মাসি আর তান্ত্রিকের কালা জাদুর বলি ৪ বছরের শিশু, হাড় হিম কাণ্ড যোগী রাজ্যে

Share:

নিজস্ব প্রতিনিধিঃ কালা জাদুর  শিকার হয়ে মৃত্যু ৪ বছরের শিশু কন্যার। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বরেলিতে। সেখানে কালা জাদুর অঙ্গ হিসেবে মাসি ও তান্ত্রিকের হাতে খুন হয় ওই শিশু। ইতিমধ্যেই এই ঘটনা সামনে আসতেই পুলিশের হাতে গ্রেফতার হন তান্ত্রিক সহ কাকিমা।

পুলিশ জানিয়েছে, বরেলির শিকারপুর চৌধুরী গ্রামের  মিস্তির পরিবার শনিবার ইজ্জতনগর থানায় নিখোঁজের ডায়েরি করে। মেয়েটির সন্ধানের জন্য একটি তদন্ত দল গঠন করা হয়। তদন্তে নেমে পুলিশের নজরে আসে  নির্যাতিতার মাসি সাবিত্রীর আচরণ সন্দেহজনক। তিনি কাউকে তাঁর বাড়িতে ঢুকতে দিচ্ছিলেন না। তারপর অনেক ভাবে চেষ্টা চালিয়ে পুলিশ বাড়ির ভিতর ঢুকতেই বস্তার মধ্যে মিস্টির দেহ দেখতে পায়। এরপরেই কাকিমাকে গ্রেফতার করে পুলিশ। তাতেই উঠে আসেই কালা জাদুর ঘটনা।

সিনিয়র পুলিশ সুপার অনুরাগ আর্য বলেন, ‘প্রাথমিক তদন্তে অনুমান  সাবিত্রী ও তাঁর আত্মীয় গঙ্গা রাম কালা জাদু করে এই হত্যাকাণ্ড চালায়।  মাসিকে এবং তান্ত্রিককে  জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মেয়েটির দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। জোর কদমে শুরু হয়েছে তদন্ত।‘ একথায় বলা যায়, কালা জাদুর শিকার হয়ে শেষ হয়ে গেল ছোট এক শিশুর প্রাণ।  তবে কী কারণে কালা জাদু করে মিস্তিকে হত্যা করা হল তা নিয়ে উঠছে প্রশ্ন।

বরুণ-পূজা থেকে কৈলাশ খের, IPL-এর ফাইনালে পারফরম্যান্স করছেন একঝাঁক বলি-তারকা!

অতীত থেকে শিক্ষা, আইপিএল ফাইনালের আগেই বিশেষ সতর্কতা জারি করল বেঙ্গালুরু পুলিশ

বড় ধাক্কা মমতার, গরহাজির ৬০ বিধায়ক, বাতিল বৈঠক

পুলিশ নয়, ‘অন্নপূর্ণার লক্ষ্মীরা’ ধারাবাহিকে মস্তানের চরিত্রে সৌম্যদীপ, কীভাবে প্রস্তুতি নিয়েছেন?

‘তৃণমূলই আক্রমণ করছে’, কল্যাণের ওপরে হামলা প্রসঙ্গে কটাক্ষ শমীকের

বিজেপির বুথ মিটিংয়ে হামলা, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের হাতে আক্রান্ত বিজেপি কর্মীরা

আমেরিকার শক্তিশালী এমকিউ-১ ড্রোন ধ্বংস করার দাবি ইরানের

সরকারি ত্রাণসামগ্রী চুরির অভিযোগ, গ্রেফতার তৃণমূল পঞ্চায়েত সদস্য-সহ ২

পোষ্য বিড়ালের মাধ্যমে মিলল ক্যান্সার জয়ের যুগান্তকারী সূত্র

রবিবার আইপিএলের ট্রফি উঠবে কোহলিদের হাতে! ফাইনালের আগে চমকপ্রদ তথ্য

পশ্চিমবঙ্গ থেকে সীমান্ত টপকে ঢোকার সময় ১০ জনকে আটক করল বিজিবি

তৃণমূলের কার্যালয়ে উদ্ধার ৩ হাজার আধার কার্ড, আলোড়ন পানিহাটিতে

প্রবল ঝড়বৃষ্টির সতর্কতা, আপতত স্থগিত কেদারনাথ যাত্রা

মদনের কামারহাটির বাড়িতে তালা ভেঙে ঢুকে পুলিশের তল্লাশি, বাজেয়াপ্ত নথিপত্র