‘কন্নড় শিখুন’, স্থানীয় ভাষা শেখানোর দায়িত্বে আগ্রহী এক অটোচালক

Share:

নিজস্ব প্রতিনিধি: কিছুদিন আগেই এক অ্যাপ ক্যাবের ভিতরে লেখা পোস্টার ‘ডোন্ট কল মি ভাইয়া’(Don’t call me Bhaiya Poster) দখল করেছিল খবরের শিরোনাম। সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়েছিল‌ সেই পোস্টার। এবার একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল ভারতের আইটি শহর ব্যাঙ্গালোরে(Bengaluru)। এখানকার এক স্থানীয় অটোতে চালকের(Auto Driver) ঠিক পিছনে লেখা রয়েছে ‘কন্নড় শিখুন’(Learn Kannada)। মুহূর্তেই এই পোস্টার ভাইরাল(Viral Poster) হয়েছে সোশ্যাল মিডিয়ায়। খোদ চালকই এই পোস্টার লাগিয়েছেন বলে জানা গিয়েছে। যাত্রীরা যাতে খুব সহজেই এই ভাষা শিখতে পারে সেই ব্যাবস্থাও করেছেন তিনি। অটোতে তাঁর ঠিক পিছনে যাত্রীদের দিকে মুখ করে লাগানো ওই পোস্টারে ইংরেজি অক্ষরে ও কন্নড় তর্জমায় অভিবাদন জানানোর পাশাপাশি চলতি বেশ কিছু কন্নড় বাক্য লেখা রয়েছে যা পথচলতি অবস্থাতেই খুব সহজে শিখে নিতে পারবেন যাত্রীরা।

আরও পড়ুনঃ চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ স্ত্রীর, গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী স্বামী

বাতসল্য নামের এক সোশ্যাল মিডিয়া ইউজার এই ছবি শেয়ার করে লিখেছেন, ‘খুবই সহজ’। নেটমাধ্যমে দৃষ্টি আকর্ষণ করেছে এই ছবি। অটোচালক নিজেও একজন কনটেন্ট ক্রিয়েটর। ‘অটো কান্নাডিগা’ নামে তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে ফলোয়ারের সংখ্যা নেহাত কম নয়। তাঁর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবারের সংখ্যা ৩.৪৯ হাজার। তিনি নিজে ভিডিও বানানোর মাধ্যমে মানুষকে এই ভাষা শেখান। তাঁর দাবি, অনেক সময়ই অটো চালাতে গিয়ে যাত্রীদের সঙ্গে কথোপকথনে ভাষাজনিত সমস্যায় পড়তে হয়েছে তাঁকে। সেই কারণেই এই ভাষা শেখানোর পোস্টারটি তৈরি করেছেন তিনি।

আরও পড়ুনঃ উৎসবের মরশুমে দেদার ব্যাঙ্ক প্রতারণা, কিভাবে পাতা হচ্ছে ফাঁদ!

তিনি শহরের অ-কন্নড়ভাষী যাত্রীদের সাম্প্রতিক উদ্বেগের মুখোমুখি হওয়ার পর পরামর্শ দিয়েছিলেন যে তার পদক্ষেপ সমস্যার সমাধান হিসাবে কাজ করতে পারে। কথামতোই তা কাজে করে দেখিয়েছেন তিনি। পোস্টারে যাত্রীদের অভ্যর্থনা জানানো থেকে শুরু করে অটো ধীরে চালানো বা জোরে চালানোর নিদের্শিকা খুব সহজভাবেই লেখা রয়েছে। যাত্রীদের কাছেও যথেষ্ট গ্রহণযোগ্য হয়েছে এই পোস্টার। সোশ্যাল মিডিয়াতেও সবাই অটোচালকের প্রশংসায় পঞ্চমুখ।

৩৮ কোটির দুর্নীতিতে অভিযুক্ত সোনা পাপ্পু, চার্জশিটে দাবি ইডির

ভুয়ো পরিচয়পত্র বানিয়ে পাঁচ বছর কলকাতায় বাস, ভবানীপুর থেকে গ্রেফতার আফগান যুবক

হাইকোর্টের নির্দেশে সই জাল কাণ্ডে আপাতত স্বস্তিতে অভিষেক

SIR-এ ডিলিটেড ভোটারদের জনকল্যাণমূলক প্রকল্প থেকে বঞ্চিত করা যায়? খতিয়ে দেখবে সুপ্রিম কোর্ট

গানের মধ্যেই পোশাক খুলে গেল জ্যাকলিনের, ‘জুগনি’ মিউজিক ভিডিও নিয়ে বিতর্কের ঝড়

অবিশ্বাস্য! বিজয়ের সঙ্গে দেখা করতে ২৫০০ কিলোমিটার পথ পায়ে হেঁটে রওনা দিলেন এই যুবক

বেআইনি নির্মাণ মামলায় সশরীরে আদালতে হাজিরার নির্দেশ উত্তর ২৪ পরগনার জেলাশাসককে

ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কেন বিরোধী দলনেতা, কলকাতা হাইকোর্টে জানালেন অধ্যক্ষ

‘দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা,’ মুর্শিদাবাদে লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনা প্রসঙ্গে আশ্বাস মুখ্যমন্ত্রীর

মুর্শিদাবাদে লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনায় মৃত বেড়ে ৫, এলাকায় তুমুল উত্তেজনা

মুর্শিদাবাদে ট্রেন-পুলকার দুর্ঘটনা, মৃতদের পরিবারকে ১০ লক্ষ টাকা আর্থিক সাহায্য রেলের

বৃষ্টিতে শরীর চাঙ্গা রাখতে বাড়িতে বানান নরওয়ের জাতীয় খাবার ফারিকল

মুর্শিদাবাদে ট্রেন-পুলকার দুর্ঘটনায় নিহতদের পরিবারকে ৫ লক্ষ টাকা আর্থিক সাহায্য রাজ্যের

ইলিশের স্বর্গীয় স্বাদ, নেই কাঁটার ঝামেলা! বর্ষার সন্ধ্যায় বানিয়ে ফেলুন মুচমুচে ইলিশ ফ্রাই