট বা ডেপুটি কমিশনার পর্যায়ের কর্মকর্তাদের অধিক সময় ব্যয় হচ্ছে। তাছাড়া কায়িক পরীক্ষায় উল্লেখযোগ্য কোনও ফলাফল পাওয়া যাচ্ছে না। তাই পাকিস্তানি পণ্যকে লাল তালিকামুক্ত করা হচ্ছে।

Published by:

Share Link:

More Releted News:

ভোটের দায়িত্ব পালনে অস্বীকার করায় দুই কলেজ শিক্ষককে বরখাস্ত করল নির্বাচন কমিশন

জ্বালানি সঙ্কট তুঙ্গে, ঢাকার সরকারি হাসপাতালে মোবাইলের আলোয় চলছে চিকি‍ৎসা

তিন বছরের শিশুসহ একই পরিবারের ৪ জনকে গলা কেটে খুন, আতঙ্ক এলাকাজুড়ে

বাংলাদেশে ডিগবাজি মতুয়া নেত্রীর, হাসিনাকে ছেড়ে ধরলেন তারেকের হাত

বাংলাদেশের দিনাজপুরে এবার ঘরে আগুন ধরিয়ে জ্যান্ত পুড়িয়ে মারা হল হিন্দু দম্পতিকে

জীবন বাঁচাতে সম্পত্তি বেচে ভারতে আসার পথে খুন হিন্দু ব্যবসায়ী

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ