মোবাইলে টাওয়ার না থাকায় ক্ষুব্ধ গ্রামবাসীরা BSNL কর্মীদের ‘বন্দি’ বানাল

Share:

নিজস্ব প্রতিনিধি: কয়েক মাস আগে বেসরকারি টেলিকম কোম্পানি জিও, Vi, ও এয়ারটেল তাঁদের রিচার্জ প্ল্যানগুলির মূল্যবৃদ্ধির(Recharge Plan Price Hike) সিদ্ধান্ত নেওয়ায় গোটা দেশজুড়ে BSNL-এর সিম কেনার হিড়িক পড়ে গিয়েছিল(Switch To BSNL)। কারণ BSNL-এর রিচার্জ প্ল্যানগুলি তুলনামূলক সস্তা। তাই মূল্যবৃদ্ধির বাজারে BSNL-এর সিমই হয়ে উঠেছিল আমজনতার একমাত্র ভরসা। কিন্তু মধ্যপ্রদেশের এক প্রত্যন্ত গ্রামে দেখা গেল অন্য চিত্র। এই সংস্থার প্রতি চরম ক্ষুব্ধ সেখানকার সাধারণ মানুষ। টাওয়ারের সামনে দরজায় তালা ঝুলিয়ে বিক্ষোভে সামিল হন গ্রামবাসীরা(Public Protest)।

আরও পড়ুনঃ ‘মাই লাইফলাইন’, স্ত্রী অর্পিতার বদলে কাকে আদর করে কাছে টানলেন প্রসেনজিৎ!

ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের(Madhya Pradesh Incident) খারগোনের জেলা সদর থেকে প্রায় ৬০ কিমি দূরে প্রত্যন্ত গ্রাম পিপালঝোপায়। এই এলাকা মূলত আদিবাসী অধ্যুষিত। সেখানকার মানুষদের অভিযোগ, BSNL-এর এই টাওয়ারটি এক বছর আগে লাগানো হয়েছে। সার্ভিস শুরু হয়েছে তাও প্রায় ছয় মাস হয়ে গেল। কিন্তু এখনও ফোনে ঠিকঠাক নেটওয়ার্ক পাচ্ছেন না গ্রামবাসীরা। প্রায় এক বছর ধরে এই সমস্যা চলতে থাকায় বিক্ষুব্ধ গ্রামবাসীরা টাওয়ারের সামনের গেটে তালা ঝুলিয়ে দেয়।

আরও পড়ুনঃ চলতি বছরের দীপাবলিতে ‘মুহুরত ট্রেডিং’ কবে? জেনে নিন দিনক্ষণ

ঘটনার খবর পেয়ে BSNL-এর কর্মচারী ও কিছু আধিকারিকরা সেখানকার মেশিনগুলি পরীক্ষা করতে আসেন। তাঁদের ঘিরেও চলে বিক্ষোভ। এরপর ওই আধিকারিকরা গ্রামবাসীদের বলেন, উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এই বিষয়ে তাঁরা কথা বলবেন এবং ১০ দিনের মধ্যে এই সমস্যার সমাধান হবে। এরপরই বিক্ষোভ তুলে নেন গ্রামবাসীরা। এক স্থানীয় বাসিন্দা জানান, গ্রামে BSNL-এর 4G সুবিধাযুক্ত টাওয়ার বসানো হয়েছে অথচ মানুষ ঠিকঠাক নেটওয়ার্ক পাচ্ছেন না। ইন্টারনেট চালানো দূরে থাক কাউকে ফোন করতেও সমস্যা হচ্ছে। BSNL-এর উচ্চপদস্থ আধিকারিক দীপেশ রাঠোর এপ্রসঙ্গে বলেন, ‘আমরা বুঝতে পারছি গ্রামবাসীদের নেটওয়ার্ক সংক্রান্ত সমস্যার মুখে পড়তে হয়েছে। আমরা সাইট ভিজিট করেছি। সমস্যাটি ভোপাল এবং ইন্দোরের আধিকারিকদের জানানো হয়েছে। আগামী নভেম্বর মাসের প্রথম সপ্তাহেই এই সমস্যার অবসান ঘটবে।’

কন্যাসন্তানকে খুন করে অস্বীকার! ডিএনএ রিপোর্টই ধরিয়ে দিল দম্পতি-কে

রাজ্যে প্রশাসনিক স্তরে ব্যাপক রদবদল, বিজ্ঞপ্তি জারি নবান্নের

ওজন নিয়ন্ত্রণে রাখতে চাইলে বানান হাই প্রোটিন টারমেরিক চিকেন স্যুপ, রইল সহজ রেসিপি

৪৫ দিনের মধ্যে সন্দীপ ঘোষের বাড়ির বেআইনি নির্মাণ ভাঙার নির্দেশ কলকাতা পুরসভার

হার দিয়ে জার্নি শেষ করল চেন্নাই, ৮৯ রানে জিতে পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে গুজরাত

পুলিশের পদক্ষেপে আরও বিপাকে সন্দেশখালির ‘বেতাজ বাদশা’ শেখ শাহজাহান

‘ভোলেবাবা পার করেগা’ ধারাবাহিকের পর ফের ছোটপর্দার নায়ক নীল, নায়িকা কে?

৩১ মে রাহুর গোচর, আগামী ৬৪ দিন আনন্দে কাটবে ৩ রাশির জাতকদের

ইন্টার কাশীর বিরুদ্ধে নাটকীয় প্রত্যাবর্তন, মোহনবাগানকে পিছনে ফেলে ২০২৫-২৬ আইএসএল (ISL) চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল

‘গরু কোরবানি ঈদের অংশ নয়,’ পশু জবাইয়ের উপর নিষেধাজ্ঞা বহাল রেখে মন্তব্য হাইকোর্টের

উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে থানায় FIR দায়ের

চেন্নাইকে বড় রানের টার্গেট দিল শুভমনের গুজরাত

চন্দ্রনাথ রথকে খুনের অভিযোগে উত্তরপ্রদেশ থেকে গ্রেফতার আরও ১

NEET-UG-তে প্রশ্নপত্র ফাঁস হয়নি, সংসদীয় কমিটিকে জানালেন এনটিএ প্রধান