ঘূর্ণিঝড় ‘ডানা’-র দাপট সামলে স্বাভাবিক হচ্ছে ট্রেন চলাচল

টানা ১৪ ঘন্টা বিরতির পর অবশেষে শুক্রবার সকাল ১০টায় শিয়ালদা থেকে গড়ালো‌ লোকাল ট্রেনের চাকা। হাওড়া ডিভিশনেও চালু লোকাল ট্রেন চলাচল।  

Share:

নিজস্ব প্রতিনিধি: ঘূর্ণিঝড় ‘ডানা’-র(Cyclone Dana) কারণে ব্যাহত হয়েছে রাজ্যের স্বাভাবিক ট্রেন চলাচল। প্রথমে জানানো হয়েছিল, শুধুমাত্র শিয়ালদা দক্ষিণ শাখায় ট্রেন বাতিল থাকবে। কিন্তু পরিস্থিতির উদ্বেগে কার্যক্ষেত্রে দেখা যায় বৃহস্পতিবার রাত ৮টার পর শিয়ালদা(Sealdha Station) থেকে কোনও লোকাল ট্রেন প্ল্যাটফর্ম ছেড়ে যায়নি। টানা ১৪ ঘন্টা বিরতির পর অবশেষে শুক্রবার সকাল ১০টায় গড়ালো‌ লোকাল ট্রেনের চাকা। একইভাবে হাওড়া(Howrah Station) ডিভিশনেও দীর্ঘক্ষণ বন্ধ ছিল লোকাল ট্রেন চলাচল(Train Service)।   

রেলের পরিস্থিতি স্বাভাবিক হলেও এদিন হাওড়া ও শিয়ালদা উভয় স্টেশনই প্রায় জনশূন্য। চোখে পড়ল না সেই চেনা ভিড়। খুব প্রয়োজন ছাড়া ট্রেনমুখো হননি সাধারণ মানুষ। ঘূর্ণিঝড়ের খবরের জেরে স্বাভাবিকভাবেই তৈরি হয়েছে আতঙ্ক। উপরন্তু দক্ষিণের জেলাগুলিতে ঘূর্ণিঝড়ের আশঙ্কার কারণে বন্ধ রাখা হয়েছে স্কুল-কলেজ-অফিস, ফলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়ে গেলেও তাতে যাত্রীর সংখ্যা খুবই নগণ্য। আগামী সোমবার থেকে পরিস্থিতি স্বাভাবিক হবে, দাবি রেল কর্তাদের।

সকাল থেকেই রাজ্যের একাধিক জেলায় শুরু হয়েছে এক নাগাড়ে বৃষ্টি। যদিও দুর্যোগ মাথায় করেই হাসনাবাদ স্টেশনে সাধারণ মানুষ ভিড় জমান নিজের গন্তব্যে যাওয়ার উদ্দেশ্যে‌, কিন্তু দশটার আগে সেখানে ট্রেন চলাচল শুরু করা সম্ভব হয়নি। অন্যদিকে ক্যানিং, লক্ষ্মীকান্তপুর, নামখানা সহ দক্ষিণের লোকাল ট্রেন গুলির চলাচল স্বাভাবিক হয়েছে সকাল দশটার পর থেকেই, ফলে হাতে গোনা নিত্যযাত্রীদের খুব একটা অসুবিধা হয়নি।

গতকাল সন্ধ্যা সাতটা থেকে আটটার মধ্যে প্রতিটি শাখার লোকাল ট্রেন নিজ গন্তব্যে রওনা হওয়ার পর শিয়ালদা স্টেশনের পাট চুকিয়ে ফেলা হয়েছিল। তবে এখন পরিস্থিতি একেবারে স্বাভাবিক। কিন্তু দুর্যোগের ধাক্কা সামলে চেনা পরিস্থিতি ফিরতে একটু সময় লাগবে। ঘূর্ণিঝড় ‘ডানা’-র প্রভাবে বৃষ্টি শুরু হলেও তাঁর বিধ্বংসী কোনও প্রভাব এখনও পর্যন্ত পড়েনি এই রাজ্যে। ঘূর্ণিঝড়ের নিম্নচাপে রূপান্তরিত হওয়ার সম্ভাবনাই প্রবল।

খালি পকেটেই দামি উপহারের শখ! প্রেমিকাকে খুশি করতে গিয়ে শ্রীঘরে কিশোর

দিল্লি অগ্নিকাণ্ড: জীবন বাঁচাতে দোতলা থেকে ঝাঁপ দুই মহিলার, ভাইরাল ভিডিও

জল্পনার অবসান! আগামী মাসেই বিয়ের পিঁড়িতে আমির খান, দিনক্ষণ ঘোষণা

পুলিশের চোখে ধুলো দিয়ে চলন্ত প্রিজন ভ্যান থেকে চম্পট দাগি আসামি, চাঞ্চল্য মুর্শিদাবাদে

সামান্য পারিবারিক কলহের জেরে স্ত্রীকে গলা কেটে খুন পাষণ্ড স্বামীর

শ্লীলতাহানি ও বাড়ি দখলের অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার

আইপিএলের পর দ্বিগুণ বৈভবের ব্র্যান্ড ভ্যালু, বিজ্ঞাপনের জন্য কত নিচ্ছেন জানেন?

‘টাকা দিয়ে অযোগ্যরা কাজ পেয়েছেন’, টলিউডে শুরু হচ্ছে SIR, বড় ঘোষণা পাপিয়ার

তৃণমূলে ফাটল আরও চওড়া, শুভেন্দুর প্রশাসনিক বৈঠকে হাজির ফিরহাদ-কুণাল

চালু হল ‘অন্নপূর্ণা যোজনা’র অনলাইন পোর্টাল, জেনে নিন আবেদন পদ্ধতি

দিল্লিতে রেস্তোরাঁয় বিধ্বংসী অগ্নিকাণ্ড, ঝলসে মৃত্যু ২১ জনের

‘আসি যাই, মাইনে পাই’ দিন‌ শেষ, কর্মীদের হাজিরা নিয়ে কড়া বার্তা অর্থ দফতরের

বুধেই ২৮ লক্ষের বেশি অ্যাকাউন্টে ‘অন্নপূর্ণা যোজনা’র টাকা, জানালেন মুখ্যমন্ত্রী

দলের সব কমিটি-সংগঠন ভেঙে বড় বার্তা দিল তৃণমূল কংগ্রেস