পুজোর রাতে প্রকাশ্যে মহিলার শাড়ি খুলে দিল যুবকেরা, চাঞ্চল্য কসবায়

শ্লীলতাহানির ঘটনায় এখনও কেউ গ্রেফতার না হওয়ায় ক্ষোভে ফুঁসছে কসবা এলাকার বাসিন্দারা। ইতিমধ্যেই ঘটনার ভিডিও ক্লিপ ছড়িয়েছে নানা সোশ্যাল মিডিয়ায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: পুজোর(Durga Puja) রাতেই বড়সড় শ্লীলতাহানির ঘটনা(Molestation Case) ঘটে গেল খাস কলকাতার(Kolkata) বুকে। শুক্রবার রাতে সেই ঘটনা ঘটেছে কসবা থানা এলাকায় কসবা(Kasba) নিউমার্কেটের সামনে। শ্লীলতাহানির অভিযোগ উঠেছে স্থানীয় কিছু যুবকের বিরুদ্ধে। ঘটনার জেরে নির্যাতিতা রাতেই পুলিশের সঙ্গে যোগাযোগ করেন অভিযোগ দায়ের করার জন্য। কিন্তু সেই সময় অভিযোগ নেওয়াই হয়নি। পরে শনিবার সকালে পুলিশ(Police) নিজে থেকেই যোগাযোগ করে ওই মহিলার সঙ্গে। যদিও ঘটনার জেরে কোনও অভিযোগ দায়ের হয়েছে কিনা তা যেমন স্পষ্ট নয়, তেমনি এই ঘটনায় এখনও কেউ গ্রেফতার না হওয়ায় ক্ষোভে ফুঁসছে কসবা এলাকার বাসিন্দারা। ইতিমধ্যেই ঘটনার ভিডিও ক্লিপ ছড়িয়েছে নানা সোশ্যাল মিডিয়ায়।

  আরও পড়ুন, বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচার নিয়ে সরব ভাগবত

জানা গিয়েছে, শুক্রবার রাতে নির্যাতিতা তাঁর ১৪ বছরের ছেলেকে নিয়ে একটি অনুষ্ঠান বাড়িতে গিয়েছিলেন। সেখানেই ওই যুবকদের সঙ্গে বসচা বাঁধে ওই মহিলার। বাচ্চা ছেলেটিকে ওই যুবকেরা মারধর করে বলে অভিযোগ। তাতেই ক্ষোভে ফেটে পড়েন ওই মহিলা। অভিযোগ, মহিলা প্রতিবাদ করতেই তাঁকে মারতে মারতে রাস্তায় টেনে নামিয়ে আনা হয়। এখানেই থামেনি নির্যাতন। প্রকাশ্য রাস্তাতেই মহিলার শাড়ি টেনে খুলে দেওয়া হয় বলে অভিযোগ। ঘটনায় রীতিমতো তপ্ত হয়ে ওঠে এলাকা। ব্যাপক শোরগোল শুরু হয়ে যায়। ঘটনার জেরে শুক্রবার রাতেই কসবা থানায় অভিযোগ জানাতে যান নির্যাতিতা। কিন্তু সেই সময় পুলিশ অভিযোগ নিতে চায়নি বলেই এখন পুলিশের বিরুদ্ধে পাল্টা অভিযোগ উঠেছে। যদিও খবর নিয়ে শোরগোল শুরু হতেই পুলিশের তরফে সকালে তাঁর সঙ্গে ফোনে যোগাযোগ করা হয়।

আরও পড়ুন, নাগপুরে দাঁড়িয়েই কলকাতায় ডাক্তারদের অনশনকে আরও উস্কে দিলেন ভাগবত

এদিন সংবাদমাধ্যমকে নির্যাতিতা জানান, ‘সবার সামনে আমার শাড়িটা খুলে দেওয়া হয়। আমাকে চড়ও মারতে থাকে। ওরা বলতে থাকে একে তোল। জঙ্গলে তুলে নিয়ে রেপ করে দে। আমার বুকেও পাঁচটা আঙুলের দাগ বসিয়ে দিয়েছে। যারা করেছে এদের সবাইকে আমি চিনি। এখানেই মদ খায়। জুয়া খেলে। তবে ওরা কোনও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত কিনা আমি বলতে পারব না।’ ঘটনার জেরে এখন পুলিশের বিরুদ্ধে ফুঁসছেন এলাকাবাসী। ঘটনায় কাউকেই এখনও পর্যন্ত গ্রেফতার করতে পারেন পুলিশ।

একা কুম্ভ হয়ে লড়লেন জো রুট, ভারতকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল ইংলিশরা

শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের থিম রাজস্থানের ‘হাওয়া মহল’, খুঁটিপুজোতেই ঘোষণা

ইংল্যান্ডের বিরুদ্ধে ২৩৩ রানেই গুটিয়ে গেলেন শুভমন গিলরা

ফুসফুসের চিকিৎসায় বড় সাফল্য! রোগ সারাবে নতুন স্টেম সেল প্রযুক্তি

বর্ষায় টানা বৃষ্টিতে ঘরে স্যাঁতসেঁতে গন্ধ? সহজ কয়েকটি উপায়ে দুর্গন্ধ দূর করুন

আর্জেন্টিনা-স্পেন ফাইনাল ম্যাচের এক টিকিটের দাম ২৮ লক্ষ টাকা!

‘জঙ্গল ধ্বংস করতে দেব না’, বুলডোজারের পথ রুখল হাতি, রইল ভিডিও

নবরূপে IRCTC-র ওয়েবসাইট, এবার নিমেষেই মিলবে ট্রেনের টিকিট….

‘বাংলাজুড়ে মিড-ডে মিলের দায়িত্বে ইসকন’, রথযাত্রার অনুষ্ঠানে ঘোষণা মুখ্যমন্ত্রীর

মমতার সঙ্গ ছেড়ে এবার ঋতব্রতদের দলে রাজারহাটের প্রাক্তন বিধায়ক তাপস চট্টোপাধ্যায়!

পুরীর রথযাত্রায় হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে মৃত্যু এক ভক্তের, আহত কমপক্ষে ১২০

সহপাঠীকে ডুবতে দেখে বাঁচাতে গিয়ে সলিল সমাধি তিন শিশুর

নবদ্বীপ-মায়াপুরে বিদেশিদের হোটেল বা অতিথিশালা ভাড়া দিতে ফরম জমা করতে হবে অনলাইনে

‘সনাতনের উত্থানেই বদ্ধপরিকর সরকার’, মায়াপুর থেকে বড় বার্তা দিলীপের