দ্বিতীয় বিয়ে করতে যাওয়ার সময় প্রাক্তন স্বামীকে রাস্তায় ফেলে মার প্রথম স্ত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধি: ঘরে স্ত্রী থাকার সত্ত্বেও আরও একটি বিয়ের সিদ্ধান্ত নেন‌ শফিকুল ইসলাম। আর তাতেই চটে যান প্রথমা স্ত্রী পারভীন খাতুন। তাই আরেকটি বিয়ে করতে যাওয়ার সময় প্রথম স্ত্রী সহ তাঁর স্বজনদের হামলায় আহত হলেন পাত্র শফিকুল সমেত আরও ১০ জন। ঘটনাটি ঘটেছে শুক্রবার সন্ধ্যায়, বাংলাদেশের(Bangladesh Incident) সাদুল্লাহপুর উপজেলার রসুলপুর(Rasulpur) ইউনিয়নের ফকিরপাড়া গ্রামে।

আরও পড়ুনঃ রাতের অন্ধকারে বিবাহিত প্রেমিককে ফিল্মি কায়দায় খুন প্রেয়সীর, চাঞ্চল্য ভদ্রেশ্বরে

জানা গিয়েছে, ২০২২ সালের জানুয়ারি মাসে ফকিরপাড়া গ্রামের জাহাঙ্গীর আলমের মেয়ে পারভীনের সঙ্গে রসুলপুরের শফিকুল ইসলামের বিয়ে হয়। দীর্ঘ আড়াই বছর সংসার করার পরেও উভয়ের মধ্যে তৈরি হয়নি বনিবনা। এই সংসারে একেবারেই খুশি ছিলেন না শফিকুল। ফলে তিনি পারভীনকে তালাক দিয়ে দ্বিতীয় বিয়ের(Second Marriage) সিদ্ধান্ত নেন। এদিকে বিচ্ছেদ(Divorce) হয়ে গেলেও প্রথম বিয়ের সময় দেনমোহর হিসেবে পাওয়া চার লাখ টাকা এখনও ফেরত দেননি শফিকুল।

টাকা ফেরতের দাবি নিয়েই শফিকুলের দ্বিতীয় বিয়ের অভিযানে বাধা হয়ে দাঁড়ায় পারভীন ও তাঁর আত্মীয়রা। উভয় পক্ষের মধ্যে বচসা হাতাহাতি পর্যন্ত এগোয়। এর ফলে আহত হয়েছেন বর সমেত মোট ১০ জন। প্রাক্তন স্ত্রী, পারভীন খাতুনের অভিযোগ, ‘শফিকুল ইসলাম আমাকে বিয়ে করে আড়াই বছর সংসার করার পর তালাক দিয়েছে। তালাকের পর প্রায় তিন মাস কেটে গেলেও আমার দেনমোহরের টাকা বুঝিয়ে দেওয়া হয়নি। এই টাকা না দিয়ে দ্বিতীয় বিয়ে করতে যাওয়ার পথে শফিকুলকে পথরোধ করা হয়।’

আরও পড়ুনঃ সাঙ্ঘাতিক কাণ্ড! হিন্দু সেজে রেস্তোরাঁ চালাচ্ছিল মুসলিম যুবক, কীভাবে পাকড়াও হল?

এপ্রসঙ্গে সাদুল্লাহপুর থানার এসআই বলেন, খবর পেয়েই ঘটনাস্থল থেকে বর শফিকুল ইসলামকে উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। ওসি মহম্মদ তাজউদ্দিন খন্দকার জানান, থানায় নিয়ে আসার পর উভয়পক্ষের সঙ্গেই আলোচনায় বসা হয়। প্রথম স্ত্রীর দাবি অনুযায়ী দেনমোহর পরিশোধ এবং বিয়ের সময় যা যা দেওয়া হয়েছিল তা পরিশোধ করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। পুলিশের মধ্যস্থতায় বিষয়টির মীমাংসা করা হয়েছে।

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

ভিডিও কলে প্রেমিকের মৃত্যুর দৃশ্য দেখে আত্মঘাতী প্রেমিকা! অশোকনগরে চাঞ্চল্য

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৩

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!

ফের ভারতে ফিরছে Paytm! প্রাথমিক অনুমোদন দিল RBI

বিরল অস্ত্রোপচারে আলাদা করা হল ৪০ দিন বয়সী যমজ খুদেদের