Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

নিশ্চিহ্ন হবার পথে এগিয়ে যাচ্ছে বিজেপি! বিস্ফোরক তথাগত

তথাগতবাবুর এহেন টুইটে বঙ্গ বিজেপির অন্দরে ঝড় উঠে গিয়েছে। কিন্তু এটাও ঘটনা যে কলকাতার পুরভোটের ফলাফলই বলে দিচ্ছে বিজেপি এবার ক্রমশ প্রান্তিক শক্তিতে রূপান্তরিত হওয়ার পথে এগোচ্ছে। অর্থাৎ বাংলা থেকে নিশ্চিহ্নের পথে হাঁটা দেবে পদ্মশিবির।

Share:

নিজস্ব প্রতিনিধি: আবারও বিজেপির নাক কেটে দিলেন তথাগত রায়। আর সেটাও ভরা বাজারে। এবারে এমন একটা সময়ে তিনি মুখ খুললেন যখন কলকাতা পুরভোটে গোহারান হারার পরে বিজেপি কার্যত ভূমিশয্যা নিয়েছে। হারার ক্ষত দলের অন্দরেই দগদগ করছে। সেই ক্ষততে প্রলেপ দেওয়ার পরিবর্তে তথাগত দিলেন নুনের ছিটে। সাফ জানিয়ে দিলেন বাংলার থেকে বিজেপি ধীরে ধীরে নিশ্চিহ্ন হওয়ার পথে এগোচ্ছে।

বুধবার তথাগত টুইট করে লিখেছিলেন, ‘প্রতীক্ষা শেষ। আশঙ্কা সত্য হল।’ অপর একটি টুইটে তিনি লিখেছিলেন, ‘প্রকাশ্যে বিজেপির সম্বন্ধে মন্তব্যে কেউ কেউ দুঃখ পাচ্ছেন। আমি নিজেই তো পাচ্ছি! কিন্তু উপায় নেই| যা বলার ছিল গোপনে বহুবার বলা হয়েছে। কোনও লাভ হয়নি। আমার বয়স হল বা কি হল, বেঁচে আছি নাকি মরে গেছি, তাতে কারও কিছু আসে যায় না। বাঙালি হিন্দুর যে সর্বনাশ হতে চলেছে সেটাই বিবেচ্য।’ এই লেখার জেরে পালটা টুইটও করেন অনেকে। তথাগতবাবুকে উদ্দেশ্য করে লেখা সেই সব টুইটের উত্তরে এক ব্যক্তি লেখেন, ‘এত ভেঙ্গে পড়বেন না। নিশ্চিত জানবেন টিএমসি এই পশ্চিমবঙ্গে একদিন শুন্য হয়ে যাবে, সিপিএম হারবে কেউ ভেবেছিলো?’ বৃহস্পতিবার সেই টুইটের উত্তর দিয়েছেন তথাগতবাবু। লিখেছেন, ‘আমার ভেঙে পড়ার কিছু নেই, কারণ আমার পাওয়ার কিছু নেই। জানি তৃণমূল চুরমার হয়ে যাবে, কারণ একনেতা নির্ভর নীতিহীন পার্টি বেশিদিন টেকে না। শুধু চোখের সামনে বিজেপি নিজের পায়ে কুড়ুল মারল এবং ধীরে ধীরে নিশ্চিহ্ন হবার পথে এগিয়ে যাচ্ছে দেখে খারাপ লাগে, এই যা।’

তথাগতবাবুর এহেন টুইটে বঙ্গ বিজেপির অন্দরে ঝড় উঠে গিয়েছে। কিন্তু এটাও ঘটনা যে কলকাতার পুরভোটের ফলাফলই বলে দিচ্ছে বিজেপি এবার ক্রমশ প্রান্তিক শক্তিতে রূপান্তরিত হওয়ার পথে এগোচ্ছে। আগামী জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে দুই দফায় রাজ্যে আরও শতাধিক পুরসভায় নির্বাচন হতে চলেছে। সেখানে বিজেপি কেমন ফল করে সেদিকে যেমন সকলের নজর থাকবে তেমনি নজর থাকবে বিজেপি শাসকের বিরুদ্ধে ঠিক কতটা লড়াই দিতে সক্ষম হয় সেদিকেও। একই সঙ্গে এটাও সবাই দেখার অপেক্ষায় থাকবেন যে, কলকাতার মতোই বামেরা বিজেপিকে পিছনে ফেলে এগিয়ে আসতে পারে কিনা। যদি তা নায় তাহলে তা বিজেপির পক্ষে ভালই হবে। অন্তত সেক্ষেত্রে বলা যাবে না বিজেপি বাংলায় প্রান্তিক শক্তিতে পরিণত হয়েছে। কিন্তু কলকাতার মতো যদি সেখানেও দেখা যায় যে বিজেপিকে পিছনে ঠেকে বামেরাই প্রধান বিরোধী হিসাবে উঠে এসেছে তাহলে কিন্তু ধরে নিতেই হবে তথাগতবাবু এদিন যেটা বলেছেন সেটাই কার্যত হতে চলেছে বিজেপির সঙ্গে। অর্থাৎ বাংলা থেকে নিশ্চিহ্নের পথে হাঁটা দেবে পদ্মশিবির।

পালাবদলের পরেই নতুন সচিব পেলেন রাজ্যপাল, কে পেলেন দায়িত্ব?

বিজয়কে শুভেচ্ছা জানিয়ে এ আর রহমানের বার্তা, কি লিখলেন জানেন?

গরম কমাতে বিয়ের শোভাযাত্রায় বরযাত্রীদের জন্য বিশেষ তাঁবুর ব্যবস্থা… ভাইরাল ভিডিও

ট্রেনে বন্ধুত্ব করেই বিপদ! ‘অশ্লীল’ ভিডিওর ফাঁদে পড়ে ৮ লক্ষ টাকা খোয়ালেন বৃদ্ধ

‘প্রত্যাশামতো ফল হয়েছে, কাজ করতে হবে’, চা-চক্রে বললেন দিলীপ ঘোষ

বঙ্গজয়ের পরে বাংলায় নয়া মুখ্যমন্ত্রী কে?

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

গেরুয়া ঝড়ে কুপোকাত রাজ্যের হেভিওয়েট মন্ত্রীরা, গড় ধরে রাখতে ব্যর্থ সুজিত-অরূপরা

ঘরের মাঠে জ্বলে উঠলেন রোহিত, ৬ উইকেটে লখনউ সুপার জায়ান্টসকে হারাল মুম্বই

D০ Or Die ম্যাচে মুম্বইকে বড় রানের টার্গেট দিল লখনউ সুপার জায়ান্টস

ফুটল না ‘জোড়া ফুল’, নন্দীগ্রাম থাকল শুভেন্দুরই হাতে

মহীরূহ পতন, নিজের গড়েই হেরে গেলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন

সাখাওয়াত মেমোরিয়ালে মমতা-শুভেন্দু, দু’জনের ফোন নিয়ে নেওয়ার নির্দেশ কমিশনের