পথ দুর্ঘটনা ঘটল কাজল শেখের কনভয়ে, আহত এক নিরাপত্তারক্ষী, প্রাণে বাঁচলেন তৃণমূল নেতা

Share:

নিজস্ব প্রতিনিধি,রামপুরহাট ও নদিয়া: রামপুরহাটে বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে যোগ দেওয়ার পূর্বে পথ দুর্ঘটনা ঘটল কাজল শেখের কনভয়েতে। রবিবার বেলা প্রায় বারোটা নাগাদ সাঁইথিয়া (Saithiya)ঢোকার পূর্বেই এই দুর্ঘটনা ঘটে বলে জানা যায়।কাজল শেখের(Kajal Sk.) কনভয় তার বাড়ি থেকে রামপুরহাটে বিজয়া সম্মেলনী সভার উদ্দেশ্যে রওনা দিলে সাঁইথিয়ার কাছে তার কনভয়ে একটি দুর্ঘটনা ঘটে। কনভয়ের মধ্যে থাকা একটি গাড়ি তার সামনের গাড়িটিকে ধাক্কা মারে। কাজল শেখের এক নিরাপত্তা রক্ষী এই ঘটনায় আহত হয়েছেন বলে জানা যায়, তারপর সেখান থেকে তাকে হাসপাতালে পাঠানো হয় চিকিৎসার জন্য।

পরবর্তীতে কাজল শেখ রামপুরহাটের(Rampurhat) উদ্দেশ্যে রওনা দেন বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে যোগদান করার জন্য। অন্যদিকে,বেপরোয়া লরির ধাক্কায় মৃত্যু হল এক গৃহবধুর। ঘটনাটি ঘটেছে নদিয়া জেলার শান্তিপুর থানার(Shantipur P.S.) মেথি ডাঙ্গা রাজ্য সরকের উপর।মৃত গৃহবধুর নাম দীপা মন্ডল। ওই গৃহবধূ স্বামীর জন্য ভাত নিয়ে যাচ্ছিলেন।সেই সময়েই রাস্তা ভাঙ্গার কারণেই এই দুর্ঘটনাটি ঘটে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। এই ঘটনায় রীতিমত চাঞ্চল্য ছড়ায় এলাকায়।

পুলিশ মৃতদেহ তুলতে এলে এলাকাবাসীর বাধার মুখে পড়তে হয়। এরপর পুলিশকে ঘিরে ধরে এলাকার মানুষ ও পরিবারের লোকজন দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখায়। পুলিশ ও এলাকাবাসীর মধ্যে শুরু হয় ধস্তাধস্তি ও বাকবিতণ্ডা। দীর্ঘক্ষন ধরেই পুলিশের সঙ্গে চলে বাকবিতণ্ডি গ্রামবাসীদের। গ্রামবাসীদের অভিযোগ কার্যত ভাঙা রাস্তার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে প্রশাসন নির্বিকার। কেন এই রাস্তা মেরামত করছে না প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। মৃতদেহ ঘিরে দীর্ঘক্ষণ চলে বিক্ষোভ। অবশেষে পুলিশের আশ্বাসে মৃতদেহ তুলতে দেয় গ্রামবাসীরা। যদিও দুর্ঘটনার পরে ঘাতক লরিটিকে আটক করে পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে শান্তির জন্য পুলিশ।

এগরোল-চাওমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের

‘পুলিশ বাধা দিলে কালীঘাট মন্দিরের সামনে পুজো করব’, হুঁশিয়ারি মমতার

‘অভিষেকের বাড়ির সামনে হামলার ঘটনায় বিজেপি যুক্ত নয়,’ সাফ জানালেন শমীক

শান্তিপুরের প্রায় ৫০০ বছরের পুরানো চাঁদুনী বাড়ির পুজোয় বাজল নহবৎ

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

ভারতীয় বোলারদের দাপটে বিপাকে নিউজিল্যান্ড, শুভমনদের ১৩৫ রানের টার্গেট দিল কিউয়িরা

ফের বৃষ্টির ভ্রুকুটি বঙ্গজুড়ে, শনি-রবিতে কতটা কমবে তাপমাত্রা?

স্বাধীনতার পর প্রথম জ্বলল আলো, কালীপুজোর আগে খুশির হাওয়া তারকেশ্বরের এই গ্রামে

কবে ওটিটি-তে মুক্তি পাচ্ছে বক্স অফিস কাঁপানো ‘হনুমান অংশ’? জানুন তারিখ

মাঠেই মেজাজ হারালেন বিরাট! ভাইরাল ভিডিও, কি এমন করলেন তিনি?