Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

কালীঘাট স্কাইওয়াকের উদ্বোধন ঘিরে নয়া জটিলতা, পিছতে পারে দিনক্ষণ

পিছতে পারে কালীঘাট স্কাইওয়াকের উদ্বোধনের দিনক্ষণ। হকারদের পুনর্বাসন দেওয়ার ইস্যুতে সৃষ্টি হয়েছে নয়া জটিলতা। স্কাইওয়াকের কাজও অসম্পূর্ণ।

Share:

নিজস্ব প্রতিনিধি: চলতি বছরের দীপাবলিতে শহর কলকাতা(Kolkata) পেতে চলেছে ঝাঁ চকচকে স্কাইওয়াক। উত্তর কলকাতার দক্ষিণেশ্বরের রাণী রাসমণি স্কাইওয়াকের কারণে সেখানকার যানজট বর্তমানে অনেকটাই কম। ভক্তরাও সুষ্ঠুভাবে পৌঁছে যেতে পারছেন মন্দিরের মূল প্রবেশদ্বারে। একই উদ্দেশ্য নিয়ে দক্ষিণ কলকাতার প্রসিদ্ধ মা কালীর তীর্থস্থান কালীঘাটে(Kalighat) ভক্তদের জন্য স্কাইওয়াক নির্মাণের কাজ শুরু হয়েছিল। চলতি বছরের দীপাবলিতে উদ্বোধনের লক্ষ্যমাত্রা নিয়ে এগিয়েছিল কাজ। ইতিমধ্যেই প্রায় সম্পূর্ণ এই স্কাইওয়াক। প্রাথমিকভাবে নির্ধারিত হয়েছিল, কালীপুজোর আগেই আগামী ২৮শে অক্টোবর স্কাইওয়াক খুলে দেওয়া হবে জনসাধারণের জন্য। সেই মতো প্রস্তুতি নিতে শুরু করে কলকাতা পুরনিগম(KMC)। কিন্তু দুঃখের বিষয়, এখনও পুরোপুরি প্রস্তুত নয় এই স্কাইওয়াক(Skywalk), বাকি রয়ে গিয়েছে বেশ কিছু কাজ, যার জেরে পিছতে পারে কালীঘাট স্কাইওয়াকের উদ্বোধনের দিনক্ষণ।

স্কাইওয়াকের অসম্পূর্ণ কাজ দ্রুত সমাপ্ত করার পাশাপাশি হকারদের পুনর্বাসন দেওয়ার ইস্যুতে সৃষ্টি হয়েছে নয়া জটিলতা। হকারদের স্কাইওয়াকের ওপরে বসতে দিলে দর্শনার্থীদের চলাচলে সমস্যা হতে পারে, এই আশঙ্কায় তাঁদের পুরোনো জায়গাতেই রেখে দেওয়ার পরামর্শ দিয়েছেন ইঞ্জিনিয়ারদের একাংশ। কিন্তু স্কাইওয়াক চালু হয়ে গেলে দর্শনার্থীরা ওপর দিয়েই যাতায়াত করবেন যার জেরে হকাররা আশানুরূপ খরিদ্দার পাবেন না, ফলে চরম ক্ষতির মুখে পড়বে হবে তাঁদের। শেষ পর্যন্ত কি করা হবে সেই বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। হকারদের পুনর্বাসন না দিয়েই স্কাইওয়াকের উদ্বোধন করা হলে সমস্যার সৃষ্টি হতে পারে, তাই চিন্তায় রয়েছেন পুরকর্তারা। সমস্যার সমাধান না করেই তড়িঘড়ি স্কাইওয়াকের উদ্বোধন করতে নারাজ কলকাতা পুরনিগম কর্তৃপক্ষ।  

পুরনিগমের এক শীর্ষ কর্তা বলেন, মেয়র ফিরহাদ হাকিম(Firhad Hakim) জানিয়ে দিয়েছেন, পুরোপুরি কাজ শেষ না হওয়া পর্যন্ত স্কাইওয়াক উদ্বোধনের পক্ষে নন তিনি। হকারদের কোথায় পুনর্বাসন দেওয়া হবে, তা নিয়েও উচ্চ পর্যায়ে আলোচনা চলছে। বিষয়টির মীমাংসা হওয়ার পরেই স্কাইওয়াকের উদ্বোধন হবে। এই ঘটনার জেরে অনিশ্চয়তার মুখে কালীঘাটের স্কাইওয়াক উদ্বোধন। তবে পুর-কর্তাদের তরফে এও জানানো হয়েছে, প্রশাসনিক স্তরে আলোচনার মাধ্যমে খুব শীঘ্রই এই সমস্যার সমাধান ঘটবে। মেয়র ফিরহাদ হাকিম নিজে স্কাইওয়াক নির্মাণের গতি দেখে সন্তোষ প্রকাশ করেছেন ফলে কালীঘাট স্কাইওয়াকের উদ্বোধন এখন শুধু সময়ের অপেক্ষা

ঝাড়গ্রামের ৪ আসনেই বিজেপির জয়, তৃণমূলের ঝুলিতে শূন্য

ঘরের মাঠে জ্বলে উঠলেন রোহিত, ৬ উইকেটে লখনউ সুপার জায়ান্টসকে হারাল মুম্বই

৯ মে ব্রিগেডের মাঠে খোলা আকাশের নিচে শপথ নেবেন বাংলার মুখ্যমন্ত্রী

বিজেপির জয়ে ৩২ বছরের প্রতিজ্ঞা পূরণ,ধূপগুড়িতে মাথা ন্যাড়া করলেন খোকন

D০ Or Die ম্যাচে মুম্বইকে বড় রানের টার্গেট দিল লখনউ সুপার জায়ান্টস

জেল খেটে আসা জ্যোতিপ্রিয় মল্লিককে ‘প্রত্যাখ্যান’ হাবড়ার ভোটারদের

বঙ্গে বিজেপি ঝড়, ডুবলেন তৃণমূলের ৫ তারকা প্রার্থী

ফুটল না ‘জোড়া ফুল’, নন্দীগ্রাম থাকল শুভেন্দুরই হাতে

নন্দীগ্রামের পরে ভবানীপুরেও শুভেন্দুর কাছে হারলেন মমতা

‘পদ্ম ফুটেছে’, বঙ্গ জয়ের জন্য বিজেপি কর্মীদের শুভেচ্ছা মোদির

বাংলায় পদ্ম ঝড়ে শশী-ব্রাত্য সহ অন্তত ২৩ জন মন্ত্রী পিছিয়ে

মহীরূহ পতন, নিজের গড়েই হেরে গেলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন

সাখাওয়াত মেমোরিয়ালে মমতা-শুভেন্দু, দু’জনের ফোন নিয়ে নেওয়ার নির্দেশ কমিশনের

রাতের মধ্যেই ধেয়ে আসছে ৬০ কিলোমিটার গতি বেগে কালবৈশাখী, একাধিক জেলায় কমলা সতর্কতা জারি