বুনো শূকরের হামলায় মৃত শ্রমিকের পরিবারকে ৫ লক্ষ টাকা দিল রাজ্য

Share:

নিজস্ব প্রতিনিধি, মালদাঃ  পাট তুলতে গিয়ে বুনো শুকরের হামলায় মৃত্যু এক শ্রমিকের। ক্ষতিপূরণ হিসেবে মৃতের পরিবারকে ৫ লক্ষ টাকার অনুদানের চেক তুলে দিলেন বন মন্ত্রী সামিনা ইয়াসমিন। কালিয়াচকে মৃতের স্ত্রীর হাতে চেকটা তুলে দিলেন মন্ত্রী।জানা যায়, সম্প্রতি পাট ক্ষেতে পাট তুলতে গিয়েছিলেন কালিয়াচকের বাঙ্গিটোলা অঞ্চলের সকুল্লাপুর এলাকার টুলু চৌধুরী। সেখানে তাঁর উপর বুনো শুকর হামলা করায় মৃত্যু হয়। এমন দুর্ঘটনার জেরে ৩ নাবালক সন্তানকে নিয়ে অথৈ জলে পড়ে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয় টুলু স্ত্রীর। এমত সময় তাদের পাশে এসে দাঁড়ালো রাজ্য সরকার।

বৃহস্পতিবার মৃত শ্রমিকের পরিবারকে ৫ লক্ষ টাকার চেক প্রদান করা হয় বনদফতরের তরফে। এদিন চেক প্রদান অনুষ্ঠানে মন্ত্রী সামিনা ইয়াসমিন ছাড়াও উপস্থিত ছিলেন জেলা বনাধিকারিক জিজু জেসফার, জেলাপরিষদের কর্মাধ্যক্ষ ফিরোজ শেখ,  আব্দুর রহমান,  ফরেস্ট রেঞ্জ অফিসার সরস্বতী বিশ্বাস সহ অন্যান্যরা।

সরকারি সাহায্য পেয়ে রাজ্য সরকারকে ধন্যবাদ জানিয়েছেন মৃতের স্ত্রী রানু চৌধুরী। তিনি জানান, স্বামীর মারা যাওয়ার পর ৩ সন্তানকে নিয়ে সংসার কীভাবে চলবে সেটা নিয়ে দুশ্চিন্তায় ছিলাম। রাজ্য সরকার আর্থিক সাহায্য করায় পরিবারকে বাঁচাতে পারব। আর্থিক সাহায্য করার জন্য রাজ্য সরকারকে ধন্যবাদ জানাই। মন্ত্রী সাবিনা ইয়াসমিন বলেন,  রাজ্য সরকারের তরফে মৃত শ্রমিক টুলু চৌধুরীর স্ত্রীকে ৫ লক্ষ টাকার অনুদানের চেক প্রদান করা হবে।  

পাকিস্তানে অপহৃত বালোচ রাজপুত্র, তুলে নিয়ে যাওয়া হল তিন সশস্ত্র নিরাপত্তারক্ষীকেও

হাড়ের মারাত্মক ক্ষয় রুখতে রোজ ঠিক কতটা ক্যালসিয়াম প্রয়োজন?

পোস্ট অফিসে অবিশ্বাস্য স্কিম, সামান্য বিনিয়োগে মাত্র কয়েক বছরেই মিলবে ৮ লক্ষ টাকা

প্রস্রাবে অতিরিক্ত ফেনা! কিডনি বিকলের ইঙ্গিত? কী বলছেন বিশেষজ্ঞরা?

ধনতেরাস, ভাইফোঁটা, অন্নকূট-লক্ষ্মী পুজোর সময় কখন?

বাড়ি সাজাতে গিয়ে দুর্ভাগ্য ডেকে আনছেন না তো? কয়েকটি গাছ লাগানোর আগে সাবধান

কর্মক্ষেত্রে তুমুল অশান্তি, বড় সিদ্ধান্ত ঠাণ্ডা মাথায় নিন, বিদেশে ভ্রমণের সুযোগ

গর্ভাবস্থায় মাছ খেলেই কমতে পারে প্রেগন্যান্সি হাইপারটেনশনের ঝুঁকি

কর্মক্ষেত্রে অতিরিক্ত কাজের চাপে বাড়ির জানলা থেকে লাফ দিয়ে আত্মহত্যা বিজ্ঞানীর

তিন বন্ধুকে দিয়ে স্ত্রীকে গণধর্ষণ করাল পাষণ্ড স্বামী, হাড়হিম ঘটনা হায়দরাবাদে

সৌদি আরবে রক্ষা মন্ত্রকের কার্যালয়ে ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের

‘এমন বন্ধু আর কে আছে’.. বিধানসভায় দেখা হতেই কোলাকুলি কুণাল-সন্দীপনের

অস্বাস্থ্যকর পরিবেশ, কৈখালির Haldiram’s বন্ধের নির্দেশ খাদ্য সুরক্ষা দফতরের

উত্তাল সমুদ্র, মন্দারমণিতে স্নান করতে নেমে তলিয়ে গিয়ে মৃত পর্যটক