চিকিৎসকদের ‘উৎকোচ’ না দেওয়ার নির্দেশ, হলফনামা দিতে হবে ওষুধ সংস্থাগুলিকে

Share:

নিজস্ব প্রতিনিধি: এবার থেকে চিকিৎসকদের(Doctor) ‘উৎকোচ’ নেওয়ার বিষয়টিতেও‌ কড়াকড়ি ব্যবস্থা আনা হচ্ছে। প্রেসক্রিপশনে ওষুধ লেখার জন্য ডাক্তারদের কোনও খরচ হয় না ঠিকই কিন্তু এতে করে লাভ হয় ওষুধ বিপণন সংস্থাগুলির(Pharma Company) । এর জন্য ডাক্তারদের দামি উপঢৌকন পাঠানো কিংবা বিদেশ‌ ভ্রমণের(Foreign Tour) ব্যবস্থা করে দেয় ওই সংস্থাগুলি। এই সমস্ত অভিযোগ যাতে ভবিষ্যতে ডাক্তারদের কালিমালিপ্ত করতে না পারে সেই কারণেই নয়া নিয়মে(New Rules) স্বচ্ছ, মসৃণ ও নৈতিক ব্যবসার স্বার্থে এবার রাজ্য সরকারকে হলফনামা দিতে হবে সব ওষুধ সংস্থাকে। সেই হলফনামা রাজ্য পাঠাবে কেন্দ্রীয় সার ও রসায়ন মন্ত্রকের অধীন ড্রাগ কন্ট্রোল বিভাগে।

সম্প্রতি এই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সম্প্রতি কেন্দ্রীয় সার ও রসায়ন মন্ত্রকের অধীন ওষুধ বিভাগ ‘ইউনিফর্ম কোড ফর ফার্মাসিউটিক্যাল মার্কেটিং প্র্যাকটিসেস’। ওষুধ কোম্পানিগুলিকে বিজ্ঞপ্তি অনুযায়ী মেনে চলতে হবে সকল নির্দেশ। রাজ্যের তরফে চিঠিতে বলা হয়েছে, এই নিয়ে দেশের প্রতিটি ওষুধ কোম্পানির মালিক অথবা সিইও কিংবা ম্যানেজিং ডিরেক্টরকে প্রতি বছর ৩০শে জুনের মধ্যে হলফনামা জমা করতে হবে। সংশ্লিষ্ট মহলের একাংশের ধারণা, এতে করে ওষুধ কোম্পানিগুলির বিপণনে স্বচ্ছতা আসবে।

আরও পড়ুনঃ বাজার কাঁপাচ্ছে নয়া প্রযুক্তির দীপাবলি প্রদীপ, জ্বলবে তেল ছাড়াই

যদিও অনেকেই মনে করছেন এই ব্যবস্থার মাধ্যমে ওষুধ বিপণনে‌ স্বচ্ছতা এলেও আমজনতার কোনও লাভ হবে না। ওষুধের বাড়তে থাকা দাম নিয়ে এই বিজ্ঞপ্তিতে কোনও নির্দেশিকা নেই, ফলে দিনের শেষে এই উদ্যোগে সাধারণ মানুষের কোনও উপকার হবে না। চিকিৎসক সংগঠন ওয়েস্ট বেঙ্গল ডক্টর্স ফোরামের সভাপতি কৌশিক চাকী বলেন, ‘ইলেক্টোরাল বন্ডে কেন্দ্রের শাসকদলকে কোন কোম্পানি কত কোটি টাকা দেবে বা দেবে না, তা কি বলা আছে ইউসিপিএমপি-তে? বলা নেই। দুর্ভাগ্যজনকভাবে তাই ওষুধের লাগামছাড়া মূল্যবৃদ্ধির দায় জনতাকেই নিতে হবে।’

এছাড়াও কৌশিক চাকীর দাবি, প্রেসক্রিপশনে ওষুধ লেখার জন্য বিভিন্ন শিক্ষামূলক কর্মসূচিতে ওষুধ সংস্থাগুলির থেকে স্পনসরশিপ নেওয়ার চল আছে ঠিকই কিন্তু ‘উৎকোচ’ নেওয়ার বিষয়টি মোটেও গ্রহণযোগ্য নয়। ওষুধ বিপণন ব্যবস্থায় স্বচ্ছতা আসবে এই বিষয়টি মানতে কোনও আপত্তি নেই। কিন্তু নয়া কড়াকড়িতে সাধারণ মানুষ ওষুধের মূল্যবৃদ্ধির হাত থেকে নিষ্কৃতি পাবেন না।

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

প্রেমিকাকে বিয়ের দাবিতে টাওয়ারে চড়ে বসল যুবক, শোরগোল নন্দীগ্রামে

বাজির শব্দে ভয় পাচ্ছে আপনার বাড়ির পোষ্য? শান্ত রাখুন এই ৬ উপায়ে

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

কালীপুজোর ভোগের মতো লাবড়ার স্বাদ পেতে চান বাড়িতেই? রইল সহজ রেসিপি

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে

রাস্তার ধারে কুলচা বিক্রি করতেন বাবা, পাকিস্তানের বিরুদ্ধে শতরান করে চমকে দিল ছেলে অর্জুন