লক্ষ্মী পূর্ণিমায় বাজার আগুন, ফল-সবজির আকাশছোঁয়া দামে চিন্তিত মধ্যবিত্তরা

Share:

নিজস্ব প্রতিনিধি: আজ কোজাগরী পূর্ণিমা(Maa Lakshmi Puja)। আর কয়েক প্রহর পরেই আকাশে দেখা মিলবে পূর্ণ চন্দ্রের(Kojagori Purnima)। বছরের এই একটি দিন মা লক্ষ্মীর আদর যত্নে কোনওরকম ত্রুটি রাখতে চাননা আমবাঙালি। ফল, মিষ্টি, নৈবেদ্য মাকে অর্পণ করে নিজের মনস্কামনা ধন দেবীকে জানানোর এটাই তো শুভ সময়। কিন্তু বাধ সাধলো চলতি বছরের বাজারদর। ফল-ফুল থেকে শুরু করে সবজি সবকিছুর দামই পাল্লা দিয়ে বেড়েছে(Fruits And Vegetables Price Hike), ফলে বাজার করতে গিয়ে রীতিমতো নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের।

দুর্গাপুজোর(Durga Puja) সময় থেকেই সবজির দাম ছিল চড়া। লক্ষ্মীপুজোতেও সেই মূল্যবৃদ্ধি বজায় থাকল। সবচেয়ে বেশি ভাবাচ্ছে টমেটো ও বেগুনের দাম যা দেবীর ভোগ খিচুড়ি ও লাবড়ায় ব্যবহৃত হয়। বিক্রেতাদের দাবি, বাজারে ভিড় থাকলেও জিনিসপত্রের দাম বাড়ায় কেনাবেচা আগের তুলনায় কম।

কলকাতা সহ শহরতলির বাকি বাজার গুলিতে একটি নারকেলের দামই প্রায় ৪০-৫০ টাকা। নাড়ু বানানোর জন্য এটিই প্রধান উপাদান, ফলে কোনও উপায় না দেখে ওই দামের সঙ্গেই আপোষ করতে হচ্ছে সাধারণ মানুষকে। একইভাবে ডাবের দামও প্রায় ৭০ ছুঁইছুঁই। আপেলের দর কেজিতে ২০০-২২০ এর মধ্যে রয়েছে। আঙুরের দাম ১ কেজি ২০০ টাকা। এক কেজি বেদানা এবং খেজুরের দাম ৩০০ টাকা কেজি। এক জোড়া কমলালেবুর দাম নিচ্ছে ৩০ টাকা, শীতকালে যা ১০ টাকা জোড়াতেও পাওয়া যায়। মুসাম্বি লেবুর এক জোড়ার দাম ৪০ টাকা।

ফলের পাশাপাশি সবজির দাম শুনেও অস্বস্তি বাড়ছে। এক কেজি চন্দ্রমুখী আলুর দাম ৩৮-৪০ টাকা। পটল ৫০ টাকা কেজি। উচ্ছে ৮০ টাকা কেজি। লঙ্কার দামও ঠেকেছে ১২০ টাকা কেজিতে। এক কেজি কুমড়োর দাম ৪০ টাকা, এক কেজি বরবটির দাম ১০০ টাকা। ১ পিস ফুলকপির দাম সাইজ অনুযায়ী ৩০-৫০ টাকার আশেপাশে। বাঁধাকপিও কেজিতে প্রায় ৭০ টাকায় বিকোচ্ছে। সরকারি টাস্ক ফোর্সের কর্তারা দাম বৃদ্ধির কথা মেনে নিয়েছেন। তবে তাঁরা এও জানিয়েছেন, মরসুমি সবজি বাজারে এলেই অনেকখানি কমবে দাম। মূল্যবৃদ্ধির আবহেও বাজারের থলি হাতে হাজির আমজনতা। নিজের সাধ্যমতো কিনে নিচ্ছেন প্রয়োজনীয় উপকরণ। বাড়ি ফিরেই ধন দেবীর আরাধনার তোড়জোড় শুরু হল বলে।

স্পেনকে রুখে দিয়ে দুনিয়াকে চমকে দিল প্রথম বিশ্বকাপ খেলা কেপ ভার্দে

মুখ্যমন্ত্রীর আগমনে সাজ সাজ রব কার্শিয়াংয়ে, চূড়ান্ত প্রস্তুতি প্রশাসনের

তৃণমূল নেতার ঘরে সরকারি প্রকল্পের সামগ্রী, বাড়ি ঘেরাও করে বিক্ষোভ গ্রামবাসীদের

সোম রাতে বিশ্বকাপ অভিযানে নামছে স্পেন, প্রথম একাদশে নেই ইয়ামাল

পদ্মার ভাঙনরোধে কাজ করতে গিয়ে বজ্রাঘাতে মৃত ২ শ্রমিক, আহত আরও ৩

শান্তিপুরে কাটমানি ও তোলাবাজির অভিযোগে সরব শতাধিক দুগ্ধ ব্যবসায়ী

সুইডেনের কাছে হারের জের, বিশ্বকাপের মধ্যেই চাকরি গেল তিউনিসিয়া কোচের!

কালীঘাটে বিধায়ক কুণাল ঘোষকে লক্ষ্য করে ছোড়া হল একাধিক ডিম

কর্নাটকের মহীশূরে পানশালায় ভয়াবহ অগ্নিকাণ্ড, দার্জিলিংয়ের যুবক সহ ঝলসে মৃত ২

রুদ্ধশ্বাস লড়াই শেষে সুপার ওভারে শ্রীলঙ্কার কাছে হার বৈভবদের

‘৭ ডিসেম্বরের মধ্যে নতুন পুরবোর্ড,’ কলকাতাবাসীকে জানালেন শুভেন্দু অধিকারী

বারাকপুর পুরসভার চেয়ারম্যান উত্তম দাস ইস্তফা দিলেন

ভাটপাড়ার ত্রাস কুখ্যাত দুষ্কৃতী ‘পিকে’ গ্রেফতার, হেফাজতে চেয়ে আদালতে পেশ

সরকারি কর্মীদের যোগ দিবসের কর্মসূচিতে যোগদান বাধ্যতামূলক, নির্দেশ নবান্নের