রাজনীতিতে পা রেখেই চমকে দিলেন ভিনেশ ফোগাট

Share:

নিজস্ব প্রতিনিধিঃ রাজনীতিতে পা রেখেই ঝড় তুললেন ভিনেশ ফোগাট। হরিয়ানা বিধানসভা নির্বাচনে ১৫ রাউন্ড ভোট গণনার পর জুলানা আসন থেকে ৬৫০৮০ ভোটে জয়ী হলেন ভিনেশ। শুধু তাই নয় তিনি তাঁর  বিপক্ষে থাকা বিজেপির যোগেশ কুমারকে ৬০১৫ ভোটে পরাজিত করেন। একথায় বলাই যায়, প্রথমবার নির্বাচনী ময়দানে নেমে কংগ্রেসের হয়ে লড়াই করে    ঝড় তুললেন ভারতীয় কুস্তিগীর। জয়লাভের পরেই ভিনেশ ফোগাট জানান, ‘ আমি জুলানা আসন থেকেই রাজনীতিতে প্রবেশ করেছি। মানুষ আমাকে তাদের ভালোবাসা দিয়েছে। তাই এখানেই থাকব। একসঙ্গে রাজনীতি ও কুস্তি চালানো সম্ভব নয়।’

প্যারিস অলিম্পিক্সে  ৫০ কেজি ফ্রিস্টাইল কুস্তির ফাইনালে উঠেও ১০০ গ্রাম ওজন বেশি হওয়ায়  ভিনেশ  ফাইনালে নামতে পারেননি। যে কারণে তাঁর নিশ্চিত পদক হাতছাড়া হয়। ভিনেশকে দেশে   ফিরতে হয়েছিল খালি হাতে। এরপর ৬ সেপ্টেম্বর কুস্তিগীর বজরং পুনিয়ার সাথে, কংগ্রেস পার্টিতে যোগ দেন ফোগাট। জুলানা কেন্দ্র থেকে তাঁকে টিকিট দেয় হাত শিবির।  আর তাতেই জয় হল কংগ্রেস প্রার্থীর । এই ফলাফলে বেশ  আনন্দিত হাত শিবির।

আরও পড়ুনঃ  ‘অতিরিক্ত আত্মবিশ্বাসের কারণেই বিপর্যয়’ , হরিয়ানায় ফল নিয়ে স্বীকারোক্তি কেজরির

উল্লেখ্য, হরিয়ানা বিধানসভা নির্বাচনে মোট ৯০ টি আসন রয়েছে। এখন পর্যন্ত ৪৯ আসনে এগিয়ে রয়েছে বিজেপি। অন্যদিকে  কংগ্রেস ৩৬ ইন্ডিয়ান ন্যাশনাল লোক দল (আইএনএলডি) ১ এবং বহুজন সমাজ পার্টি (বিএসপি)  ১ আসনে এগিয়ে আছে। বলা বাহুল্য, গত ১০ বছরে হরিয়ানায় ক্ষমতায় রয়েছে বিজেপি। তাই তৃতীয়বার ফের ক্ষমতায় আসতে পারে কিনা পদ্ম শিবির সেইদিকেই তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল।

শ্রীরামপুরে ‘অত্যাচারিত’ তৃণমূল কাউন্সিরের বিরুদ্ধে পুরসভার গেটে বিক্ষোভ বাসিন্দাদের

মাছের ভেড়িতে লুটে বাধা, বসিরহাটে ১৫ বছরের পড়ুয়াকে এলোপাথাড়ি কোপ

‘আলবিদা সলিম কুমার’, রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য মালায়ালি অভিনেতার

চুক্তি শেষ, মেট্রোপলিটনের ‘তৃণমূল ভবন’ খালি না হওয়ায় পুলিশের দ্বারস্থ বাড়ির মালিক

কবে রাজনীতি ছাড়বেন জানিয়ে দিলেন পদকজয়ী কুস্তিগির বিনেশ ফোগাট

বেহালার রায় বাহাদুর রোডের পরিত্যক্ত জমি থেকে উদ্ধার কলকাতা পুরসভার লক্ষ লক্ষ বালতি

সর্বোচ্চ ভোট পেয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হলেন তামিম ইকবাল

দারিদ্র্যতা কাটিয়ে সুপারস্টার, প্রেম, বিতর্কিত বিবাহিত জীবন, তৈরি হচ্ছে পবন সিংহের বায়োপিক

শনিবার পর্যন্ত কত লক্ষ মহিলার অ্যাকাউন্টে গেল ৩ হাজার টাকা? জানালেন শুভেন্দু

যুদ্ধের দামামা, ভারত সীমান্তে আচমকা ৬০ হাজার বিজিবি সদস্য মোতায়েন তারেক সরকারের

বিজেপি বিরোধিতার পথ থেকে সরছে সিপিআইএম, ‘ইন্ডিয়া’ জোট ছাড়ছে বেবির দল

তারাতলায় গাছ ভেঙে পড়ায় যান চলাচল ব্যাহত, উদ্ধার কাজে পুলিশ ও পুরকর্মীরা

কারও ‘ছত্রছায়ায়’ থাকব না, নাম না করে গম্ভীরকে খোঁচা অধিনায়ক শ্রেয়সের

বিজেপি কর্মীদের মারধর ও প্রাণনাশের হুমকি, গ্রেফতার তৃণমূল নেতা